এক্সপ্লোর

SSC Scam: এসএসসি মামলায় চার্জশিটে মেলেনি সরকারি অনুমতি, দাবি সিবিআই-র

CBI on SSC Scam: এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি পদে থাকা ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের ক্ষেত্রে সরকারি অনুমতি মেলেনি বলে সিবিআই সূত্রে দাবি।

কলকাতা: এসএসসিকাণ্ডে (SSC Scam) চার্জশিটে মেলেনি সরকারি অনুমতি, দাবি সিবিআই-র (CBI) । সিবিআই সূত্রে দাবি, এই ৬ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার ২ সপ্তাহ আগেই অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই অনুমতি মেলেনি বলে সিবিআই সূত্রে দাবি। 

চার্জশিটে নাম রয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসএসএসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা, এসএসসির প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকার ও SSC’র তৎকালীন প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্যের। সরকারি পদে থাকা কারও বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে হলে সরকারের অনুমতি নিতে হয়। সিবিআই সূত্রে দাবি, এই ৬ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার ২ সপ্তাহ আগেই অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই অনুমতি মেলেনি বলে সিবিআই সূত্রে দাবি। অর্থাত্‍, সরকারের অনুমতি ছাড়াই সরকারি পদে থাকা ওই ৬ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে।  আইনজীবীদের একাংশের মতে, এই চার্জশিট  গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় বিঘ্ন ঘটতে পারে। দুর্নীতি দমন আইনের ১৯ নম্বর ধারায় বলা হয়েছে, সরকারি পদে থাকা কারও বিরুদ্ধে চার্জশিট দিতে হলে সরকারের অনুমতি নিতেই হবে।  

প্রসঙ্গত, এসএসসি-র গ্রুপ সি মামলায় প্রথম চার্জশিট পেশ করেছে সিবিআই। তদন্ত শুরুর ৫১ দিনের মাথায় চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি। এর আগে ইডি- র তরফেও চার্জশিট পেশ করা হয়েছিল এই মামলায়। সিবিআই- এর চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ-সহ ১৬ জনের নাম রয়েছে। এই চার্জশিটে নাম রয়েছে শান্তিপ্রসাদ সিন্‌হা, অশোক সাহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়েরও। আলিপুর কোর্টে এই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। ১২০বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, ৩৪ নম্বর ধারায় সংগঠিত অপরাধ, ৪১৭ নম্বর ধারায় প্রতারণা, ৪৬৫ এবং ৪৬৮ নম্বর ধারায় জালিয়াতির অভিযোগ করা হয়েছে।  ৩০ সেপ্টেম্বর আলিপুর এডিজে আদালতে সিবিআই এসএসসি গ্রুপ সি মামলায় প্রথম চার্জশিট পেশ করে । 

আরও পড়ুন, মহাষষ্ঠীতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সিবিআই সূত্রে খবর, হাইকোর্টের নির্দেশে তারা প্রথম যে এফআইআর দায়ের করেছিল সেখানে ৫ জনের নাম ছিল। তাঁদের মধ্যে প্রথম নাম ছিল শান্তিপ্রসাদ সিন্‌হা। দ্বিতীয় নাম সমরজিৎ আচার্য, তৃতীয় নাম সৌমিত্র সরকার, চতুর্থ নাম অশোক সাহা এবং পঞ্চম নাম কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এই এফআইআরে নাম থাকা প্রত্যেকেরই আজকের চার্জশিটে নাম রয়েছে। এই পাঁচজনের মধ্যে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অশোক সাহা এবং শান্তিপ্রসাদ সিন্‌হা গ্রেফতার হন গত ১১ অগস্ট। এরপর ১৫ সেপ্টেম্বর গ্রেফতার হন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget