এক্সপ্লোর

Rahul Sinha: 'মমতাপন্থীরা ব্রাত্য হয়ে যাচ্ছে দলে', সমীরের মন্তব্যের পর বিস্ফোরক রাহুল

Rahul Arup on Samir Panja: 'আমার যাবার সময় হল, দাও বিদায়', ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল বিধায়ক সমীর পাঁজার, কী বললেন অরূপ,রাহুলরা ?

উদয়নারায়পুর, হাওড়া:  ফেসবুকে উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজার (Samir Panja) ইঙ্গিতপূর্ণ পোস্টের পরেই প্রতিক্রিয়া তৃণমূল ও বিজেপির। গতকাল রাতে ফেসবুকের ওই পোস্টে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রশংসা করে দল ছাড়ার বার্তা দেন বিধায়ক। দলে গুরুত্ব পাচ্ছেন না বলে দাবি ৩ বারের তৃণমূল বিধায়ক ও তৃণমূলের হাওড়া গ্রামীণের চেয়ারম্যান সমীর পাঁজার। ক্যামেরার সামনে মুখ না খুললেও, দলে তাঁর প্রয়োজন ফুরিয়েছে, শিক্ষকতার পুরনো পেশায় ফিরতে চান বলে জানিয়েছেন বিধায়ক। আর এবার সমীরের পাশে থাকার কথা জানিয়ে বক্তব্য রাখলেন সমবায় মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। যদিও বিস্ফোরক বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha)।

একটা কোনও গ্যাপ হচ্ছে নিশ্চয়ই : অরূপ রায়, মমতাপন্থীরা ব্রাত্য হয়ে যাচ্ছে দলে : রাহুল সিনহা

এদিন সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, 'একটা কোনও গ্যাপ হচ্ছে নিশ্চয়ই। সেই গ্যাপটা যাতে পূরণ হয়ে যায়, এই সমস্যাটা যাতে না হয়, এটা আমি অবশ্য়ই আশা করব। দলের নের্তৃত্বের সঙ্গে আমি ব্যক্তিগতভাবেও কথা বলবো। এবং দলের নের্তৃত্বের কাছেও আমার অনুরোধ, সমীরের সঙ্গে কথা বলে, এই সমস্যাটা যাতে মিটে যায়।' অপরদিকে এই ইস্যুতে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, তৃণমূল কংগ্রেস এখন দুইভাগে ভাগ হয়ে যাচ্ছে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক বা মমতা পন্থী, তাঁরা আস্তে আস্তে ব্রাত্য হয়ে যাচ্ছে দলে। গুরুত্ব পাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের', সমর্থকরাই বলে ব্যাখ্যা দেন তিনি। তিনি আরও বলেন,  যতো এই ভাবে পুরনো তৃণমূল কংগ্রেসের নেতারা এই ভাবে হতাশ হয়ে যাবেন, ততই বিভিন্ন জায়গা থেকে বিদায়ের গান শোনা যাবে বলে দাবি রাহুল সিনহার।  

দল নের্তৃত্বের কাছে ভালো সেজে, মেকি লিডার হতে চাই না আমি : সমীর পাঁজা

গতকাল রাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ফেসবুকে পোস্ট করে সমীর পাঁজা লেখেন,  হ্যাঁ , আমার এই মহাননেত্রী আছেন বলেই, দলটা ছেড়ে যাইনি। কারণ কত ঝড়, ঝাপটা পেরিয়ে নানান ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থেকে ৩৮ টা বছর মহান নেত্রীর সঙ্গে একজন সৈনিক হিসেবে কাজ করতে করতে, এখন বড়ই বেমানান লাগছে নিজেকে। কারণ আজ অবধি মিথ্যে নাটক করে দল নের্তৃত্বের কাছে ভালো সেজে, মেকি লিডার হতে চাই না আমি। না কবেই টাটা বাই বাই করে দল ছেড়ে চলে যেতাম আমি। আমার মতো অবিভক্ত যুব কংগ্রেসের আমল থেকে যারা আছে, তাঁরা আদৌ কোনও গুরুত্ব পাচ্ছে কি বর্তমানে ? প্রশ্ন তোলেন সমীর পাঁজা। আর শেষ লাইনে লেখেন, তাই আর কি, আমার যাবার সময় হল, দাও বিদায়।'

আরও পড়ুন, 'কেন্দ্রের উদাসিনতার কারণেই এই পরিস্থিতি', কুর্মিদের রেল অবরোধে বিস্ফোরক শান্তনু সেন

সমীর পাঁজার ইঙ্গিতপূর্ণ পোস্টে জল্পনা তুঙ্গে

প্রসঙ্গত, রাজ্যে একুশের বিধানসভা নির্বাচনের আগে এবং পরের ছবিতে বিস্তর ফারাক চোখে পড়ে। একুশের বিধানসভা নির্বাচনের আগে,  দেখা যায়, একের পর এক নেতা-কর্মীকে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিতে। কিন্তু একুশের নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর, উল্টো ছবি প্রকাশ্যে আসে। দেখা যায়, একের পর একবিধায়ক, নেতা , কর্মীকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে। এর মধ্যে অন্যতম বাবুল সুপ্রিয়ো। তবে সেই অর্থে ভোটের পরে তৃণমূলে তেমন দৃশ্য তেমনটা নেই। তবে এই মুহূর্তে উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজার ইঙ্গিতপূর্ণ পোস্টে ফের চাপান উতোর রাজনৈতিক মহলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget