এক্সপ্লোর

Sujan on DA: ' ১১ বছরে টাকা ভ্যানিশ', DA ইস্যুতে মমতার পাল্টা সুজন

Sujan Attacks Mamata on DA issue: রাজ্য়ের হুঁশিয়ারি সত্ত্বেও বকেয়া ডিএ ইস্যুতে কর্মবিরতির সিদ্ধান্তে অনড় সরকারি কর্মচারীরা, মমতাকে এবার শুভেন্দু-দিলীপের পর নিশানা সুজনের, কী বললেন তিনি ?

কলকাতা: বকেয়া ডিএ (DA) ইস্যুতে রাজ্য়ের হুঁশিয়ারি সত্ত্বেও সরকারি কর্মচারীরা কর্মবিরতির সিদ্ধান্তে অনড় রয়েছেন। ইতিমধ্যেই এই নিয়ে আন্দোলনকারীদের পাশে থাকার কথা জানিয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার আরও একধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী পাল্টা তোপ দাগলেন বামেদের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)।  

এদিন সুজন চক্রবর্তী টুইটে বলেন, 'মুখ্যমন্ত্রী বলেছেন, ডিএ মানুষের প্রাপ্য টাকা। তিনি দেবেন কি করে ? ''আমি কি ম্যাজিশিয়ান ?'' তার আমলে মাত্র ১১ বছরে, সরকার যে বিপুল পরিমাণ টাকা ধার করেছে, তা শুধু মেলা খেলাতেই চলে গেল ! লোকে বলছে এই ক'বছরে , রেকর্ড পরিমাণে টাকা স্রেফ ভ্যানিশ করে ''মুখ্যমন্ত্রী তো দারুন ম্যাজিশিয়ান'' !' 

গতকাল খাদ্য ভবনে শুনতে পাওয়া যায় ভিন্ন মতামত। একদিকে কর্মবিরতির সিদ্ধান্তে অনড় থেকে রাজ্য সরকার বিরোধী স্লোগান দিতে দিতে অবস্থান করছেন সরকারি কর্মীচারিরা। পাশাপাশি, তারই পাশে সরকারি কর্মচারী ফেডারেশন যারা রয়েছেন, তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে  অভিনন্দন জানিয়ে তাঁরা এখানে কিন্তু, পাল্টা স্লোগান এখানে দিচ্ছেন। তাঁদের বক্তব্য, যারা উন্নয়নকে স্তব্ধ করতে চাইছে, তাঁদের বিরুদ্ধে আমাদের লড়াই।  বাংলার উন্নয়ন যেভাবে মাননীয়া মুখ্যমন্ত্রী এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাঁকে যারা বাধা দেবেন, তাঁদের বিরুদ্ধে আমাদের লড়াই। এত আর্থিক বঞ্চনা সত্বেও আমাদের মুখ্যমন্ত্রী ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করে দিয়েছেন। তাতে আমরা খুশি আছি।'

 যদিও ৩ শতাংশ DA বৃদ্ধির পরও, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-এর ফারাক রয়েছে ৩২ শতাংশ। এরই প্রতিবাদে, সোম ও মঙ্গলবার রাজ্য সরকারের দফতরে কর্মবিরতির ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। যার মোকাবিলায় শনিবার এই কড়া সার্কুলার জারি করে নবান্ন। অর্থ দফতরের প্রধান সচিব মনোজ পন্থের জারি করা নির্দেশিকায় উল্লেখ জানিয়ে দেওয়া হয়েছে। নবান্ন এই সার্কুলার জারি করতেই, আরও ঝাঁঝ বাড়িয়েছেন DA-এর দাবিতে আন্দোলনকারীরা।  

আরও পড়ুন, 'এতদিন কেন ছেড়ে রেখেছিলেন?' চন্দন ইস্যুতে CBI-কে তীব্র ভর্ৎসনা বিচারকের

অপরদিকে, শুভেন্দু বলেন, 'ডিএ সম্পূর্ণ রাজ্য সরকারের, তার রাজস্ব আদায় থেকে দিতে হয়। অন্য রাজ্য যা করছে সেটা এই রাজ্যকেও করতে হবে। একমাত্র ওষুধ হচ্ছে অফিসগুলোতে তালা-চাবি লাগানো। জরুরি পরিষেবা ছাড়া তালা-চাবি লাগান। যতক্ষণ না ডিএ দিচ্ছে, আটকে রাখুন, জব্দ হবে। এখন আংশিক করছেন, আগামীদিনে সম্পূর্ণ বন্ধ করে দিন, আমাদের সমর্থন আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে জব্দ করতে হয় সরকারি কর্মীরা জানে। আজ আংশিক সফল হয়েছে, আগামী দিনে সম্পূর্ণ সফল হয়েছে, আমরা পাশে আছি'। 

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget