এক্সপ্লোর

Samik on Prasun: 'এটা মদনের প্রতি ভালবাসা নয়', প্রসূনের বক্তব্যে 'তৃণমূলের ভবিষ্যৎ' দেখলেন শমীক

Samic on Prasun Madan: ‘মদন মিত্র মন্ত্রিসভায় নেই দেখে অবাক হয়ে যাচ্ছি', মদন মিত্রর প্রশংসা করতে গিয়ে বেলাগাম তৃণমূল সাংসদ। কী বললেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ?

কলকাতা: মদন মিত্রর (Madan Mitra) প্রশংসা করতে গিয়ে বেলাগাম তৃণমূল সাংসদ। এবার তৃণমূলের অন্দরে ক্ষোভের সুর প্রসূন বন্দ্যোপাধ্যায়ের (Prasun Banerjee) গলায়। মমতা-র মন্ত্রিসভা নিয়ে প্রশ্ন তুললেন প্রসূন। এই ইস্যুতে এবার প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। 

  এটা মদন মিত্রের প্রতি ভালবাসা নয়: শমীক ভট্টাচার্য

এদিন শমীক ভট্টাচার্য বলেন, 'এটা মদন মিত্রের প্রতি ভালবাসা নয়, আনুগত্য পেশ করা নয়, এটা পশ্চিমবঙ্গের ক্রীড়া জগতের স্বার্থে কোনও সার্বিক বিবৃতি নয়, এই বিবৃতি প্রমাণ করছে, যে তৃণমূলের  শেষের সেদিন আর বেশি দূরে নেই। তৃনমূলের সাংসদ বিধায়করা বুঝতে পারছেন, শেষের দিন এসে গিয়েছে। সারা বাংলার জনরোষ আছড়ে পড়ছে বিভিন্ন জায়গায়। বাড়িতে বাড়িতে যারা চাকরি প্রার্থী , যারা টাকা দিয়েছিলেন, তাঁরা টাকা ফেরৎ চাইছেন। কাটমানি ফেরৎ চাইছেন। তৃণমূলের এক নেতা, অন্যনেতার নামে তথ্যদি গোয়েন্দা সংস্থার কাছে তুলে দিচ্ছেন।তাই সেই জায়গায় দাঁড়িয়ে জাহাজ ডুবন্ত, যাদের রাজনৈতিক ভবিষ্যৎ-এও প্রায় যুগের একবারে শেষদিকে চলে গিয়েছে, তাঁরা এই ধরণের বিবৃতি দিচ্ছেন।' প্রসঙ্গত, 'ইডি-সিবিআই-কে তথ্য দিয়েছেন কুণাল ঘোষ', বিস্ফোরক দাবি করেছিলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ বলেছিলেন,'তৃণমূল কংগ্রেসের শস্যের মধ্যে ভূত রয়েছে। ইডি-সিবিআই-কে তথ্য পৌঁছে দিয়েছেন কুণাল ঘোষ । উনি জেলে থাকাকালীন, যেখানে দেওয়ার দিয়ে দিয়েছেন।আরও অনেকে তৃণমূলে থেকে তথ্য পৌঁছে দিচ্ছেন। পার্থ-র টাকা কোথায় আছে, সেই তথ্যও পৌঁছে যাচ্ছে।'আর এবার এই ইস্যুতেই তোপ দাগেন এদিন শমীকও।

আরও পড়ুন, 'পার্থ তথ্য গোপন করছেন, দুর্নীতির দায় এড়ালেন কল্যাণময়', বয়ান না মিললে কী পদক্ষেপ সিবিআই-র ?

 মদন মিত্র মন্ত্রিসভায় নেই দেখে অবাক হয়ে যাচ্ছি : প্রসূন 

উল্লেখ্য, রাজনীতিতে পা রাখার আগে খেলার জগতে যুক্ত ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। তার ক্রীড়াজগতের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্কে সবাই জানলেও, তৃণমূলে থেকে খোদ মমতার মন্ত্রসভা নিয়ে প্রশ্ন তোলায় স্বাভাবিকভাবেই অস্বস্তি ছড়িয়েছে।  প্রসঙ্গত, বরবরই বিতর্কিত মদন মিত্র। বারবার বিতর্কিত মন্তব্যের জেরে একসময় তাঁর সোশ্যাল মিডিয়ায় মুখ খোলা নিয়েও কম জল গড়ায়নি। সম্প্রতি এতের পর এক ইস্যুতে বক্তব্য রেখেছেন মদন মিত্র। তবে তার মুখে সব সময়ই শোনা গিয়েছে, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে ‘মদন মিত্র মন্ত্রিসভায় নেই' ইস্যুতে স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেননি বলেই দাবি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। ‘মদন মিত্র মন্ত্রিসভায় নেই দেখে অবাক হয়ে যাচ্ছি। তৃণমূল জমানায় সেরা ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। আর কাউকে ক্রীড়ামন্ত্রী হিসেবে মানি না। কেউ রাগ করলে আমার কিছু যায় আসে না। মদন মিত্রকে পাশে নিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ইতিমধ্য়েই ভাইরাল।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ BJP মুখপাত্র দেবজিৎ সরকারের
'কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ BJP মুখপাত্র দেবজিৎ সরকারের
ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
West Bengal Live Updates: স্বীকৃতি পেতে চলেছে NCPI, সর্বদল বৈঠকে আমন্ত্রণ, ওয়াকআউট করল বিরোধী দলগুলি
স্বীকৃতি পেতে চলেছে NCPI, সর্বদল বৈঠকে আমন্ত্রণ, ওয়াকআউট করল বিরোধী দলগুলি

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget