এক্সপ্লোর

Jute Mills Closed: ক্যালকাটা জুটমিলে তালা, সাসপেনশন অফ ওয়ার্কের নোটিসে কর্মহীন প্রায় এক হাজার শ্রমিক

একইদিনে ঝাঁপ পড়ল দু’-দু’টি জুটমিলে। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার রিয়ালেন্স জুটমিলের পর কলকাতার নারকেলডাঙায় ক্যালকাটা জুটমিল।

রঞ্জিত সাউ, কলকাতা: কলকাতার নারকেলডাঙায় (NarkelDanga) ক্যালকাটা জুটমিলে ঝুলল সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। আজ সকালে কাজে এসে কারখানা বন্ধ দেখে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আর্থিক মন্দার কারণেই মিল বন্ধ রাখা হয়েছে।

একইদিনে ঝাঁপ পড়ল দু’-দু’টি জুটমিলে। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার রিয়ালেন্স জুটমিলের পর কলকাতার নারকেলডাঙায় ক্যালকাটা জুটমিল। বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিতে এসে, কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখতে পান শ্রমিকরা।

কর্মহীন হয়ে পড়লেন প্রায় এক হাজার শ্রমিক। এরপরই কারখানা খোলার দাবিতে বিক্ষোভ শুরু করেন তাঁরা। কারখানা বন্ধের কারণ হিসেবে উত্পাদন কমে যাওয়ায় আর্থিক মন্দাকেই দায়ী করছে কর্তৃপক্ষ।

এক নোটিসেই কর্মহীন হয়ে পড়েছেন ক্যালকাটা জুটমিলের শ্রমিকরা। কীভাবে সংসার চালাবেন, ভেবে কুলকিনারা পাচ্ছেন না তাঁরা। 

উল্লেখ্য, নতুন বছর পড়তে না পড়তে পরপর কারখানায় তালা পড়তে শুরু করে। এর আগে বন্ধ হয়েছিল হুগলির চাঁপদানির নর্থব্রুক জুটমিল। একের পর এক কারখানা বন্ধ হতেই রাজ্য সরকারকে বিঁধে ট্যুইট করেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

নতুন বছরের প্রথম দিনই বন্ধ হয়েছিল হুগলির চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল।দু’দিন আগে বন্ধ হয় ডানকুনির সোনা বিস্কুট ফ্যাক্টরি। এবার ঝাঁপ পড়ল চাঁপদানির নর্থব্রুক জুটমিলে। সোমবার রাতে কাজে যোগ দিতে গিয়ে কারখানার গেটের সামনে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখেন শ্রমিকরা। রাতারাতি কর্মহীন হয়ে পড়লেন চার হাজারের বেশি শ্রমিক।                                                 

আচমকা কারখানা বন্ধ হওয়ায় রাজ্যের দিকেই অভিযোগের আঙুল তুলেছে গেরুয়া শিবির। পাল্টা জবাব দিয়েছে শাসক পক্ষও। গত বছরের মাঝামাঝি সময় থেকেই হুগলি শিল্পাঞ্চলের একটার পর একটা জুটমিলে তালা ঝুলছে। রিষড়ার ওয়েলিংটন জুটমিল, শ্রীরামপুরের ইন্ডিয়া জুটমিল এবং ভদ্রেশ্বরের শ্যামনগর জুটমিল বন্ধ হওয়ায় কাজ হারিয়েছেন হাজার হাজার শ্রমিক।        

সেরা শিরোনাম

Bankura News: নিজের স্ত্রী ও বাবাকে বাড়ির ভিতরেই খুন করার অভিযোগ, পুজোর আবহে হাড়হিম করা হত্য়াকাণ্ড বাঁকুড়ার সোনামুখীতে
Bankura News: নিজের স্ত্রী ও বাবাকে বাড়ির ভিতরেই খুন করার অভিযোগ, পুজোর আবহে হাড়হিম করা হত্য়াকাণ্ড বাঁকুড়ার সোনামুখীতে
News Live Blog : দিকে দিকে বামেদের বুকস্টল ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানালেন RSS নেতা
দিকে দিকে বামেদের বুকস্টল ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানালেন RSS নেতা
CPM Book Stall : বুকস্টল বন্ধ করার মধ্য়ে কোনও পৌরুষ নেই ! CPM এর বই-বিপণি ভাঙচুর নিয়ে এবার নিন্দায় রাজ্যের RSS নেতা
বুকস্টল বন্ধ করার মধ্য়ে কোনও পৌরুষ নেই ! CPM এর বই-বিপণি ভাঙচুর নিয়ে এবার নিন্দায় রাজ্যের RSS নেতা
Weather Update: আকাশ মেঘলা, আজ কি ঝড়-বৃষ্টির আশঙ্কা ? কী বলছে IMD
আকাশ মেঘলা, আজ কি ঝড়-বৃষ্টির আশঙ্কা ? কী বলছে IMD

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget