এক্সপ্লোর

Sukanta Majumdar: পুলিশের গাড়িতে তোলা হল সুকান্তকে ! মুর্শিদাবাদের ঘরছাড়াদের জন্য অর্থ সংগ্রহে 'বাধা', BJP-র বিক্ষোভে রণক্ষেত্র হাজরা মোড়..

Kolkata BJP Chaos Sukanta Majumdar Detained: BJP-র বিক্ষোভে রণক্ষেত্র হাজরা মোড়, পুলিশের গাড়িতে তোলা হল সুকান্ত মজুমদারকে ! কিন্তু কেন ?

কলকাতা: BJP-র বিক্ষোভে রণক্ষেত্র হাজরা মোড়, পুলিশের গাড়িতে তোলা হল সুকান্ত মজুমদারকে ! পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি বিজেপি কর্মীদের। এরপরেই টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়া হয় বিজেপির নেতা কর্মীদের। বিজেপি কর্মীদের ইচ্ছে করে আটকাচ্ছে পুলিশ, অভিযোগ সুকান্ত মজুমদারের। বিজেপির দাবি, তাঁরা হাজরা মোড়ে এসেছিলেন, মালদা মুর্শিদাবাদে যারা ঘরছাড়া-ক্ষতিগ্রস্থ, তাঁদের জন্য,  অর্থ সংগ্রহ করতে, কিন্তু পুলিশের বক্তব্য তাঁদের (BJP) কোনও অনুমতি নেই। অনুমতি ছাড়া এই ধরণের কাজ তাঁদের করতে দেওয়া হবে না।

আরও পড়ুন, SSC-র চেয়ারম্যানের সঙ্গে চাকরিহারাদের নতুন করে বৈঠকের সম্ভাবনা ! মিলবে সমাধান সূত্র এবার ?

ইতিমধ্য়েই দাঙ্গা বিধ্বস্ত সামশেরগঞ্জে গিয়েছেন সুকান্ত মজুমদার। স্থায়ী BSF ক্য়াম্প থেকে NIA তদন্ত, বিজেপির রাজ্য় সভাপতির কাছে একাধিক দাবি জানিয়েছেন সেখানকার মানুষ। জাফরাবাদে নিহতদের বাড়িতেও যান তিনি। হিন্দুদের ওপর অত্য়াচারের অভিযোগ তুলে, মুখ্য়মন্ত্রী কেন মুর্শিদাবাদ এলেন না তা নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
 
সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতার নামে হিংসা, অশান্তির আগুনে পুড়েছে মুর্শিদাবাদের একাংশ। এই প্রেক্ষাপটে সোমবার মুর্শিদাবাদে যান সুকান্ত মজুমদার। প্রথমেই সামশেরগঞ্জের একটি মন্দিরে যান তিনি। তাঁর কাছে কান্নায় ভেঙে পড়েন বাসিন্দারা। স্থায়ী BSF ক্য়াম্পের থেকে NIA তদন্তের দাবিতে সরব হন তাঁরা। মুর্শিদাবাদে জাফরাবাদের এক বাসিন্দা বলেন, কী করে খাব বলো? সব আমাদের দোকানে ছিল। মুর্শিদাবাদের জাফরাবাদের  বাসিন্দা বলেন, NIA-তদন্ত আমরা চাইছি। আমরা BSF ক্য়াম্প চাই স্যার।  রাতে ঘুম আসছে না।  

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'BSF ঢুকছে। চিন্তার কিচ্ছু নেই। প্রয়োজনে আরও কোম্পানি আসবে।'ধুলিয়ানের জাফরাবাদে, বাড়ি থেকে টেনে বের করে কুপিয়ে-থেঁতলে খুন করা হয়েছিল বাবা-ছেলেকে! সোমবার, নিহতদের বাড়িতে যান সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদ জাফরাবাদের  বাসিন্দা বলেন, স্যার BSF ক্য়াম্প। ক্যাম্প ছাড়া স্যার হিন্দুরা একটাও বাঁচবে না। এবং হুমকি তো দিয়েছে।  BSF ক্য়াম্পের জায়গা দেওয়ার জন্য় রেডি হয়ে আছে আমাদের এখানের লোক।

জাফরাবাদ থেকে পালপাড়া, বেতবোনায় যান সুকান্ত মজুমদার।  সেখানে দাঙ্গা বিধ্বস্ত একাধিক বাড়িতে যান তিনি। সুকান্ত মজুমদার বলেন, 'মমতা বন্দ্য়োপাধ্য়ায় তো যা এখানে প্রকল্প চালাচ্ছে হিন্দুদের থাকতে দেবেন বলে তো মনে হচ্ছে না। মমতা বন্দ্য়োপাধ্য়ায়েরও এখানে আসা উচিত ছিল।  তৃণমূলের লোকেরাই দাঙ্গা করেছে। পুলিশই নাকি এদেরকে বলেছে যে এখানে দিদির রাজত্বে BSF ক্য়াম্প হবে না।' 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget