এক্সপ্লোর

Kolkata News: তারাতলা উড়ালপুলের হাইট বার ভেঙে বিপত্তি, তুমুল যানজট; সপ্তাহের শুরুতেই ভোগান্তি

Taratala News: তারাতলা উড়ালপুলে ওঠার মুখে, ডায়মন্ডহারবারের দিক থেকে খিদিরপুরের দিকে যাওয়ার গাড়িগুলি উঠতে পারছে না।

হিন্দোল দে, কলকাতা : দেবীপক্ষের শুরুতেই দুর্ভোগ। তারাতলা উড়ালপুলের হাইট বার ভেঙে বিপত্তি। পণ্যবাহী গাড়ির ধাক্কায় গোড়া থেকে উপড়ে গেছে হাইট বার। খিদিরপুরগামী উড়ালপুলের লেনে বন্ধ গাড়ির যাতায়াত। তারাতলার কাছে ডায়মন্ড হারবার রোডে তুমুল যানজট সৃষ্টি হয়েছে। পুরো রাস্তা জুড়ে গাড়ির গতি অত্যন্ত শ্লথ।

বিস্তারিত...

তারাতলা উড়ালপুলে ওঠার মুখে, ডায়মন্ডহারবারের দিক থেকে খিদিরপুরের দিকে যাওয়ার গাড়িগুলি উঠতে পারছে না। কারণ, তারাতলা উড়ালপুলের একাংশ বন্ধ রাখা হয়েছে। আজ ভোর ৫টা নাগাদ একটি পণ্যবাহী গাড়ি ওই হাইট বারটিকে ধাক্কা মারে। সদ্য ওই হাইট বারটি বানানো হয়েছিল। কোনও আলো লাগানো না থাকায়, নতুন হাইট বার তৈরি হয়েছে তা বুঝতে পারেনি পণ্যবাহী গাড়িটি। গাড়িটি ধাক্কা মারলে হাইট বার উপড়ে যায়। সমস্ত গাড়িকে তারাতলা মোড়ের দিকে পাস করানো হচ্ছে। কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনও ঠিক নেই। সংশ্লিষ্ট রাস্তা না খোলা পর্যন্ত যানজট উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে, ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা।

গতকালই ইকো পার্কের কাছে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক কনস্টেবলের। সাইকেলে পেট্রোলিং করছিলেন এক জন কনস্টেবল ও এক জন সিভিক ভলান্টিয়ার। ইকো পার্কের কাছে সার্ভিস রোডে পেট্রোলিংয়ের সময় বেপরোয়া গাড়ির ধাক্কা। এক জন কনস্টেবল, এক জন সিভিক ভলান্টিয়ার ও এক জন বাইক আরোহীকে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। গাড়ির ধাক্কায় মৃত্যু হয় পুলিশ কনস্টেবলের, মৃতের নাম জ্যোতিষ দেবনাথ। গুরুতর আহত হয়েছেন সিভিক ভলান্টিয়ার ও বাইক আরোহী। 

রবিবার রাত ১০টা নাগাদ ইকো পার্কের ২ নম্বর গেটের সামনের সার্ভিস রোডে অন্যান্য দিনের মতোই সাইকেলে করে পেট্রলিং করছিলেন ইকো পার্ক থানার এক কনস্টেবল, এক সিভিক ভলান্টিয়ার। আচমকা তাঁদের ধাক্কা মারে বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি। গুরুতর জখম অবস্থায় পুলিশ কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়ারকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয়েছে ওই পুলিশ কনস্টেবলের। তাঁর শরীরে একাধিক জায়গায় আঘাত লেগেছে এবং অতিরিক্ত রক্ত ক্ষরণের জন্য পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। মাথায় চোট পেয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সিভিক ভলান্টিয়ার। পুলিশ জানিয়েছে, ইকো পার্কের ২ নম্বর গেটের কাছে এই সার্ভিস রোড দিয়ে সেভাবে গাড়ি চলাচল করত না। এমনকি পুলিশের গার্ডরেলও থাকে এই রাস্তায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Question Leak: প্রশ্ন ফাঁসে মিছিল, পাল্টা মিছিল; গ্রেফতারের চেষ্টা ঐশী ঘোষকে, মার্ক্স ও লেনিনের পোস্টার পোড়ালো বিজেপি
প্রশ্ন ফাঁসে মিছিল, পাল্টা মিছিল; গ্রেফতারের চেষ্টা ঐশী ঘোষকে, মার্ক্স ও লেনিনের পোস্টার পোড়ালো বিজেপি
Sayani Ghosh: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
Kalyan Banerjee: সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?
সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?
Weather Updates: কলকাতায় ফের দুর্যোগের ইঙ্গিত? আবহাওয়া আরও খারাপ হবে আজ বিকেল থেকেই? পূর্বাভাসে কী বলা হয়েছে?
কলকাতায় ফের দুর্যোগের ইঙ্গিত? আবহাওয়া আরও খারাপ হবে আজ বিকেল থেকেই? পূর্বাভাসে কী বলা হয়েছে?

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget