এক্সপ্লোর

SSC Scam: 'পার্থ তথ্য গোপন করছেন, দুর্নীতির দায় এড়ালেন কল্যাণময়', বয়ান না মিললে কী পদক্ষেপ সিবিআই-র ?

CBI on Partha Kalyanmoy: সিবিআই সূত্রে দাবি, পার্থ নিয়োগ দুর্নীতি-যোগ অস্বীকার করলেও, তথ্যপ্রমাণ বলছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর সরাসরি যোগ রয়েছে। বয়ান না মিললে কী পদক্ষেপ নিতে পারে সিবিআই ?

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ( Recruitment Scam) পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে (Kalyanmoy Ganguly) দফায় দফায় জেরা সিবিআইয়ের (CBI)।  এসএসসি-’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্‍হাকেও ফের হেফাজতে পেয়েছে সিবিআই। সূত্রের খবর, বয়ানে অসঙ্গতি থাকলে, তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা।  

 'তথ্য গোপন করছেন পার্থ', সিবিআই-র দাবী কী ? 

 নিয়োগ-দুর্নীতি মামলায় তিন অভিযুক্ত-পার্থ, কল্যাণময়, এস পি সিন্হা।  সিবিআই সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত বিষয়টি কারা নিয়ন্ত্রণ করত, তাতে পার্থর কী ভূমিকা ছিল, তা বিশদে জানতে চাওয়া হবে পার্থর কাছে, আগেই জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও পার্থর দাবি, তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না। কমিটি গঠনের ফাইলে সই করেছিলেন মাত্র। কিন্তু গোয়েন্দাদের প্রশ্ন, তিনি না জানলে, কারা জানত। এই সব প্রশ্ন উঠছেই। সূত্রের খবর,  টাকার লেনদেন ও প্রভাবশালী যোগের সন্ধান পেতে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে আলাদা আলাদা ভাবে জেরা করা হয়। সিবিআই সূত্রে দাবি, পার্থ নিয়োগ দুর্নীতি-যোগ অস্বীকার করলেও, তথ্যপ্রমাণ বলছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর সরাসরি যোগ রয়েছে। সিবিআইয়ের দাবি, পার্থ তথ্য গোপন করছেন। দুর্নীতির দায় এড়িয়েছেন কল্যাণময়ও। 

কী কী প্রশ্ন সিবিআই-র আইনজীবীর ?

নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা সিবিআই-র বিশেষ আদালতের বিচারকের। পাশাপাশি, নবম-দশম ও সহকারী শিক্ষক নিয়োগে দুর্নীতিকাণ্ডে শান্তিপ্রসাদ সিন্হাকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ। এদিন আদালতে সিবিআই দাবি করে, নবম-দশম ও সহকারী শিক্ষক নিয়োগে দুর্নীতিতে বড় রকমের আর্থিক লেনদেন হয়েছে। শান্তিপ্রসাদ সিন্হা অন্যতম ষড়যন্ত্রী। তাঁর মাধ্যমেই মোটা অঙ্কের টাকা গিয়েছে প্রভাবশালীদের কাছে। তাই তাঁকে আরও জেরা করা প্রয়োজন। অপরদিকে, শান্তিপ্রসাদ তদন্ত অসহযোগিতার করছেন বলেও আদালতে দাবি করেন সিবিআই আইনজীবী। আপনারা যোগ্য হওয়া সত্ত্বেও কেন কথা বার করতে পারছেন না ? আপনারা পারছেন না বলে অভিযুক্তকে বারবার হেফাজতে পাঠাতে হবে ? সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে প্রশ্ন করেন বিচারক শেখ কামালউদ্দিন। যে সব সহকারী শিক্ষকরা চাকরি পেয়েছেন, তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে কি না, তাও জানতে চান বিচারক।

আরও পড়ুন, দুর্নীতি ইস্যুতে সরব তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, পাল্টা খোঁচা বিজেপির

সদ্য গ্রেফতার হয়েছেন কল্যাণময়

প্রসঙ্গত, পার্থ, শান্তিপ্রসাদ, অশোক সাহার পরে সদ্য গ্রেফতার হয়েছেন কল্যাণময়। চাকরি বিক্রির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছে ২ প্রাক্তন এসএসসি কর্তাকে। শান্তিপ্রসাদ সিন্হার সঙ্গে কল্যাণময়ের সরাসরি যোগের অভিযোগ সিবিআইয়ের। ভুয়ো নিয়োগপত্রে সই করতেন কল্যাণময়, নাম ছিল বাগ কমিটির রিপোর্টেও। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিকাণ্ডে এর আগে চলতি বছরে একাধিকবার কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই। তবে এবার শেষঅবধি তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget