এক্সপ্লোর

SSC Scam:SSC-র চেয়ারম্যানের সঙ্গে চাকরিহারাদের নতুন করে বৈঠকের সম্ভাবনা ! মিলবে সমাধান সূত্র এবার ?

Recruitment Scam SSC Chairman Meet: সন্ধ্যের আগেই আজ ফের এসএসসি-র চেয়ারম্যানের সঙ্গে চাকরিহারাদের প্রতিনিধিদের আলোচনার সম্ভাবনা

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: অবস্থানের প্রায় ২৫ ঘণ্টা পার, আজ ফের এসএসসি-র চেয়ারম্যানের সঙ্গে চাকরিহারাদের প্রতিনিধিদের আলোচনার সম্ভাবনা রয়েছে। SSC দফতরের সামনে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এবং পুলিশের তরফে অভিযোগ করা হয়েছে, তাঁদের ডিউটি করার ক্ষেত্রে কোনও রকম সাহায্য করছেন না চাকরিহারা শিক্ষকরা। যদিও পাল্টা তাঁরা বলেছেন, পুলিশ তাঁদের কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে। এই আবহেই খবর পাওয়া গিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে নতুন করে চাকরিহারাদের প্রতিনিধিদের বৈঠকের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তাঁর সঙ্গে নতুন করে একটা বৈঠক হওয়ার কথা।  এবং সেখানে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল সাড়ে ৪ টার পর সেই বৈঠকে অংশ নেবেন বলে খবর পাওয়া গিয়েছে। এবং সেখানে কিছু বিষয়ে SSC-র তরফে ক্ল্যারিফিকেশন দেওয়া হবে।

আরও পড়ুন, শিক্ষামন্ত্রী ও SSC-র চেয়ারম্যানের পদত্যাগ দাবি ! বিক্ষোভের মাঝেই 'বৈধ' ও 'অবৈধ' নিয়ে বড় প্রশ্ন চাকরিহারাদের..

'যোগ্যদের' তালিকা SSC দিতে পারে সরকারকে, এই সম্ভাবনা কতটা পরিণতির দিকে এগোচ্ছে ? যে দাবিতে চাকরিহারা শিক্ষকরা, SSS ভবনের পাশে আন্দোলন করছেন, যে যোগ্য ও অযোগ্যের তালিকা প্রকাশ্যে আনতে হবে, ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। শিক্ষামন্ত্রী ইতিমধ্য়েই স্পষ্ট করেছেন, এসএসসি এর কারা যোগ্য বা অযোগ্য শিক্ষকদের তালিকা, ওয়েবসাইটে দেওয়া হবে না, কারণ তাতে সুপ্রিম কোর্টের অবমাননা হতে পারে।আদালত অবমাননার জন্য সেই তালিকা তাঁরা দিতে পারবেন না। কিন্তু প্রশ্ন উঠছে, যোগ্য ও অযোগ্য যদি আলাদা করা না যায়, তাহলে কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্যরা তো স্কুলে যাবেন বলে নির্দেশ দেওয়া আছে, কিন্তু সেই যোগ্যরা আদতে কারা ?

গতকাল মধ্যরাতে টেলিফোনিক সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী এবিপি আনন্দ-কে জানিয়েছেন, 'যারা যোগ্য বঞ্চিত শিক্ষক, সময়মতোই বেতন পাবেন। এসএসসি বলেছে, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই চলবে। আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি। এখানে জলঘোলা করার কোনও ব্যাপার নেই। আইনজ্ঞদের অনুমতি না মেলাতেই তালিকা প্রকাশিত হয়নি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেই তালিকা প্রকাশিত হবে', রিভিউ পিটিশন করা পর্যন্ত অপেক্ষা করার বার্তা শিক্ষামন্ত্রীর।  'অযোগ্যদের বাঁচানোর চক্রান্ত চালিয়ে যাচ্ছে সরকার। যোগ্যদের বেতন দেওয়ার কথা বললে কেন তালিকা প্রকাশ নয়', শিক্ষামন্ত্রীর দাবি উড়িয়ে পাল্টা অভিযোগ চাকরিহারা শিক্ষকদের। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget