এক্সপ্লোর

Kolkata News: 'SSC নিয়োগ দুর্নীতির টাকা দিয়ে কেনা হয়েছে ১৬টি ভিলা..' ! নিউটাউন ও পার্ক স্ট্রিটে ED-র হানা

SSC Case ED Raid in Park Street Newtown : SSC নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তল্লাশি অভিযান

কলকাতা: SSC নিয়োগ দুর্নীতি মামলায় নিউটাউন ও পার্ক স্ট্রিটে হানা দিলেন ইডি আধিকারিকরা। নিউটাউনে আইডিয়াল ভিলা আবাসনে ১৬টি ভিলা কেনা হয়। ইডি সূত্রে দাবি করা হয়েছে, SSC নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা দিয়ে ওই ভিলাগুলি কেনা হয়েছে।এর সঙ্গে প্রসন্ন রায়ের যোগ থাকতে পারে বলে অনুমান ইডির। আইডিয়াল ভিলার প্রোমোটিং সংস্থা আইডিয়াল রিয়েল এস্টেটের পার্ক স্ট্রিটের অফিসেও তল্লাশি চালিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন, নামী সংস্থার লোগো নকল করে কলকাতায় জুতো, ব্যাগ বিক্রির অভিযোগ ! বউবাজারে হানা কলকাতা পুলিশের

SSC নিয়োগ দুর্নীতি মামলায় ফের ম্যারাথন তল্লাশি অভিযান চালাল ED। সাতসকালেই নিউটাউনের আইডিয়াল ভিলা আবাসনে হানা দিলেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। তল্লাশি চলল রিয়েল এস্টেট সংস্থার পার্ক স্ট্রিটের অফিসেও । ED সূত্রে দাবি, নিউটাউনে আইডিয়াল আবাসনে ১৬টি ভিলা কেনা হয়েছে। যা SSC নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা দিয়ে কেনা হয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা। চাকরি বিক্রির টাকা দিয়ে কি কেনা হয়েছিল বিপুল সম্পত্তি? SSC নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে কি যোগ রয়েছে রিয়েল এস্টেটের? এবার সন্দেহজনক সম্পত্তির খোঁজে নিউটাউন ও পার্ক স্ট্রিটে অভিযান চালাল ED। 

বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত নিউটাউনে আইডিয়াল ভিলা আবাসন এবং সংস্থার পার্ক স্ট্রিটের অফিসে ম্যারাথন তল্লাশি চালালেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। নিউটাউন এবং কলকাতায় জওহরলাল নেহরু রোডে তল্লাশি চালানো হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির কারণে ২০১৬ সালের SSC-র গোটা প্য়ানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট।দুর্নীতিগ্রস্তদের জন্য় এভাবেই চাকরি পেয়েও রাস্তায় বসতে হয়েছে বহু শিক্ষক-শিক্ষিকাকে।চাকরি বিক্রির টাকাতেই দুর্নীতিগ্রস্তরা বিপুল সম্পত্তি কিনেছে বলে অনুমান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।সেই সূত্রেই বৃহস্পতিবার সাতসকালে নিউটাউনের অভিজাত আবাসন আইডিয়াল ভিলায় অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি।
 
ED সূত্রে দাবি, SSC নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকাতেই নিউটাউনের ওই আবাসনে ১৬টি ভিলা কেনা হয়েছে। এই বিপুল সম্পত্তির সঙ্গে যোগ থাকতে পারে দুর্নীতির মিডলম্যান প্রসন্ন রায়ের, এমনটাই মনে করছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক  অগ্নিমিত্রা পাল বলেন, যাদের চাকরি চুরি তারা রাস্তায় বসে,  আর যাঁরা চুরি করল তাঁরা ১৬টা ভিলা কিনে ফেলল। সিপিএমের রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম বলেন, আগে ক্যামাক স্ট্রিটে রেড করছে না কেন? ঠিক কাদের নামে, কত টাকার বিনিময়ে কেনা হয়েছিল বিপুল সম্পত্তি?গোয়েন্দারা তা খতিয়ে দেখছেন বলে ইডি সূত্রে দাবি। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি  জয়প্রকাশ মজুমদার বলেন,  রেড করে কাজের কাজ হচ্ছে কি? ED সূত্রে খবর, বৃহস্পতিবারের তল্লাশি অভিযানে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Anant Maharaj On Netaji:“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্যে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?

ভিডিও

Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget