এক্সপ্লোর

Fake Call Center: নামী সংস্থার মোবাইল টাওয়ার বসানোর নামে প্রতারণা, ভুয়ো কল সেন্টার থেকে গ্রেফতার ৩৩ জন

টাকা বিনিয়োগ করলে মোটা অঙ্কের রিফান্ড মিলবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় বলে অভিযোগ। এই প্রতারণা চক্রের জাল কতদূর বিস্তৃত, খতিয়ে দেখছে ইকো পার্ক থানার পুলিশ। 

কলকাতা: নিউটাউনে (New Town) ফের ভুয়ো কল সেন্টারের (Fake Call Center) হদিশ মিলল। অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করল ইকো পার্ক (Eco Park) থানার পুলিশ। অভিযোগ, নামী সংস্থার মোবাইল টাওয়ার বসানোর নামে টাকা হাতানোর কারবার ফেঁদে বসে প্রতারকরা। টাকা বিনিয়োগ করলে মোটা অঙ্কের রিফান্ড মিলবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় বলে অভিযোগ। এই প্রতারণা চক্রের জাল কতদূর বিস্তৃত, খতিয়ে দেখছে ইকো পার্ক থানার পুলিশ। 

কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের (Central Government) উজ্জ্বলা প্রকল্পে (Ujjala Yajana) বাড়তি ভর্তুকি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার অভিযোগ ওঠে। জানা যায়, হাওড়ার (Howrah) জগত্‍বল্লভপুর থানা এলাকার বাসিন্দা, কমপক্ষে ১৫ জন গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। হাওড়া গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইন বিভাগ তদন্ত শুরু করেছে।

প্রতারণার ফাঁদ এবার রান্নাঘরেও? উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার। তাতেই বাড়তি ভর্তুকি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার অভিযোগ উঠল হাওড়ায় (Howrah)! পুলিশ সূত্রের খবর, এভাবে কমপক্ষে ১৫ জন গ্রাহকের অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে প্রতারকরা! হাওড়ার জগত্‍বল্লভপুর থানা এলাকার শিবতলা, দক্ষিণ খাঁ পাড়া, কালীতলা বাজার এলাকায় একাধিক গ্রাহক প্রতারকদের ফাঁদে পড়েছেন বলে অভিযোগ!

কীভাবে চলছে প্রতারণা (Fraud)? অভিযোগকারীদের দাবি, দিল্লির (Delhi) গ্যাসের অফিস থেকে ফোন করছি বলে জানাচ্ছে প্রতারকরা। গ্রাহকের গ্যাসের কাস্টমার নম্বর পর্যন্ত বলে দিচ্ছে তারা। প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, গ্যাসের সিলিন্ডার বাবদ ৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে। কথার প্যাঁচে ফেলে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য হাসিল করছে প্রতারকরা। এরপর মোবাইল ফোনে আসা OTP নম্বর জানতে চাইছে। OTP নম্বর বলার কিছুক্ষণের মধ্যেই গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা গায়েব হয়ে যাচ্ছে। 

উজ্জ্বলা যোজনার নামে প্রতারণার বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে হাওড়া গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইম বিভাগে। হাওড়া গ্রামীণ পুলিশের (Howrah Gramin) সুপার জানিয়েছেন, এই ধরনের সাইবার ক্রাইম নিয়ে মানুষকে নিরন্তর সতর্ক করা হয়। এ নিয়ে চালানো হয় প্রচারও। মানুষকে সচেতন থাকতে অনুরোধ করছি। তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

আরও পড়ুন: Kunal Ghosh : ‘যদি কেউ ‘মাথা’ চেনেন, ‘ধেড়ে ইঁদুর’ জানেন...তদন্তে আসুন’ কাকে উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ ট্যুইট কুণালের ?

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Malda News: প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
Bharosa Scheme: চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget