এক্সপ্লোর

Topsia News: পুজোর চাঁদার জুলুম ! লোহার রড, বাঁশ দিয়ে মারধর গোটা পরিবারকে, তপসিয়ার গোবরায় ধুন্ধুমার

Kolkata News: পুজোর চাঁদা দিতে দেরি করা হচ্ছে, স্রেফ একথা বলে মারধর। লোহার রড, বাঁশ দিয়ে মারধর গোটা পরিবারকে। তপসিয়া থানায় অভিযোগ দায়ের।

হিন্দোল দে, তপসিয়া : তপসিয়ার গোবরায় পুজোর চাঁদার জুলুম ! গোবরা উজ্জ্বল সঙ্ঘের সদস্যদের একাংশের বিরুদ্ধে মারধরের অভিযোগ। পুজোর চাঁদা দিতে দেরি করা হচ্ছে, স্রেফ একথা বলে মারধর। লোহার রড, বাঁশ দিয়ে মারধর গোটা পরিবারকে। বাড়ির নীচে দোকানে চড়াও হয়ে লাথি-ঘুসি মারা হয়। তপসিয়া থানায় অভিযোগ দায়ের। হামলাকারীরা সবাই তৃণমূলের সদস্য, অভিযোগ পরিবারের। হামলাকারীরা সবাই ফেরার, আতঙ্কে ভুগছে পরিবার। 

দুর্গা পুজোর চাঁদা নিয়ে জুলুম খাস কলকাতায়। ঘটনাটি ঘটেছে তপসিয়া থানার অন্তর্গত গোবরা গোরস্থান রোডে। আক্রান্তের নাম অমিত সরকার। তাঁরা পরিবারের উপরেও আক্রমণ হয়েছে বলে অভিযোগ। মারধরের ঘটনায়, অভিযোগের তির গোবরা উজ্জ্বল সঙ্ঘের সদস্যদের একাংশের বিরুদ্ধে। আক্রান্ত অর্থাৎ অভিযোগকারীরা এই ক্লাবের সদস্যদের বিরুদ্ধের গুরতর অভিযোগ তুলেছেন। 

অমিত সরকারদের একটি দোকান থেকে ৩০০০ টাকা এবং আরেকটি দোকান থেকে ১০০০ টাকা চাঁদা চাওয়া হয় লিখিত ভাবে। এর পাশাপাশি মৌখিক ভাবে আরও ৬০০০ হাজার টাকা দাবি করা হয়েছিল। অর্থাৎ মোট ১০ হাজার টাকা চাঁদা চাওয়া হয়। এই টাকা দিতে দেরি হওয়ায় মারধর করা হয়েছে অমিত সরকার ও তাঁর পরিবারের সদস্যদের। অভিযোগ, প্রথমে অমিতের ভাইকে গালিগালাজ করা হয়। সেই ঝামেলা শুনতে পেয়ে বাড়ি থেকে নীচে নেমে আসেন অমিত। সেই সময় তাঁর সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় দুষ্কৃতীদের। আচমকাই কথাবার্তার মাঝে অমিতকে মারধর করতে শুরু করে দুষ্কৃতীরা। অভিযোগ, বাঁশ, লোহার রড দিয়ে মারধর করা হয়েছে অমিতকে। তাঁকে বাঁচাতে এসে আক্রান্ত হন তাঁর ভাই, স্ত্রী, এমনকি বাবাও। 

অমিত এবং তাঁর পরিবারের অভিযোগ, দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত। পাশাপাশি অমিত এও জানিয়েছেন, তিনি নিজেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। যে ক্লাবের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই ক্লাবের সেক্রেটারিও ছিলেন। এই ঘটনায় তপসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বেশ কয়েকজনের বিরুদ্ধে। তবে পুলিশ বিশেষ কোনও ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ করেছেন অমিত। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটেছে। অথচ রাত দেড়টা অবধি তপসিয়া থানায় বসেছিলেন আক্রান্ত অমিতের স্ত্রী। কিন্তু পুলিশ এফআইআর নিতে চায়নি প্রথমে। পরে অবশ্য তারা অভিযোগ নেয়। এমনটাই জানিয়েছেন অমিত সরকার। পাশাপাশি তিনি এও বলেছেন, ২০১২ থেকে ২০২৪ পর্যন্ত গোবরা উজ্জ্বল সঙ্ঘের সেক্রেটারি ছিলেন তিনি। ক্লাবের সেক্রেটারি থাকার পাশাপাশি পুজোরও সেক্রেটারি ছিলেন তিনি। বর্তমানেও তৃণমূল করেন। তবে ক্লাবের সঙ্গে যুক্ত নেই তিনি। এলাকার বিধায়ক তাঁকে নামে চেনেন বলেও জানিয়েছেন অমিত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
Dilip On Madan:
"যা করেছেন..অনেক ভোগান্তি আছে এখনও", মদনকে ED-র তলবের পর মন্তব্য দিলীপের
Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget