এক্সপ্লোর

Sujan Chakraborty: 'ভয় কীসের, তদন্ত করুক না, আমাদের বিরুদ্ধেও করুক', ইডি-সিবিআই নিয়ে বিস্ফোরক সুজন

Sujan on ED CBI CID: 'অন্য রাজ্যের ক্ষেত্রেও যেমন কেন্দ্রীয় সরকার, এজেন্সিগুলিকে ব্যবহার করছে, আমাদের রাজ্যেও করছে। কিন্তু আমাদের রাজ্যে ব্যবহার করছে ভিন্নভাবে', তারপর কী বললেন তারপর সুজন চক্রবর্তী ?

কলকাতা: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআইয়ের (ED,CBI) অতি সক্রিয়তা নিয়ে বিধানসভায় সরকারি প্রস্তাব আনতে চলছে রাজ্য সরকার (WB Govt)। কেন্দ্রীয় এজেন্সিকে কীভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, তা তুলে ধরা হবে প্রস্তাবে। আজকের আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( CM Mamata Banerjee) অংশ নিতে পারেন, এমনই খবর বিধানসভা সূত্রে। তবে 'কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বিধানসভায় সরকারি প্রস্তাব আনার ইস্যুতে বিরোধীতা করবে বিজেপি', ইতিমধ্যেই জানিয়েছেন দিলীপ ঘোষ। কী বলছেন এবার বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ?

চাপও দেব, তৃণমূলকেও বাঁচাবো : সুজন চক্রবর্তী

এদিন সুজন চক্রবর্তী বলেন, 'আমার প্রতিক্রিয়া অন্য কিছু নয়, রাজ্যের সরকার যে যদি মনে করে, ইডি-সিবিআই অতি সক্রিয়, সে নিশ্চয় প্রস্তাব আনতে পারে। এর মধ্যে কোনও অপরাধ নেই। কেন্দ্র বহু সময়ে, বহু ভাবেই রাজ্যের অধিকারকে খর্ব করেছে। এবং কেন্দ্রীয় এজেন্সি , সে যে রাজনৈতিক মনোভাব নিয়ে পরিচালিত হচ্ছে, আমার কখনই সন্দেহ ছিল না। এখনও সন্দেহ নেই। অন্য রাজ্যের ক্ষেত্রেও যেমন কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে, আমাদের রাজ্যেও ব্যবহার করছে। কিন্তু আমাদের রাজ্যে ব্যবহার করছে ভিন্নভাবে। আমাদের রাজ্যে এমনভাবেই ব্যবহার করছে, যে চিটফান্ডের মামলাটা ৮ বছরে কোনও পরিণত হল না। নারদ মামলা ৬ বছর হয়ে গেল, কোনও পরিণতি হল না। চাপও দেব, তৃণমূলকে বাঁচাবোও, এই রাজনৈতিক মনোভাব নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইডি সিবিআই চলছে বলে আমি মনে করি। ফলে এবিষয়ে প্রস্তাব আনতেই পারে, আমার সঙ্গেও কথা হবে। সঙ্গে আরও প্রস্তাব আনা উচিত। '

আরও পড়ুন, 'তৃণমূলের দাদাগিরি শেষ, কে কখন ঢুকে যাবে ঠিক নেই, তাই বিধানসভায় প্রস্তাব', বিস্ফোরক দিলীপ

ভয় কীসের, যেমন খুশি তদন্ত করুক না, আমাদের বিরুদ্ধেও করুক: সুজন

অপরদিকে, 'কেন সিআইডি ফেল করছে, আনিস প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলেন সুজন। আমি বলব, সিবিআই,ইডি, সিআইডি সক্রিয় হোক।  বাংলা মানে বুদ্ধদেব, জ্যোতিবসু, সেই বাংলা আজকে এই জায়গায় এসেছে কেন ? যে যেখানে দুর্নীতি করছে, সিবিআই,ইডি, সিআইডি সবাই মিলে খুঁজে খুঁজে বার করুক, সে তৃণমূল হোক, বিজেপি হোক, অন্য কোনও দল হোক। ভয় কীসের, যেমন খুশি তদন্ত করুক না, আমাদের বিরুদ্ধেও করুক।' যদিও এদিন 'কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বিধানসভায় সরকারি প্রস্তাব আনার ইস্যুতে বিরোধীতা করবে বিজেপি ,তৃণমূলের দাদাগিরি শেষ, কে কখন ঢুকে যাবে ঠিক নেই, তাই বিধানসভায় প্রস্তাব পাশ করাবে', বলে নিশানা করেন দিলীপ ঘোষ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget