এক্সপ্লোর

Sona Pappu Case: সোনা পাপ্পুর মামলায় কল্যাণ শুক্লাকে তলব

ED On Sona Pappu Case : সোনা পাপ্পুর মামলায় ধৃত ব্যবসায়ী জয় কামদারের সূত্র ধরে কল্যাণ শুক্লাকে তলব।

কলকাতা: রাজ্যে পালা বদলের পর একের পর এক মামলায় চলছে তৃণমূল নেতাদের গ্রেফতারি। আর এবার সোনা পাপ্পুর মামলায় ধৃত ব্যবসায়ী জয় কামদারের সূত্র ধরে কল্যাণ শুক্লাকে তলব। আজ ED দফতরে হাজিরা দেয় সে।

আরও পড়ুন, ভয়ে খাটের নীচে লুকোলেন রাজ্যের এই তৃণমূল নেতা, কোন অভিযোগে তাঁকে গ্রেফতার করল পুলিশ ?

ED সূত্রে খবর, মূলত কল্যাণ শুক্লার আরবানার বাড়িতে অভিযান চালিয়ে জয় কামদারের সঙ্গে সম্পর্কিত একাধিক তথ্য ও সূত্র মিলেছিল । জয় কামদারের মোবাইল ফোনের চ্যাট হিস্ট্রিতেও কল্যাণ শুক্লা সম্পর্কিত বেশ কিছু তথ্য মিলেছিল। তল্লাশিতে মেলা তথ্য যাচাই করতেই কল্যাণ শুক্লাকে তলব করা হয়। তাঁর বাজেয়াপ্ত করা ৩টি মোবাইলে থাকা নথি নিয়েও করা হবে জিজ্ঞাসাবাদ, খবর ED সূত্রে।

৭ কোটির বেশি মূল্যের সম্পত্তি কেনা হয়েছিল মাত্র ১ কোটি ২০ লক্ষ টাকায়। প্রোমোটার, পুলিশের মদতে এভাবেই ভয় দেখিয়ে জমি দখল করতেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপপু। সম্প্রতি আদালতে এমনই দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রোমোটার, পুলিশ এবং পারসিকিউটর অর্থাৎ নির্যাতনকারী। এই PPP মডেলে চলত জমি দখলদারির সিন্ডিকেট। সোনা পাপপুকে আদালতে পেশ করে, এমনই চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কাঁকুলিয়ায় বোমা-গুলিকাণ্ডে নাম জড়ানোর পর থেকেই বেপাত্তা ছিলেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপপু। রাজ্য়ে পালাবদলের পর সোমবার তিনি নিজেই যান ED দফতরে। ৯ ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি।  
 
মঙ্গলবার বিধাননগর হাসপাতালে ঢোকার সময় সোনা পাপপুকে লক্ষ্য করে চোর স্লোগান দেন বিক্ষোভকারীরা। কোটি কোটি টাকা প্রতারণার মামলায় এর আগে গ্রেফতার করা হয়েছিল ব্যবসায়ী জয় এস কামদার ও কলকাতা পুলিশের DC শান্তনু সিন্হা বিশ্বাসকে। ব্যবসায়ী, পুলিশ কর্তা ও সোনা পাপ্পুর ইযোগসাজশে জমি দখলদারির সিন্ডিকেট চলত বলে আগে আদালতে দাবি করে ইডি।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, প্রবাসী বা প্রবীণ নাগরিকদের সফট টার্গেট করা হত। তাঁদের বিরুদ্ধে ভুয়ো মামলা করে থানায় ডেকে হয়রানি করা হত। নেপথ্যে থেকে তাতে মদত দিতেন কলকাতা পুলিশের DC শান্তনু সিন্হা বিশ্বাস। আর এই প্রোমোটার, পুলিশ কর্তার হয়ে ফোরফ্রন্টে থেকে কাজ করত সোনা পাপ্পু। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুই সামনে থেকে হুমকি দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করত। তারপর নামমাত্র টাকায় হাতিয়ে নেওয়া হত জমি।ED-র দাবি, এসপি কনস্ট্রাকশন নামের কোম্পানিতে আড়াই বছরে ২ কোটি ১৪ লক্ষ টাকা নগদ জমা পড়েছে। লেনদেন হয়েছে মোট ১৫ কোটি টাকার। সোনা পাপ্পুর স্ত্রী অ্যাকাউন্টে মোট ৬ কোটি ৮০ লক্ষ টাকা জমা পড়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Annapurna Yojana: অনেকের অভিযোগ নাম নেই অন্নপূর্ণার তালিকায়, যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১৭ তারিখ থেকে মিলবে টাকা
অনেকের অভিযোগ নাম নেই অন্নপূর্ণার তালিকায়, যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১৭ তারিখ থেকে মিলবে টাকা
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
Advertisement

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget