এক্সপ্লোর

Kolkata News: OMR শিট ডাউনলোড করা যাচ্ছে, SSC চাইলে যোগ্য-অযোগ্য ফারাক করতে পারে; দাবি চাকরিহারার

Job Loser Agitation: যোগ্য হয়েও স্কুলের চাকরি হারাতে হয়েছে। প্রতিবাদে ফের রাস্তায় নামলেন SSC-র চাকরিহারারা।

কলকাতা: চাকরিহারাদের বিক্ষোভে তুলকালাম করুণাময়ীতে। যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে বিক্ষোভ। আচার্য ভবন অভিযানে নামেন তাঁরা। রাস্তায় বসে হাতে OMR শিটের প্রতিলিপি নিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারারা। তাঁদের দাবি, যোগ্য-অযোগ্য স্পষ্ট করুক SSC, ২৪ ঘণ্টার মধ্যে তালিকা দিক। 

চাকরি ফেরানোর দাবিতে বিক্ষোভ: যোগ্য হয়েও স্কুলের চাকরি হারাতে হয়েছে। প্রতিবাদে ফের রাস্তায় নামলেন SSC-র চাকরিহারারা। তাঁদের বিক্ষোভ-অবরোধের জেরে ধুন্ধুমারকাণ্ড সল্টলেকের করুণাময়ীতে। স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতি মামলায় ২২ এপ্রিল, ২০১৬ সালের প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। এর ফলে চাকরি হারান ২৫ হাজার ৭৫৩ জন।এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার ও SSC সুপ্রিম কোর্টে গেলেও হাইকোর্টের সেই রায় বহাল রেখেছে সর্বোচ্চ আদালত।

স্কুল সার্ভিস কমিশন যোগ্য-অযোগ্যদের বাছাই না করার কারণেই, আজ তাঁদের চাকরি হারাতে হয়েছে বলে দাবি করছেন আন্দোলনকারী চাকরিহারারা। এক চাকরিপ্রার্থী বলেন, “এখনও পর্যন্ত SSC-র সাইট থেকে OMR শিট ডাউনলোড করা যাচ্ছে। তাহলে যদি OMR শিট ডাউনলোড করা যায়, আমাদের মিরর ইমেজ আছে। SSC চাইলে যোগ্য-অযোগ্য ফারাক করতে পারে। কিন্তু ওরা ইচ্ছা করে দ্বিচারিতা করছে। ২৪ ঘণ্টার মধ্যে আমাদের লিস্ট দিতে হবে।’’ স্কুল সার্ভিস কমিশনকে নিশানা করে আরেক চাকরিপ্রার্থী বলেন, “কমিশন সমস্যা তৈরি করেছে, কমিশনের হাতেই সমাধান। কমিশন যোগ্য লিস্ট দিয়ে দিক, সকল সমস্যা দূর হয়ে যাবে।’’

SSC-র চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে এদিন আচার্যসদনের উদ্দেশে এসেছিলেন চাকরিহারারা। কিন্তু তাঁদের আটকে দেয় পুলিশ। এরপরই রাস্তায় বসে পড়েন তাঁরা। মাইকিং বিক্ষোভকারীদের রাস্তায় বসে পড়ার অনুরোধ করে পুলিশ। চাকরি হারিয়ে আচার্যভবনের সামনে বসে বিক্ষোভ দেখান তাঁরা। কিছুক্ষণের জন্য সেক্টর ফাইভ থেকে করুণাময়ী যাওয়ার রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। এক বিক্ষোভকারী বলেন, "আমরা যোগ্য চাকরিপ্রার্থী হয়েও, আমরা যোগ্য শিক্ষক। তাহলেও আমাদের কেন পথে নামতে হবে? অযোগ্য কিছু সংখ্যক দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের জন্য, আজ আমাদের যোগ্যদের পথে নামা। আমরা এর জবাব চাই SSC-র কাছে। আমাদের OMR শিট প্রকাশ করুক।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Bongaon Money Recover: বনগাঁ টাউন মার্কেটে হানা, ভোটের আগে উদ্ধার লক্ষ লক্ষ টাকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget