এক্সপ্লোর

Sukanta Mazumdar: বাড়িতে আটকে দেওয়া হল সুকান্ত মজুমদারকে, জোর করে বেরোনোর চেষ্টা করলে ধুন্ধুমার

কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশের হাতাহাতি। বাড়ির সামনে বসানো হয় গার্ড রেল। সেই গার্ড রেল ভেঙে দেন বিজেপি কর্মীরা।

কলকাতা: নিউটাউনের (Newtown) বাড়িতে আটকে দেওয়া হল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Mazumdar)। জোর করে বেরোনোর চেষ্টা করলে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে বিজেপি (BJP) কর্মীদের বচসা, ধস্তাধস্তি। কেন্দ্রীয় বাহিনীর (Central Force) সঙ্গে পুলিশের হাতাহাতি। বাড়ির সামনে বসানো হয় গার্ড রেল। সেই গার্ড রেল ভেঙে দেন বিজেপি কর্মীরা। গতকাল বিজেপির যে সমস্ত পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠে, সেগুলি আজ পরিদর্শনে যাওয়ার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতির। 

পয়গম্বর-বিতর্কে প্রতিবাদের নামে তাণ্ডব! অগ্নিগর্ভ হাওড়া! আর তার আঁচে অশান্ত হয়ে উঠল বঙ্গ রাজনীতিও!সুকান্তর বাড়ির সামনে সিআইএসএফ-পুলিশের ধস্তাধস্তি। পুলিশ কর্মীকে ধাক্কা দেয় কেন্দ্রীয় বাহিনী। হাওড়ায় যেতে দফায় দফায় বিজেপির রাজ্য সভাপতিকে বাধা পুলিশের!

দফায় দফায় বাধল অশান্তি। শুক্রবার হাওড়ার উলুবেড়িয়া (Uluberia) ও পাঁচলায় (Panchla) বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠার পরে, এদিন সেখানে যাবেন বলে ঠিক করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু, পুলিশ তাঁকে বাধা দেওয়ায় বাধল তুমুল অশান্তি। 

এদিন সকালেই নিউটাউনে সুকান্ত মজুমদারের (Sukanta Mazumdar) বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়! দুপুর ২টোর কিছু আগে সুকান্ত বাড়ি থেকে বেরোতে যেতেই বাধা দেয় পুলিশ। বেধে যায় তুলকালাম । বিজেপি (BJP) কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ (Kolkata Police) অফিসারদের সঙ্গে তর্কাতর্কি বেধে যায় বিজেপি নেতাদের।

আরও পড়ুন: 7th Pay Commission: ৫ শতাংশ বাড়তে পারে ডিএ, জুলাইতেই বড় ঘোষণা

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, আমি যাচ্ছিলাম, আটকাল, আমার সিকিওরিটি, কর্মীদের মারা হয়েছে, অ্যাসল্ট করা হয়েছে আমাকে, পুলিশ এসব করছে...পুলিশ এই সক্রিয়তা যদি হাওড়ায় দেখাত তাহলে হাওড়া শান্ত থাকত, কোনও কাগজ নেই, ভার্বাল, সম্পূর্ণ বেআইনিভাবে আটকেছে। প্রায় ৩ ঘণ্টার টানাপোড়েনের পরে নিউটাউন থেকে কনভয় নিয়ে বেরিয়ে যান বিজেপির রাজ্য সভাপতি।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
Chorbagan Stampede Incident: গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
Chorbagan Stampede: একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget