এক্সপ্লোর

Kolkata News: স্ত্রীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ SSKM-এর চিকিৎসকের

Crime News: গতকাল স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে এসে কুপিয়ে খুন

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: স্ত্রীকে কুপিয়ে খুন (Murder)। থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন SSKM-এর চিকিৎসক। অভিযুক্তকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ। মৃতের নাম রত্নতমা দে। 

পুলিশ সূত্রে খবর, বছর দুয়েক আগে দত্তপুকুরের নীলগঞ্জের বাসিন্দা রত্নতমার সঙ্গে বিয়ে হয় বাগদার মণ্ডবঘটা গ্রামের বাসিন্দা অরিন্দম বালার। বিয়ের পর বনিবনা না হওয়ায় বাবার বাড়িতে থাকতেন রত্নতমা। অরিন্দম SSKM-এ এমডি করছিলেন। অভিযোগ, গতকাল স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে এসে কুপিয়ে খুন করেন ওই চিকিৎসক। সকালে নিজেই বাবা-ভাইকে জানান স্ত্রীকে খুন করার কথা। এরপর বাগদা থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ওই চিকিৎসক। দাম্পত্য অশান্তির কারণ কী, খতিয়ে দেখছে পুলিশ।                                                        

রাজ্যের অন্যান্য খবরগুলি দেখে নিন এক নজরে-

 

জমি-বিবাদে হাতুড়ি দিয়ে মাথায় মেরে খুন। অভিযোগের তির প্রতিবেশীর দিকে। দেহের পাশ থেকে উদ্ধার রক্তমাখা হাতুড়ি। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদার ঘটনা। অভিযুক্ত প্রতিবেশীকে খুনের অভিযোগে গ্রেফতার করেছে পুুলিশ।মৃতের নাম সুফল নস্কর। পরিবারের দাবি, অভিযুক্ত বিপদ নস্করের সঙ্গে সুফলের জমি নিয়ে বিবাদ চলছিল। পঞ্চায়েতেও মিটমাটের চেষ্টা হয়। এর মধ্যেই গতকাল জমিতে সার দেওয়ার কাজ করছিলেন সুফল। কিছুক্ষণ পর, রাস্তার ওপর তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। জমি-বিবাদ ছাড়া খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

কোচবিহারের দিনহাটায় ফের আক্রান্ত বিজেপি। দলের নেতার বাড়িতে ঢুকে বিজেপি কর্মীদের মারধর, ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে মারধরের ছবি। গতকাল সন্ধেয় দিনহাটা ২ নম্বর ব্লকের চৌধুরীহাটে বিজেপি নেতার বাড়িতে বৈঠক চলছিল। অভিযোগ, বৈঠক চলাকালীন বাড়িতে ঢুকে বিজেপি নেতা, কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত ২৫-৩০ জন দুষকৃতী। এলোপাথাড়ি কোপে জখম হন বিজেপির চৌধুরীহাট অঞ্চলের আহ্বায়ক সুব্রত দে সরকার ও বিজেপি কর্মী আবদুল মিয়া। আহতদের দেখতে হাসপাতালে যান বিজেপির জেলা সম্পাদক। গেরুয়া ব্রিগেড হামলার দায় তৃণমূলের ঘাড়ে চাপালেও, পাল্টা বিজেপির গোষ্ঠীকোন্দলকে দায়ী করেছে শাসকদল। 

 

আরও পড়ুন, 'যে জায়গায় পড়ুয়া উপর থেকে পড়েছিলেন, সেই জায়গা ধুয়ে পরিষ্কারের নির্দেশ',তদন্তে চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে তীর্থঙ্কর ঘোষ, লটারি প্রাপকের ১ কোটি টাকা মারধর করে আত্মসাতের অভিযোগ
গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে তীর্থঙ্কর ঘোষ, লটারি প্রাপকের ১ কোটি টাকা মারধর করে আত্মসাতের অভিযোগ
West Bengal News Live : দুর্যোগের মধ্যেই মাছ ধরতে সমুদ্রে, উদ্ধার হল ৯ মৎস্যজীবীর মৃতদেহ
দুর্যোগের মধ্যেই মাছ ধরতে সমুদ্রে, উদ্ধার হল ৯ মৎস্যজীবীর মৃতদেহ
Weather Update : কোথাও কমলা সতর্কতা, কোথাও হলুদ ! আজ তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গে। ৯ জেলায় জারি অ্যালার্ট
কোথাও কমলা সতর্কতা, কোথাও হলুদ ! আজ তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গে। ৯ জেলায় জারি অ্যালার্ট
Dumdum Murder: দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা
দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা

ভিডিও

BJP News:
TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Best FD Interest : কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
Railway Jobs : রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
Fire News : ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
US-Iran Conflict: ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
Embed widget