এক্সপ্লোর

Kolkata News: তপসিয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে 'বোমাবাজি', 'মারধরে' মাথা ফাটল শিক্ষিকার ! 'হঠাৎ চোখের সামনে অন্ধকার..চারিদিক রক্তাক্ত'

Topsia Clash Injured 3 : তপসিয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার ! 'তাণ্ডবে জড়িতদের সঙ্গে তৃণমূলের যোগ ..' ?

আবীর দত্ত, কলকাতা: তপসিয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার ! ঘটনাস্থলে বোমাবাজিরও অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মারধরের ঘটনায় যার মধ্যে একজন এক শিক্ষিকারও মাথা ফাটে।  মূলত দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে তপসিয়া। ছোড়া হল পাথর, এমনকী এলাকায় বোমাবাজির অভিযোগ পর্যন্ত করলেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের দাবি, গোটা ঘটনার নেপথ্য়ে রয়েছে এলাকা দখলের লড়াই।কলকাতা পুরসভার ৫৯ নম্বর ওয়ার্ড। তপসিয়ার দারাপাড়া এলাকা। রবিবার সন্ধেয় এখানেই ২ পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। অভিযোগ, বোমার আঘাতে আহত হন ৩ জন। আহতদের মধ্যে রয়েছেন একজন মহিলাও। কলকাতা পুরসভার ৫৯ নম্বর ওয়ার্ডের আহত বাসিন্দা জয়নাব খাতুন বলেন, গেট বন্ধ করতে বেরিয়েছিলাম, হঠাৎ চোখের সামনে পড়ল, পুরো অন্ধকার হয়ে গেল। কিছু দেখতে পাচ্ছিলাম না। ঘরের ভিতরে যেই এসেছি, চারিদিক রক্তাক্ত হয়ে গেল। 

আরও পড়ুন, 'মেন্টাল হেলথের নাম করে, পরোক্ষভাবে NRC এর নামে একটা সার্ভে করছে...', কল্যাণী এইমসকে নিশানা মুখ্যমন্ত্রীর

প্রশ্ন : বোমা থেকে হয়েছে? 
আহত বাসিন্দা জয়নাব খাতুন: হ্যাঁ। 
প্রশ্ন : যারা করেছে তারা সবাই এলাকার? 
আহত বাসিন্দা জয়নাব খাতুন: হ্যাঁ। 
প্রশ্ন : কোন পার্টি করে? 
আহত বাসিন্দা জয়নাব খাতুন: সব টিএমসি। 

এলাকাবাসীর একাংশের দাবি, এই তাণ্ডবে জড়িতদের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে। কলকাতা পুরসভার ৫৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলেন, ঝামেলা কী নিয়ে হয়েছে সেটা আমরা কেউ জানি না। পার্টির লোকের ছেলে। তৃণমূল। স্থানীয়রা যখন তৃণমূলের দিকে আঙুল তুলছে, তখন স্থানীয় তৃণমূল কাউন্সিলর আবার বল ঠেলেছেন পুলিশের কোর্টে। কলকাতা পুরসভার ৫৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জলি বোস বলেন , দারাপাড়া এমনই একটা অঞ্চল, ওখানে সবসময় আমাকে ঢুকতে দেওয়া হয় না। ওই এলাকায় আমি যেতে পারি না, আমার একটা ফোটো লাগাতে পারবে না কেউ। আমি থানায় অনেকবার জানিয়েছি। বড়বাবুও সব জানেন। কারা করে, কারা করেছে। 

কার্যত একই সুর শোনা গেছে তৃণমূল বিধায়কের গলাতেও। সেই সঙ্গে তিনিও পুলিশের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এন্টালির তৃণমূল বিধায়ক  স্বর্ণকমল সাহা বলেন, আমি আমার MLA ফান্ড থেকে ওইখানে একটা বড় কাজ করাচ্ছি। এলাকায় কাজ করতে হবে। ও (কাউন্সিলর) তো কাজ করতে যাবে, ওকে অ্যালাও করবে না। ওকে বিভিন্ন ভাবে উত্যক্ত করবে। আমি চাইছি ওখানে একটা ভাল, স্ট্রং ওসি আসুক। তাহলে এলাকা ওই জায়গাটা শান্ত হবে। কোথাও রেড হলে তার আগে খবর পেয়ে যায়। ধরতে পারে না। প্রবলেম আছে পুলিশেরও। পুলিশের তরফে বক্তব্য, ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২৩ জনকে। পুলিশ যখন এলাকায় গেছিল তখন পুলিশকেও লক্ষ্য করে পাথর ছোড়া হয়। কাউকে রেয়াত করা হবে না। এলাকায় বোমাবাজির অভিযোগ রয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget