এক্সপ্লোর

TMC Shahid Diwas : চোরের রানি, জুতোর মালাই প্রাপ্য', ২১ জুলাইয়ের আগেই মমতাকে কটাক্ষ শহিদ পরিবারের

TMC Shahid Diwas : একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিচ্ছেন না। জানিয়ে দিল একুশে জুলাইয়ে পুলিশের গুলিতে নিহত বিশ্বনাথ রায়ের পরিবার।


কলকাতা : ভোটে ভরাডুবির পর একুশে জুলাই আক্ষরিক অর্থেই অন্য়রকম। প্রত্যেক বছর গোটা রাজ্য থেকে ট্রেনে চড়ে তৃণমূলের কর্মী সমর্থকরা কলকাতার সমাবেশে যোগ দিতে আসেন। হাওড়া স্টেশনে থাকে উপচে পড়া ভিড়। তবে এবার সেই ছবি উধাও। কার্যত খাঁ খাঁ করছে হাওড়া স্টেশন ও ফেরিঘাট চত্বর। নেই তৃণমূলের কোনও পতাকা। 

১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে মৃত যুব কংগ্রেস কর্মীদের পরিবার আজ কোন মঞ্চে থাকবেন? একুশে জুলাইয়ের সকালেও তা পরিষ্কার নয়। ২১ জুলাইয়ের ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি কমিশনের রিপোর্ট সামনে এনে বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সত্যি সামনে আসার পর সমাবেশের দিকে পা-ই বাড়াল না একুশে জুলাই পুলিশের গুলিতে মৃত শ্রীকান্ত শর্মার পরিবার! মৃত শ্রীকান্ত শর্মার মেয়ে জানালেন, ' আমরা এখন বিচার চাইছি ... যে দায়ী ছিল, তাকে (মণীশ গুপ্ত) এত বাহবা দেওয়া হয়েছে, তাকে আড়াল করা হয়েছে, তাকে বাঁচানোর জন্য আজকে পুরো কমিশনের ফাইল চেপে দেওয়া হয়েছিল, জনগণের সামনে আনা হয়নি, আর সেখানে যাওয়ার কোনও প্রশ্নই উঠছে না।' অন্যদিকে যেখানে শহিদ-স্মরণ হবে, নাচ-গান হবে না, সেই সমাবেশে যাবেন বলে জানালেন কেশপুরের 'শহিদ' আব্দুল খালেকের পরিবার।               

১৯৯৩ সালের ২১ জুলাই... পুলিশের গুলিতে মৃত্য়ু হয়েছিল ১৩ জন যুব কংগ্রেস কর্মীর। কার নির্দেশে গুলি চালানো হয়েছিল? কে বা কারা দায়ী? কমিশনের রিপোর্ট সামনে আসার পর নতুন করে উস্কে উঠেছে বিতর্ক! এই পরিস্থিতিতে একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিচ্ছেন না বলে জানিয়ে দিল একুশে জুলাইয়ে পুলিশের গুলিতে নিহত বিশ্বনাথ রায়ের পরিবার। গতকালই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আমলে তৈরি কমিশনের রিপোর্ট সামনে এনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহত বিশ্বনাথ রায়ের স্ত্রী মিতালি রায় ও ছেলে রাজীব রায়, দুজনেই ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। রাজীব রায় তাঁর বাবার স্মরণে তৈরি শহিদ বেদিতে দেওয়া কালীঘাট-তৃণমূলের মালাও খুলে ফেলেন তিনি। তারপর শহিদ-বেদির শুদ্ধিকরণ করেন তিনি। দেখা যায়, তাঁর হাতে জুতোর মালা। বলছেন, উনি চোরের রানি, জুতোর মালাই প্রাপ্য। তৎকালীন স্বরাষ্ট্র সচিব মণীশ গুপ্ত ও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে FIR করবেন বলেও জানিয়েছেন তাঁরা।  

এবার শহিদ মিনার চত্বরে বড় করে একুশে জুলাই সমাবেশ করেছে প্রদেশ কংগ্রেসও। ২১ জুলাই পুলিশের গুলিতে মৃত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাদা যোগ দেন কংগ্রেসের কর্মসূচিতে। 

এবার ২১ জুলাই শহিদ স্মরণ অন্যান্যবারের তুলনায় অনেকটাই অন্যরকম। এক একুশে জুলাই, দাবিদার চার পক্ষ। মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে কর্মসূচি পালন করছে 'ঋতব্রত-তৃণমূল' শিবির। অন্যদিকে, আদালতের নির্দেশে বিড়লা তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে শহিদ সমাবেশের আয়োজন করেছে কালীঘাট-তৃণমূল। শহিদ মিনারে এবার বড় করে ২১ জুলাইয়ের কর্মসূচি করছে কংগ্রেসও। অন্যদিকে, দিল্লিতে 'শহিদ তর্পণ' করছে বিদ্রোহী তৃণমূল সাংসদরা। দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শহিদ দিবস পালন করবেন NCPI সাংসদরা।  

আরও পড়ু ন ২১ জুলাই শুভেন্দুর হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল' এখন 'আফশোস' করছেন ফিরহাদ ! 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Advertisement

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget