এক্সপ্লোর

Kolkata News: দুপুর পেরিয়ে রাত, ছাড় পেল না নিউটাউনও, দাউদাউ আগুন সেন্ট্রাল মলের কাছে ! আতঙ্কে স্থানীয়রা..

Newtown Fire Incident: সেক্টর ফাইভের পর এবার নিউটাউনের সেন্ট্রাল মল সংলগ্ন এলাকায় আগুন

কলকাতা: ফের শহরে অগ্নিকাণ্ড। বড়বাজার, চিনার পার্ক, সেক্টর ফাইভের পর এবার নিউটাউনের সেন্ট্রাল মল সংলগ্ন এলাকায় আগুন। স্কুটি চার্জিং স্টেশনে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। সেন্ট্রাল মলের কাছে আগুন লাগায় আতঙ্কে স্থানীয়রা।

আরও পড়ুন, ''শাঁখা সিঁদূর পরেছিস কেন ? খুলে ফেল..'' উদাহরণ টেনে বিস্ফোরক দাবি সুকান্তর, 'মুর্শিদাবাদ ও কাশ্মীর কোথাও যেনও একাকার' !

এদিন দুপুরেও হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটে! চারপাশ ছেয়ে গেল কালো ধোঁয়ায়। বড়বাজারের বিধ্বসী অগ্নিকাণ্ডের মাত্র ৪ দিনের মাথায় ফের কলকাতায় ভয়ঙ্কর আগুনের ঘটনা ঘটে সল্টলেক সেক্টর ফাইভে। এক রাসায়নিক কারখানায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। সেক্টর ৫ এর এক  দোকানদার বলেন,হঠাৎ আগুন লাগার ব্লাস্টের আওয়াজ শুনি, আমরা দমকলকে ডেকেছি  , শুনেছি এর আগেও এখানে আগুন লেগেছে।সেক্টর ফাইভের এই কারখানায় হলোগ্রাম স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ হয়।

প্রত্য়ক্ষদর্শীদের দাবি, শুক্রবার দুপুর ২টো নাগাদ প্রথম আগুন তাঁদের নজরে আসে।বিভিন্ন দাহ্য রাসায়নিকও মজুত থাকায় মিনিটে ছড়াতে থাকে আগুন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। তবে কেন আগুন এভাবে বিধ্বংসী আকার নিল, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু ও বিধাননগর পুলিশ কমিশনার শ্রী মুকেশ। দমকলমন্ত্রী   সুজিত বসু বলেন, এখানে কিছু কেমিক্যাল মেটেরিয়াল আছে। এখানে হলোগ্রাম তৈরি হয়। তা আমরা খবর পাওয়ার সাথে সাথেই, আমি অফিসে যাচ্ছিলাম এই রাস্তাতেই। গাড়ি (দমকলের ইঞ্জিন) এসেছে। আমরা চেষ্টা করছি, ভিতরে প্রচুর কেমিক্যাল আছে। দাহ্য পদার্থ তো, এগুলো একটু সময় লাগে কন্ট্রোল করতে। যদিও স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার বেশ কিছুক্ষণ পরে দমকল আসায়, ততক্ষণে বিধ্বংসী রূপ নেয় আগুন।

বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদে শুক্রবার জোড়াসাঁকো থানা ঘেরাও কর্মসূচির ডাক দেয় উত্তর কলকাতা জেলা বিজেপি। থানার সামনে পৌঁছতেই মিছিল আটকে দেয় পুলিশ। মুখ্য়মন্ত্রীর প্রসঙ্গ টেনেই তাঁকে খোঁচা দেয় বিজেপি। মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন,'ইমার্জেন্সিতে যারা অল্টারনেটিভ রাখে না, তাদের কি ক্ষমা করা উচিত? কোথাও কোথাও আমি কিন্তু ভীষণ টাফ।'  বিজেপি নেতা  তাপস রায় বলেন,' এই ঘটনা আবার ঘটবে এবং মুখ্যমন্ত্রী এসে হাস্যকর কিছু কথা, আমি টাফ, আমি রাফ, এই কথা কে শুনতে চেয়েছে, তুমি কাজে প্রমাণ কর, তুমি রাফ অ্যান্ড টাফ। এই কথা বাংলার মানুষ বহু বছর ধরে শুনছেন।' বৃহস্পতিবার বড়বাজারে ঘটনাস্থল পরিদর্শনের পর পার্ক স্ট্রিটের কয়েকটি হোটেল-রেস্তোরাঁ ও কমপ্লেক্সে আচমকা পরিদর্শনে যান মুখ্য়মন্ত্রী। রুফ টপ রেস্তোরাঁগুলির সুরক্ষা ব্যবস্থা নিয়েও  প্রশ্ন তোলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget