এক্সপ্লোর

Kolkata News : কলকাতায় তর্পণ করাতে এসেছিলেন সবংয়ের বাসিন্দা, বাবুঘাটে মৃত্যু পুরোহিতের !

Mahalaya 2025 Babughat Death: বাবুঘাটে তর্পণ করতে এসে মর্মান্তিক ঘটনা, মৃত্যু পুরোহিতের

কলকাতা: মর্মান্তিক ঘটনা মহালয়ার সকালে। বাবুঘাটে তর্পণ করতে এসে মৃত এক পুরোহিত। মৃত পুরোহিত শিবরাম ভট্টাচার্য সবংয়ের বাসিন্দা। গতকাল রাতে কলকাতায় আসেন ওই পুরোহিত। 

আরও পড়ুন, 'শুধু পিতৃপুরুষ নয়, দলের শহিদদের উদ্দেশ্যেও এই তর্পণ..', মহালয়ায় বাগবাজার ঘাটে শমীক, বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কী কথা বললেন ?

বাবুঘাটে মৃত্যু পুরোহিতের !

আজ সকালে তর্পণ করানোর সময় সংজ্ঞাহীন অবস্থায় জলে পড়ে যান, খবর সূত্রের। SSKM হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা. হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, অনুমান পুলিশের। অপরদিকে, উলুবেড়িয়ার গঙ্গায় তলিয়ে গেল এক কিশোরী। পরিবারের সঙ্গে তর্পণ করতে এসে তলিয়ে গেল এক কিশোরী। খড়গপুর থেকে মা-বাবার সঙ্গে উলুবেড়িয়ার কালীবাড়ি ঘাটে আসে ওই কিশোরী। গঙ্গায় নামার পর ৪ জন স্রোতের টানে তলিয়ে যায়, খবর সূত্রের। ৩ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ওই কিশোরীর খোঁজ মেলেনি। ডুবুরি নামিয়ে চলছে গঙ্গায় তল্লাশি।

অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গাবক্ষে টহল রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের

আজ মহালয়া। পিতৃপক্ষের অবসানে সূচনা দেবীপক্ষের। গঙ্গার ঘাটে-ঘাটে সকাল থেকেই পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ আম-বাঙালির। বাবুঘাট-বাগবাজার-শোভাবাজার-নিমতলা সহ একাধিকঘাটে মহালয়ার পুণ্য লগ্নে পিতৃতর্পণ ভোর থেকেই। তবে শুধু কলকাতা নয়, রাজ্যেপ বিভিন্ন জেলাতেও দেখা যাচ্ছে একই ছবি। তর্পণ নিয়ে সতর্ক পুলিশ। দুর্ঘটনা এড়াতে রাখা হয়েছে বাড়তি ফোর্স। অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গাবক্ষে টহল রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের।

গতমাসেই হাওড়ার বেলুড়ে জলে ডুবে মৃত্যু হয়েছিল দুই স্কুল পড়ুয়ার

প্রসঙ্গত, গতমাসেই হাওড়ার বেলুড়ে জলে ডুবে মৃত্যু হয়েছিল দুই স্কুল পড়ুয়ার। লিলুয়া থেকে খেলা শেষে ফিরছিল ৩ বন্ধু। লিলুয়ার টিফিন বাজার এলাকায় পুকুরে হাত-পা ধুতে নেমেছিল এক কিশোর। সাঁতার না জানায় সে তলিয়ে যায়। সাঁতার না জানলেও বন্ধুকে বাঁচাতে আরেক কিশোর জলে ঝাঁপ দেয়। সেও তলিয়ে যাওয়ায় আরেক বন্ধুর চিৎকারে ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। ১৩ বছরের দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করা হয়েছিল। মৃত কিশোরদের একজনের। বাড়ি বালিতে, আরেকজন বেলুড়ের বাসিন্দা। 

 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget