এক্সপ্লোর

Kunal Ghosh: 'অভিষেকের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু', 'অপমানের জবাব' চাইলেন শশী-কুণালরা

Kunal Attacks Suvendu: বিজেপি যোগের পর থেকেই অন্যদিকে শুভেন্দুর তোপের মুখোমুখি বারংবার অভিষেক।তবে এবার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলতেই, অভিষেককে অসম্মান করায় তীব্র আক্রমণ করলেন কুণাল ঘোষ, শশী পাঁজা।

কলকাতা: এসএসসিকাণ্ডে এমনিতেই উত্তাল  রাজ্য-রাজনীতি। তার উপর দোসর কয়লাকাণ্ড (Coal Scam)। সদ্য কয়লাপাচার মামলায় ইডি-র তলব শেষে তৃণমূলের যুরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) একের পর এক তোপ দেগেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। এদিকে বিজেপি যোগের পর থেকেই অন্যদিকে শুভেন্দুর (Suvendu Adhikari) তোপের মুখোমুখি বারংবার অভিষেক। কখনও 'তোলাবাজ ভাইপো', কখন 'চোর', একের পর এক স্লোগান উড়ে এসেছে শুভেন্দুর দিক থেকে। তবে এবার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলতেই, অভিষেককে অসম্মান করায় তীব্র আক্রমণ করলেন কুণাল ঘোষ, শশী পাঁজা (Kunal Ghosh , Shashi Panja)।

এদিন শশী পাঁজা বলেন, আমি জন মানুষের সেবার জন্য এসেছি। আমি নির্বাচিত হয়েছি মানুষ দ্বারা। সেখানে আমার মত না মিলতে পারে অনেকের সঙ্গে। কোনও দলের সঙ্গে, দলের ব্যক্তির সঙ্গে। ভিন্ন মত থাকতেই পারে। কিন্তু এইভাবে রাজনীতিকে তলানিতে নামবেন না। আপনি অন্য কোথাও সরে দাঁড়ান , অন্য জগতে চলে যান। কোনও ব্যাক্তিকে যদি অপমান করি, তাহলে আমরা নিজেও অপমানিত। আজকে আমাদের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক, একটি কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ, মায়ের সন্তান , অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তাঁর পিতৃপরিচয় নিয়ে যে প্রশ্নটা তুলেছেন শুভেন্দু অধিকারী, তার দায়িত্বজ্ঞানহীনতা, এই অপমান, এটার জবাব তাঁকে দিতে হবে।আজকে আমি বলি, পশ্চিমবাংলার এটা কিন্তু কালচার নয়। এটা তাঁর নেতা, যিনি দেশের প্রধানমন্ত্রী, আমাদেরও প্রধানমন্ত্রী, যিনি নারী শক্তির কথা সকালে বলেন, আর সন্ধ্যাবেলা নারী ধর্ষকদের ছেড়ে দেন, এটা তাঁদের ভাবনা চিন্তা হতে পারে। নারীশক্তিকে অপমান করা, নারীকে অপমান করা, নারীর অবক্ষয়ের কথা বলা, একজন মাকে অপমান করা, আজকে তিনি আমাদের সন্তানের মতো অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে যে অপমান করা হয়েছে, আমি তার তীব্র...আমি ভাষা খুঁজে পাচ্ছি না।'

আরও পড়ুন,  এসএসসি দুর্নীতি মামলায় ইডি-র চার্জশিটে নাম থাকছে পার্থ, অর্পিতা-র

অপরদিকে তারই কথা টেনে কুণাল ঘোষ বলেন, দেখুন যে বিষয়টা শশী পাঁজা খুব স্পষ্টভাবে বলেছেন, আমাদের বক্তব্য হচ্ছে, রাজনীতিতে বিরোধীতা থাকবে, তীব্র বিরোধীতা থাকবে, কিন্তু সেটা যদি পিতৃপরিচয় তুলে লক্ষ্যবস্তুকে আক্রমণ করা হয়, এতো অভিষেককে ভয় পাচ্ছে নরেন্দ্র মোদি থেকে এখানকার নেতারা, সেটা তো স্পষ্ট। ২০২১ সালের নির্বাচনে মমতা বন্দ্য়োপাধ্যায়কে আক্রমণের পাশাপাশি অভিষেক অভিষেক অভিষেক, কুৎসিত আক্রমণ। আরে অভিষেক তো বড় নেতা, নিজেকে তৈরি করছে, কিন্তু বয়েসে তো আমাদের থেকে ছোট, এটা কী হচ্ছে, একটি ছেলেকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে, ... এটা বিজেপির কালচার বলেই এটা সম্ভব। যে একটা ছেলের পিতৃপরিচয় তুলে একটা নিম্নরুচির মন্তব্য, তাতে যারা হাততালি দিচ্ছেন, তাঁদেরও বোধহয় এই ধরণের মানসিকতা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget