এক্সপ্লোর

Durga Puja: মাছের নানা পদের সঙ্গে পোলাও, চোরবাগানে নবমীর পুজোয় ভোগ রান্না করলেন পুরুষরা

Durga Puja in Chorbagan Sarbojanin: নবমীর পুজো ঘিরে আজ সকাল থেকেই উত্তর কলকাতার চোরবাগানের চট্টোপাধ্যায় পরিবারে ব্যস্ততা তুঙ্গে৷

কলকাতা: নবমীর পুজো ঘিরে আজ সকাল থেকেই উত্তর কলকাতার চোরবাগানের চট্টোপাধ্যায় পরিবারে (Chorbagan Sarbojanin Chatterjee Family) ব্যস্ততা তুঙ্গে৷ পুজোর বয়স ১৬৩। চট্টোপাধ্যায় পরিবারে মায়ের ভোগ রান্ন করেন পুরুষরা। আমিষ,নিরামিষ, নানারকম পদ হয়। পরিবেশনেরও বিশেষ রীতি রয়েছে। নবমীর মেনুতে থাকে, মাছের নানারকম পদ, পোলাও, খিচুড়ি,  বিভিন্ন ধরনের মিষ্টি। 

 আজ শহরের একাধিক অন্যতম বনেদির বাড়ির পুজোগুলিতে ভোগে আজ রান্না হচ্ছে নানা পদ।বাগবাজার সর্বজনীনেও ( Bagbazar Sarbojanin) আজ ভোগের আয়োজন। নবমীর মেনুতে রয়েছে, সাদা ভাত, শুক্তো, অড়হর ডাল, সঙ্গে পোস্তর বড়া। এছাড়াও, মাকে নিবেদন করা হয় পোস্তর তরকারি, চালকুমড়োর ঘণ্ট, কাঁচা তেঁতুলের চাটনি, নানা রকমের মিষ্টি ও পায়েস। মুখশুদ্ধি হিসেবে মাকে দেওয়া হয় পান। পাশাপাশি নবমীতে বেলুড় মঠেও বিশেষ পূজার্চনা। ভোর সোয়া ৫টায় পুজো শুরু হয়েছে। দুপুরে বিশেষ হোমযজ্ঞ হবে ২ ঘণ্টা ধরে। দেওয়া হয় চালকুমড়ো, শসা, কলা-সহ ফল বলি। এর মধ্যেই অঞ্জলি দেওয়া চলবে। এরপর খিচুড়ি ভোগ বিতরণ করা হবে। অপরদিকে, কলকাতার বনেদি বাড়িগুলির অন্যতম শোভাবাজার রাজবাড়িতে প্রথা মেনে নবমীতে হোম, বলি, আরতি, বিশেষ পুজো শুরু হয়েছে। শোভাবাজার রাজবাড়িতে অন্নভোগের প্রচলন নেই। তার পরিবর্তে চাল, কলা, দুধ, মিষ্টি আর সন্দেশ দিয়ে দেবীকে ভোগ নিবেদন করা হয়। বলি দেওয়া হয় আখ, চালকুমড়ো, মাগুর মাছ। বলির পর আরতি। এরপর অঞ্জলি। বিকেলে মিছরি, জল ও মাখন দিয়ে দেবীকে শীতল ভোগ। রাতে শুকনো মিষ্টি সহযোগে মিঠাই ভোগের আয়োজন। 

প্রসঙ্গত, করোনা-আতঙ্ক কাটার পর এবার বেলুড় মঠে ভক্তের ঢল। পুজোর ক’দিন সারাদিন খোলা রয়েছে মঠের দরজা। উল্লেখ্য, নবমী নিশি ফুরোলেই তো পুজো শেষ। তাই মন খারাপ করা নবমীর আগে উত্‍‍সবের সুরে ভাসতে তৈরি তিলোত্তমা৷ গতকাল মহাঅষ্টমীর সকালে কুমারী পুজোকে ঘিরেই জমে ওঠে৷ বেলুড় মঠে ইতিমধ্যেই শুরু হয়েছে কুমারীপুজো। এরপর মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি, মাইকে স্তোত্রপাঠ৷ তাই শুনে শুনেই কারও বা মনে মনেই অঞ্জলি দেওয়া৷ দুপুর পেরোলেই সন্ধিপুজো। অষ্টমী পেরিয়ে নবমীতে প্রবেশ।হাতে আর মাত্র ১ দিন৷ তাই উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম-সর্বত্রই উত্সবের আনন্দের ঢেউয়ে গা ভাসাতে তৈরি সবাই।  বেলা বাড়তেই সঙ্গে সঙ্গেই মণ্ডপে মণ্ডপে বাড়বে রঙিন জামা-কাপড়ে সাজা মানুষের ভিড়।  বড়দের হাত ধরে ভিড়ের মাঝে কচি-কাঁচারাও৷ শুধু তো ঠাকুর দেখা নয় সঙ্গে দেদার আড্ডা, খাওয়া দাওয়া৷ 

আরও পড়ুন, মহানবমীতে সাড়ম্বরে কুমারী পুজো সার্বণ রায়চৌধুরীদের বড় বাড়িতে

১০৪ বছরে পা দিল বাগবাজার (Bagbazar) সর্বজনীনের পুজো (Durga Pujo)। বর্তমান থিমের জোয়ারে গা না ভাসিয়ে, বরাবরই সাবেকিয়ানাকেই সঙ্গী করে তারা। এবারও সাবেকি প্রতিমায় ডাকের সাজ বাগবাজার সর্বজনীনের পুজোয়। উত্তর কলকাতার এই পুজোর পরতে পরতে জড়িয়ে ইতিহাস। জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটে এই পুজোর সূচনা। নেতাজি সুভাষচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, নলিনীরঞ্জন সরকার-সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই পুজোর সঙ্গে জড়িয়ে ছিলেন। সকাল থেকেই মানুষের ভিড় বাগবাজার সর্বজনীনের পুজোয়। পাশাপাশি লাঠি খেলার মাধ্যমে বাগবাজার সর্বজনীনে বীরাষ্টমী প্রথা পালন চলছে। পরাধীন দেশে লাঠি এবং তরোয়াল খেলার মাধ্যমে শরীরচর্চা করতেন বিপ্লবীরা। পরে তা মাতৃ আরাধনার অঙ্গ হয়ে যায়। সেই প্রথা মেনে বাগবাজার সর্বজনীনে এবারও মহাষ্টমীতে লাঠি খেলার আয়োজন করা হয়।

 

সেরা শিরোনাম

Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget