এক্সপ্লোর

SSC Scam: এসএসসি দুর্নীতি মামলায় ইডি-র চার্জশিটে নাম থাকছে পার্থ, অর্পিতা-র

ED on SSC Scam: শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় চার্জশিট দিতে চলেছে ইডি । তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় চার্জশিট দিতে চলেছে ইডি। 

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) চার্জশিট দিতে চলেছে ইডি (Enforcement Directorate)। তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় চার্জশিট দিতে চলেছে ইডি।  ইডির চার্জশিটে নাম থাকছে পার্থ, অর্পিতা (Partha Chatterjee , Arpita Mukherjee)-সহ কয়েকজনের। 

তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় চার্জশিট ইডি-র

ইডি সূত্রে খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা আজকেই চার্জশিট জমা করবে ইডি। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে গত ২৩ জুলাই এনফোর্সমেন্ট ডিরেক্টেরেটের হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা, সোনা, সম্পত্তির দলিল, কোম্পানির নথি। অর্পিতাকেও গ্রেফতার করে ইডি। পাশাপাশি এসএসসি মামলায় পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামাঙ্কিত স্কুলেও হানা দেয় ইডি। জানা যায়, স্কুলের চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। এখানেই শেষ নয়, প্রকাশ্যে আসে শান্তিনিকেতনে একাধিক বাড়ি, গেস্ট হাউজ। স্থানীয়দের কাছে এই বাড়িগুলি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি নামে পরিচিত। এলাকাবাসীর দাবি, প্রায়শই এখানে দেখা যেত পার্থ চট্টোপাধ্যায়কে। সব মিলিয়ে তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় যাবতীয় তথ্য হাতে আসার পর চার্জশিট দিতে চলেছে ইডি।

আরও পড়ুন, 'ভয় কীসের, তদন্ত করুক না, আমাদের বিরুদ্ধেও করুক', ইডি-সিবিআই নিয়ে বিস্ফোরক সুজন

'পার্থই নিয়োগ দুর্নীতি কাণ্ডের মূলচক্রী', দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা-র

 স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা জড়িত থাকার কথা বরাবর অস্বীকার করে আসছেন তিনি। কিন্তু রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথায় আমল দিতে নারাজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বরং পার্থই নিয়োগ দুর্নীতি কাণ্ডের মূলচক্রী, বলে দাবি তাদের। সিবিআই সূত্রে খবর, পার্থ নিজেকে নির্দোষ বলে দাবি করলেও, তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ কিন্তু অন্য কথা বলছে। বরং তিনিই দুর্নীতিকাণ্ডের 'মাস্টারমাইন্ড', তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দারা এমনটাই মনে করছেন বলে সূত্রের খবর। উল্লেখ্য, নিয়োগ-দুর্নীতি মামলায় তিন অভিযুক্ত-পার্থ, কল্যাণময়, এস পি সিন্হা।  সিবিআই সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত বিষয়টি কারা নিয়ন্ত্রণ করত, তাতে পার্থর কী ভূমিকা ছিল, তা বিশদে জানতে চাওয়া হবে পার্থর কাছে, আগেই জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও পার্থর দাবি, তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না। কমিটি গঠনের ফাইলে সই করেছিলেন মাত্র। কিন্তু গোয়েন্দাদের প্রশ্ন, তিনি না জানলে, কারা জানত। এই সব প্রশ্ন উঠছেই। 

সেরা শিরোনাম

News Live: রাজ্য পুলিশের STF-এর জালে দেবরাজ চক্রবর্তী
রাজ্য পুলিশের STF-এর জালে দেবরাজ চক্রবর্তী
Debraj Chakraborty Arrested: গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, খবর পেতেই উৎসব শুরু BJP কর্মীদের, ফাটানো হল বাজি, চলল মিষ্টিমুখও
গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, খবর পেতেই উৎসব শুরু BJP কর্মীদের, ফাটানো হল বাজি, চলল মিষ্টিমুখও
CM Suvendu Adhikari: মহিলাদের বিনামূল্যের সরকারি বাস পরিষেবা নিয়ে নতুন নিয়ম ঘোষণা মুখ্যমন্ত্রীর, সঙ্গে রাখতে হবে এই কার্ড ?
মহিলাদের বিনামূল্যের সরকারি বাস পরিষেবা নিয়ে নতুন নিয়ম ঘোষণা মুখ্যমন্ত্রীর, সঙ্গে রাখতে হবে এই কার্ড ?
News Live Update : অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন...

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget