এক্সপ্লোর

Independence Day 2022: স্বাধীনতা দিবসের সকালে দেশবাসীকে শুভেচ্ছা মমতার

Mamata Banerjee on Independence Day 2022: স্বাধীনতা দিবসের সকালে টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতাঃ স্বাধীনতা দিবসের (Independence Day 2022) সকালে টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি টুইটে লিখেছেন, স্বাধীনতার ৭৫ বছর ! আজ আমরা আমাদের পূর্ব পুরুষদের সর্বোচ্চ আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই, যার দেশের স্বাধীনতা এনেছিলেন। ভারতবাসীকে অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধ এবং অধিকারের মর্যাদার খেয়াল রাখতে হবে।

 

ইতিমধ্যেই স্বাধীনতা দিবসের মুহূর্তে সোশাল মিডিয়ায় নিজের প্রোফাইল পিকচার-এ মনীষীদের ছবি আপলোড করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে, আজাদি কা অমৃত মহোৎসব পালনের জন্য আহ্বান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। স্বাধীনতার ৭৫ তম বছর উদযাপনকে স্মরণীয় করে রাখতে সোশাল মিডিয়ায় প্রত্যেকের প্রোফাইল পিকচারে তেরঙ্গা লাগানোর ডাক দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রোফাইলে ইতিমধ্যেই তেরঙ্গা ছবি আপলোড করেছেন গেরুয়া শিবিরের নেতারা। পাশাপাশি কংগ্রেসের নেতারা স্বাধীনতা দিবসে অন্যভাবে দিনটিকে স্মরণ করছেন। তাঁরা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জাতীয় পতাকা তোলার ছবিকে, সোশ্যাল মিডিয়ায় তাঁদের অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে স্থান দিয়েছেন।

আরও পড়ুন, 'তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে', হুমকি সৌগত-র

আজ রেড রোডে কড়া নিরাপত্তায় ঘিরে রেখেছে কলকাতা পুলিশ।প্রতি জোনের দায়িত্বে থাকবেন ডেপুটি কমিশনার পদ মর্যাদার অফিসার। তাঁদের সাহায্য করবেন অ্যাসিস্ট্যান্ট পদ মর্যাদার অফিসার।ভোর থেকেই একহাজারের উপরে পুলিশ কর্মী নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছেন।মোট ৬ জন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের নের্তৃত্ব দেবেন। লালবাজারের তরফে অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসারদের থাকার কথা রেড রোডে।রেড রোডে নজরদারির জন্য মোট ৬ টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে।তিনটি জায়গায় কলকাতা পুলিশের স্পেশাল কম্যান্ড বাহিনী প্রস্তুত রাখছে লালবাজার।কলকাতার সব গুরুত্বপূর্ণ জায়গায়  নজরদারি চালাবে পুলিশ।শহরের মেট্রো বাজার,দর্শনীয় স্থান, অফিস চত্বর-সহ গুরুত্বপূর্ণ জায়গায় কড়া নিরাপত্তা বজায় থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget