এক্সপ্লোর

Kolkata News: রাজাবাজারে আক্রান্ত আইনজীবী, ধারাল অস্ত্র দিয়ে আঘাত

Lawyer Attacked: আহত অবস্থায় আইনজীবীকে নিয়ে যাওয়া হয়েছে এনআরএস হাসপাতালে। কী কারণে হামলা, খতিয়ে দেখছে পুলিশ। 

সত্যজিৎ বৈদ্য, সৌমিত্র রায়, কলকাতা : রাজাবাজারে আক্রান্ত আইনজীবী, ধারাল অস্ত্র দিয়ে আঘাত। বাড়িতে ঢোকার মুখে আক্রান্ত আইনজীবী, আতঙ্কে স্থানীয়রা। ধারাল অস্ত্র দিয়ে আইনজীবীকে আঘাত দুষ্কৃতীদের। আহত অবস্থায় আইনজীবীকে নিয়ে যাওয়া হয়েছে এনআরএস হাসপাতালে। কী কারণে হামলা, খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, আক্রান্তের নাম মজিদ আখতার। স্বভাবতই এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই আইনজীবী। কেন তাঁর উপর হামলা চালানো হল, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

রবিবার রাত ৯টা নাগাদ আক্রান্ত হন এই আইনজীবী। পরিবারের দাবি, রাতের খাবার নিয়ে বাড়ি ঢুকছিলেন তিনি। আচমকাই তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। তাদের মুখ ঢাকা ছিল বলে খবর। রাজাবাজার মোড়ের কাছে এই এলাকা হলেও বেশ শুনসান এলাকা। রবিবার রাতে ফাঁকাই ছিল এই অংশ। সেই সময় অতর্কিতে হামাল হয় আইনজীবীর উপর। ব্যাঙ্কশাল কোর্টে প্র্যাকটিস করেন আইনজীবী। মাথা, গলা এবং হাতে আঘাত পেয়েছেন বছর ৩৫- এর মাজিদ আখতার। পেশার সূত্রে কোনও শত্রুতা রয়েছে কিনা, এই হামলার পিছনে অন্য কোনও কারণ আছে কিনা, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। 

আশঙ্কাজনক অবস্থায় এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আক্রান্ত আইনজীবীকে। তাঁর পরিবারের এক সদস্যের কথায় সম্ভবত ইমার্জেন্সিতে চিকিৎসা চলছে তাঁর। আচমকা আঘাতে লুটিয়ে পড়েন তিনি। আশপাশ থেকে স্থানীয় কয়েকজন পথচারীই বিষয়টি দেখে এগিয়ে আসেন। তুমুল শোরগোল শুরু হয়। আক্রান্ত আইনজীবীর পরিবারকে খবর দেওয়া হয়। জানানো হয় পুলিশেও। এরপর পুলিশ এসে গুরুতর অবস্থায় আক্রান্ত আইনজীবীকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় পরিবেশ একেবারেই থমথমে। যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকাবাসী। 

কলকাতার বুকে এভাবে বাড়ির কাছেই এক আইনজীবী আক্রান্ত হওয়ার ঘটনায় স্বভাবতই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। কেন এই আইনজীবীর উপর হঠাৎ ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হল, তাঁকে কোপানোর চেষ্টা করা হল, আর কারা এ কাজ করল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আপাতত ওই আইনজীবী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেই জানা গিয়েছে। রাজাবাজার মোড়ের কাছে হলেও এই এলাকা রবিবার রাত থাকায় অন্যান্য দিনের তুলনায় কিছুটা ফাঁকাই ছিল। আর সেটাকেই হাতিয়ার করে অতর্কিতে এই আইনজীবীর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget