এক্সপ্লোর

Kolkata News: বকেয়া DA-র দাবিতে আন্দোলনে অনড় রাজ্য সরকারি কর্মীরা

WB Govt Worker বকেয়া DA-র দাবিতে আন্দোলনে অনড় রাজ্য সরকারি কর্মীরা, আজ দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রতীকী কর্মবিরতি পালন করবেন তাঁরা।

সঞ্চয়ন মিত্র, কলকাতা:  বকেয়া DA-র দাবিতে আন্দোলনে অনড় রাজ্য সরকারি কর্মীরা (WB Worker)। আজ দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রতীকী কর্মবিরতি পালন করবেন তাঁরা। মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের (WB Teather) ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি, শহিদ মিনারে ধর্না-অবস্থান চলছে রাজ্য সরকারি কর্মীদের। এদিন ধর্নার ৩৩ তম দিন। অনশন ১৯ দিনে পড়ল।

যা জানা গেল...
সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সমস্ত সরকারি দফতরে ২টো থেকে ৪টে পর্যন্ত প্রতীকী কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বললেন, 'সরকার তো মিথ্যাচার করছিলই। বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা, কর্মচারীদের অধিকার নিয়ে প্রতি মুহূর্তে মিথ্যা কথা বলা এসব তো ছিলই। তার সঙ্গে বিধানসভায় চিরকূটের মাধ্য়মে ৩ শতাংশ মহার্ঘভাতা দেওয়ার বিষয়টি যুক্ত হল। এতেই শেষ নয়। যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে ৩ শতাংশের পরিবর্তে ৬ শতাংশের কথা বলা হয়েছে। এই মিথ্যাচারের বিরুদ্ধেই ২ ঘণ্টার কর্মবিরতির ডাক।' তবে জরুরি পরিষেবা এবং মাধ্যমিকের সঙ্গে জড়িত শিক্ষক-শিক্ষিকারা যে এর বাইরে থাকবেন, সে কথাও জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক।  

প্রেক্ষাপট...
অর্থবিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় হালে যে রাজ্য বাজেট পেশ করেছিলেন, সেখানেই ডিএ-র হার বৃদ্ধির ঘোষণা করেন। কিন্তু চাকরিপ্রার্থীদের দাবি, ভিক্ষা চাইতে আসেননি তাঁরা। ৩ শতাংশ DA বাড়ানো মানছেন না তাঁরা। বাজেট ঘোষণার পর প্রতিক্রিয়া চাইলে রাজ্য সরকারকে ধিক্কার জানিয়েছিলেন সরকারি কর্মীদের একাংশ। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে আন্দোলনকারীদের একজন তখনই বলেছিলেন, "আন্দোলন যেমন চলছে, তেমনই চলবে। এর তীব্রতা আরও বাড়বে। প্রতিবাদে কর্মবিরতি ডাকব। ৩৯ শতাংশকে ৩ শতাংশ দিয়ে ঢেকে দেওয়ার প্রচেষ্টা। এটা মানছি না আমরা। প্রতিবাদ চলবে। উনি যেটা ভেবেছেন, সেই পরিস্থিতি নেই আর। সরকারের যথেষ্ট ক্ষমতা আছে। আনপ্ল্যান্ড খাতে কত বরাদ্দ হয়েছে দেখেছেন! টাকা দিতেই হবে। আন্দোলন চালিয়ে যাব আমরা" আন্দোলনকারীদের মধ্যে অন্য এক ব্যক্তিকে বলতে শোনা যায়, "এতদিন বলছিলেন, মামলা চলছে, তাই দেওয়া যাবে না। এখন কী হল! কী ঘরে ঘোষণা করলেন! হাস্যকর কাজকর্ম করে আর ছোট করবেন না রাজ্যবাসীকে। আপনি বাঙালি জাতির লজ্জা।" প্রসঙ্গত পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ।  ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয়েছে ৩৫ শতাংশ। শোনা যাচ্ছে,আগামী দিনে আরও ৪ শতাংশ DA বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার সে ক্ষেত্রে ব্যবধান বেড়ে হবে ৩৯ শতাংশ। সব মিলিয়ে ক্ষোভ বাড়ছে।

আরও পড়ুন:অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই কলকাতায় আরও ৪ শিশুর মৃত্যু

সেরা শিরোনাম

BJP News: 'বিধায়কের নামে তোলাবাজি করলে ল্যাম্পপোষ্টে বেঁধে পেটাব', কড়া হুঁশিয়ারি মেমারির বিজেপি বিধায়কের
BJP News: 'বিধায়কের নামে তোলাবাজি করলে ল্যাম্পপোষ্টে বেঁধে পেটাব', কড়া হুঁশিয়ারি মেমারির বিজেপি বিধায়কের
West Bengal News Live Updates: বিধানসভা ভোটে হারের ৪ মাসের মধ্যেই এবার নাম-প্রতীক-প্রার্থী হারালেন মমতা
বিধানসভা ভোটে হারের ৪ মাসের মধ্যেই এবার নাম-প্রতীক-প্রার্থী হারালেন মমতা
GKSS Poll: মমতার কাছে রাজনৈতিক অস্তিত্বরক্ষাই কি চ্যালেঞ্জ? নেপথ্যে বিজেপির হাত? কী বলছে সাধারণ মানুষ?
মমতার কাছে রাজনৈতিক অস্তিত্বরক্ষাই কি চ্যালেঞ্জ? নেপথ্যে বিজেপির হাত? কী বলছে সাধারণ মানুষ?
TMC: সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?
সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?

ভিডিও

Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর
Kunal Ghosh on Nandigram Congress Candidate Arrest |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget