এক্সপ্লোর

Kolkata Airport And Metro Service: কলকাতা বিমানবন্দরে নেমেই চড়তে পারবেন মেট্রোয় ! দ্রুত চালু হচ্ছে দুর্দান্ত পরিষেবা

Kolkata Airport And Metro Service: দিল্লি, মুম্বই, চেন্নাই, লখনউয়ে বিমান থেকে নেমে মেট্রোয় ওঠার পরিষেবা আগেই চালু হয়েছে। এবার এই পরিষেবা চালু হতে চলেছে কলকাতাতেই। এখন শুধুই সময়ের অপেক্ষা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : এবার কলকাতা বিমানবন্দরে নামলেই মিলবে মেট্রো পরিবেষা। খুব তাড়াতাড়ি মেট্রোর মাধ্য়মে যুক্ত হতে চলেছে নোয়াপাড়া-কলকাতা বিমানবন্দর। কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন পেলেই, শুরু হবে এই কাজ। এপ্রিলের মধ্যেই এই রুটের সমস্ত কাজ শেষ হবে বলে শোনা গিয়েছে।  এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ আন্ডারগ্রাউন্ড স্টেশন হতে চলেছে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন। থাকছে ৫টি প্ল্যাটফর্ম, ১২টি এসক্য়ালেটর, ৬টি লিফটের ব্যবস্থা, খবর মেট্রো রেল সূত্রে। 

কলকাতাবাসীদের জন্য সুখবর। আর কিছুদিনের অপেক্ষা। এপ্রিলের মধ্যেই, নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত রুটের সব ক’টি স্টেশনের কাজ শেষ হয়ে যাবে। কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন পেলেই, নির্বিঘ্নে শুরু হবে এই মেট্রো যাত্রা। আর কিছুদিনের অপেক্ষা। তারপর বিমান থেকে নেমেই মেট্রোয় চাপতে পারবে কলকাতাবাসী। মেট্রো রেল সূত্রে দাবি, এপ্রিলের মধ্যেই, নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত রুটের সব ক’টি স্টেশনের কাজ শেষ হয়ে যাবে। কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন পেলেই, নির্বিঘ্নে শুরু হবে এই মেট্রো যাত্রা। অন্যান্য রাজ্যের মত এবার কলকাতাতেও বিমান থেকে নেমে মেট্রোয় বসা যাবে। 

দিল্লি, মুম্বই, চেন্নাই, লখনউয়ে বিমান থেকে নেমে মেট্রোয় ওঠার পরিষেবা আগেই চালু হয়েছে। এবার এই পরিষেবা চালু হতে চলেছে কলকাতাতেই। এখন শুধুই সময়ের অপেক্ষা। জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে পৌঁছে যাওয়া যাবে শহরের প্রাণকেন্দ্রের যেকোনও জায়গায়। দেবেন্দ্র কুমার, চিফ ইঞ্জিনিয়ার, কলকাতা মেট্রো, জানিয়েছেন, সিআরএস- কে তাঁরা সবটা খতিয়ে দেখার আহ্বান জানাবেন। তারা সবটা দেখে নেবেন। অথরাইজেশন পেলেই চালু হবে পরিষেবা। আপাতত কাজ অ্যাডভান্স স্টেজে রয়েছে বলে জানিয়েছেন দেবেন্দ্র কুমার। 

ভারত তথা এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ আন্ডারগ্রাউন্ড স্টেশন হতে চলেছে এই জয় হিন্দ বিমানবন্দর স্টেশন। ঝাঁ চকচকে এই স্টেশনে মোট ৫টা প্ল্যাটফর্ম রয়েছে যা কিনা অন্যান্য স্টেশনের তুলনায় বেশি। আপাতত, ২ টো প্ল্যাটফর্ম কার্যকরী অবস্থায় রয়েছে। স্টেশন চত্বর জুড়ে ১২টি এসক্য়ালেটরের পাশাপাশি, ৬টি লিফটেরও ব্যবস্থা রয়েছে। 

এর আগে, লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন বিমানবন্দর পর্যন্ত চক্ররেল পরিষেবা চালু হয়েছিল। পর্যাপ্ত যাত্রী না হওয়ার, সেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে, সেই লাইনকে মেট্রো রেলের লাইন হিসেবে পাল্টে দেওয়ার কথাবার্তা হলেও, তাতে বেঁকে বসে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া। মাটির উপর দিয়ে এয়ারপোর্ট অবধি মেট্রো পরিষেবা গেলে বিমান পরিষেবা ব্যাহত হবে বলে তারা। আপাতত, নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত চালু হবে এই লাইন। পরবর্তীতে বারাসতের জমি জট কাটলেও, সেই অবধিও যাবে মেট্রো। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে ইয়েলো লাইনের এই মেট্রোর কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। তারপর চূড়ান্ত ছাড়পত্র পেলেই মেট্রোর মাধ্যমে কলকাতা বিমানবন্দরের সঙ্গে জুড়ে যাবে শহরের বাকি অংশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
TMC Shahid Diwas : চোরের রানি, জুতোর মালাই প্রাপ্য', ২১ জুলাইয়ের আগেই মমতাকে কটাক্ষ শহিদ পরিবারের
চোরের রানি, জুতোর মালাই প্রাপ্য', ২১ জুলাইয়ের আগেই মমতাকে কটাক্ষ শহিদ পরিবারের
Shahid Diwas 21 July : ২১ জুলাই, কোন সভার দিকে ভিড়? তৃণমূল কর্মীরা কার সভা বাছলেন ঋতব্রত না মমতার ?
' মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে সভায় লোক টানছেন ঋতব্রতরা' চাঞ্চল্যকর অভিযোগ কুণালের
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget