এক্সপ্লোর

Kolkata News: জোর করে জন্মদিনের পার্টিতে ডেকে গণধর্ষণের অভিযোগ শহর কলকাতায়, এখনও পলাতক ২ অভিযুক্ত

Hardevpur News: জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে খাস কলকাতায়। বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে হরিদেবপুরের রিজেন্ট কলোনিতে। 

হিন্দোল দে, কলকাতা : ফের কলকাতায় 'গণধর্ষণ', এবার হরিদেবপুরের রিজেন্ট কলোনি। আর জি কর, সাউথ ক্যালকাটা ল কলেজের পর এবার হরিদেবপুর। জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতার অভিযোগ জোর করে তাঁকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল জন্মদিনের পার্টিতে। তারপর তাঁকে গণধর্ষণ করা হয় বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তরুণী। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। 

জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে খাস কলকাতায়। বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। 
শুক্রবার রাতে ২ জনের বিরুদ্ধে তরুণী হরিদেবপুর থানায় গণধর্ষণের অভিযোগ জানান। পুলিশ জানিয়েছে তদন্তও শুরু হয়েছে। কিন্তু এখনও পলাতক ওই দুই অভিযুক্ত। তাদের খোঁজে জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। একটি ভাড়া বাড়িতে ঘটেছে এই ঘটনা। ওই তরুণী ছাড়া অভিযুক্ত ২ যুবকই খালি ছিল সেখানে। 

তরুণীর অভিযোগ তাঁর বন্ধু চন্দন মল্লিক। সেই জোর করে জন্মদিনের পার্টির কথা বলে তরুণীকে নিয়ে যায় দেবাংশু বিশ্বাস ওরফে দীপ নামে এক যুবকের ভাড়া বাড়িতে। জন্মদিনের পার্টিতে আরও অনেকে আসবে বলা হলেও, কেউই আসেননি বলে জানিয়েছেন তরুণী। তাঁর অভিযোগ, ওই ভাড়া বাড়িতেই তাঁকে ধর্ষণ করে চন্দন এবং দেবাংশু। এক্ষেত্রে উল্লেখ্য, নির্যাতিতা তরুণীর বন্ধু চন্দনের পরিচিত ছিল দেবাংশু ওরফে দীপ। আপাতত পলাতক অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। 

হরিদেবপুরের মাছ বাজারে উদ্ধার যুবকের দেহ 

গত ১ সেপ্টেম্বর হরিদেবপুর থানা থেকে মাত্র ৭০০ মিটার দূরে কবরডাঙা মাছ বাজারে উদ্ধার হয় যুবকের রক্তাক্ত দেহ। সকালে দোকান খুলতে এসে কয়েকজন ব্যবসায়ী দেখতে পান এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। সকাল সকাল এমন দৃশ্য দেখে ভয় পেয়ে যান মাছ ব্যবসায়ীরা। দ্রুত খবর দেওয়া হয় হরিদেবপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে ওই যুবককে খুন করা হয়েছে। 

এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আত্মকিত হয়ে পড়েন স্থানীয়রা। ঘটনাস্থলে আসে লালবাজারের হোমিসাইড শাখা। হরিদেবপুর থানার সঙ্গে তদন্ত শুরু করে তারা। সকাল সকাল মাছ বাজারে দোকান খুলতে এসে এভাবে যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে যথেষ্টই ভয় পেয়ে যান মাছ ব্যবসায়ীদের একাংশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget