এক্সপ্লোর

Mamata Banerjee: 'তোমরা যখন ক্ষমতায় থাকবে না, এজেন্সি গিয়ে তোমাদের কান মুলবে', বললেন মমতা

Mamata Attacks BJP on Agency issue: উত্তীর্ণতে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে নাম না করে এদিন এজেন্সি ইস্যুতে কী বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ?

কলকাতা: উত্তীর্ণতে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে নাম না করে এদিন এজেন্সি ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারকে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি বলেন, ‘কী ভাবে এরা? পুলিশকে লাঠিপেটা করে আন্দোলন হয়?, নাকি ঘরে বসে এজেন্সি দিয়ে আন্দোলন? আজ তুমি ক্ষমতায় আছো, অনেক এজেন্সিকে ব্যবহার করছো। কাল তুমি ক্ষমতায় না থাকলে, ঘরে গিয়ে এজেন্সি কান মুলে দেবে।এজেন্সির কানমোলার জন্য তৈরি থাকুন।’

প্রসঙ্গত, তৃতীয়বার সরকার গঠনের আগেই একুশের বিধানসভা নির্বাচন যখন হবে হবে করছে, তখন নারদ মামলায়, শাসকদলের হেভিওয়েটদের নিয়ে বিস্তর টানাটানি হয় । ফিরহাদ-সহ প্রয়াত হেভিওয়েট সুব্রত মুখোপাধ্যায়ের নাম জড়িয়েছিল।ঘাসফুলের ৪ নেতা-মন্ত্রীর নাম জড়ানোর ইস্যুতেও কম জল ঘোলা হয়নি। তারপর আবার দোসর তখন গরুপাচার মামলা। এদিকে ভোট শেষ হতেই জুড়ে যায় ভোট পরবর্তী হিংসার মামলা। শুধু এই তিনটিই নয়, আরও একাধিক মামলায় জেরবার হয়, রাজ্যের শাসকদল। অধিকাংশ মামলায় আদালতের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তের দায়িত্ব তুলে নেয়। যে সকল মামলায় প্রথমে রাজ্যের সিট গঠন হয়েছিল, অধিকাংশ মামলাগুলি পরে হাইকোর্টের নির্দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দায়িত্বভার চলে যায়। 

তবে ভোটের আগেই কেন কেন্দ্রীয় এজেন্সি ? এনিয়ে প্রশ্ন তুলেছিল সেসময় ঘাসফুল শিবির। কেনই বা অত দীর্ঘ দফায় ভোট, এনিয়েও কম জল ঘোলা হয়নি। মূল বক্তব্য ছিল, এজেন্সি ইস্যু ভোটে প্রভাব ফেলবে নাতো ? প্রশ্নের এহেন সমুদ্রের মাঝেই বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল। তবে এরপরের ভোটগুলি, কেন একইদিনে নয়, হারের পর প্রশ্ন তোলে বিরোধীরা। উলটপূরাণের এই প্রেক্ষাপটে, তখন তাঁদের যুক্তি ছিল, প্রতি আলাদা দফার ভোটে জয়ী দল প্রভাব ফেলবে। তবে এই পরিস্থিতিতেও নির্বাচন এবং এজেন্সির তদন্ত চলে প্রায় সমান্তরালে। বাইশে পা দিতেই এজেন্সির তদন্ত তরাণ্বিত হয়। ফোকাসে আসে নিয়োগ দুর্নীতি মামলা। আর যা নিয়ে এখনও জেরবার তৃণমূলের সরকার। আর এহেন পরিস্থিতিতেই মমতার মুখে এদিন উঠে এল কড়া মন্তব্য।

আরও পড়ুন, 'আমরা ভুলে যাই, আমরা সবাই রত্নাকর ছিলাম', তাপস আমন্ত্রণ-বিতর্কে বিস্ফোরক মদন

অপরদিকে দুর্গা পুজোর আগে ইতিমধ্যেই গরুপাচার মামলা এবং এসএসসি নিয়োগ দুর্নীতিতেও একাধিক নেতা-মন্ত্রী গ্রেফতার হয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর মমতাকে পাশে থাকতে দেখা না গেলেও অনুব্রত মন্ডলের পাশে থাকতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তবে এখানেই শেষ নয়, পার্থ, অনুব্রত-সহ তৃণমূলের একাধিক নেতারা এখন সিবিআই-র স্ক্যানারে। পুজোর আগে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখাতে পারবে না , বলে শাসকদলের ব্যানারও পড়েছিল শহরে। তারপর গঙ্গায় অনেক জল বয়ে গিয়েছে, তৃণমূলের বড় বড় দুই সমাবেশের পর এদিন ফের নাম না করেই কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। 

সেরা শিরোনাম

Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget