এক্সপ্লোর

Bongaon Money Recover: বনগাঁ টাউন মার্কেটে হানা, ভোটের আগে উদ্ধার লক্ষ লক্ষ টাকা

North 24 Parganas: গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বনগাঁ টাউন মার্কেটের একটি প্রসাধনী সামগ্রীর দোকানে হানা দেয় বনগাঁ থানার পুলিশ।

সমীরণ পাল, বনগাঁ: পঞ্চম দফা ভোটের আগে বনগাঁয় (Bongaon) উদ্ধার হল টাকা। সূত্রের খবর উদ্ধার করা হয়েছে প্রায় ২২ লক্ষ চাকা। বনগাঁ টাউন মার্কেটের ব্যবসায়ীর কাছে হিসাব বহির্ভূত টাকার হদিশ পেল পুলিশ।                  

বনগাঁয় উদ্ধার হল টাকা: গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বনগাঁ টাউন মার্কেটের একটি প্রসাধনী সামগ্রীর দোকানে হানা দেয় বনগাঁ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভোটের মুখে হিসাব বহির্ভূত টাকা রাখা হয়েছে এই দোকানে। সেখানে পৌঁছন বনগাঁর বিডিও কৃষ্ণেন্দু ঘোষ ও নির্বাচন কমিশনের আধিকারিকেরা। টাকার অঙ্ক বেশি থাকায় খবর দেওয়া হয় আয়কর দফতরে। রাত ২:৪৫ নাগাদ কলকাতা থেকে ইনকাম ট্যাক্সের তিন আধিকারিক এসে পৌঁছয় বনগাঁয়। টাকার উৎস জানতে চায় ব্যবসায়ীদের কাছে। সূত্রের খবর, টাকার উৎস কী তার যথাযথ উত্তর দিতে পারেননি ব্যবসায়ী। এরপর তাঁর দোকানেও তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা। ঘটনাস্থলে রয়েছে বনগাঁ থানার পুলিশ। 

নির্বাচন পর্বেই একাধিকবার টাকা উদ্ধার: গত সপ্তাহে মালদায় গাড়ি থেকে উদ্ধার হয় টাকা। নাকা চেকিংয়ের সময় উদ্ধার হয় নগদ প্রায় ২ লক্ষ টাকা। গাড়িতে ছিলেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শান্তনু ঘোষ। এলআইসি এজেন্টকে টাকা জমা দিতে যাচ্ছিলেন বলে দাবি করেন বিজেপি নেতা। নির্বাচন ঘোষণা হওয়ার পর এত টাকা নিয়ে বিজেপি নেতা কোথায় যাচ্ছিলেন তা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। তার আগে এপ্রিল মাসে জলপাইগুড়িতে বিজেপি নেতার গাড়ি থেকে পাওয়া গিয়েছিল ৭ লক্ষ ৭৫ হাজার টাকা। এমনই দাবি করে পুলিশ। মালবাজারের ক্রান্তি এলাকায় নাকা তল্লাশি চলছিল। পুলিশের দাবি, সেই সময় বিজেপির মালবাজার বিধানসভার আহ্বায়ক রাকেশ নন্দীর গাড়ি থেকে নগদ উদ্ধার হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। যদিও টাকার উৎস সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করে পুলিশ। বিজেপি সূত্রে দাবি করা হয়, বিধানসভার কাজের জন্য ওই টাকা আনছিলেন বিজেপি নেতা।                                

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: West Burdwan: দুর্গাপুরে বিজেপি নেতার বাড়ির সামনে গুলি, কাঠগড়ায় তৃণমূল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

NEET Protest: নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে SFI-র মিছিলকে কেন্দ্র করে কোচিতে ধুন্ধুমার পরিস্থিতি।
Cooch Behar News: আজও ফের কোচবিহারের পুরসভায় বার্থ এবং ডেথ সেকশনে পুলিশের তল্লাশি
NEET Protest: কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়ে সাংবাদিক বৈঠকে একের পর এক প্রশ্ন। জবাব এড়ালেন রেলমন্ত্রী
NEET Protest: 'জাভেদ আখতার পোস্টে লিখেছেন 'ধ্বংসের সময় যুক্তি বিকৃত হয়ে পড়ে'। ABP Ananda LIVE
BJP Government: নিটকাণ্ডে তোলপাড়ের মধ্যেই সংসদে বন্দেমাতরম বিল পেশ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget