এক্সপ্লোর

Kolkata: সল্টলেকে বেপরোয়া বাইক চালিয়ে ব্রিজে ধাক্কা, মৃত যুবক

Kolkata Accident News: পুলিশ সূত্রের খবর, কেটিএম বাইক নিয়ে বেপোরোয়াভাবে বাইক চালাচ্ছিলেন সেই যুবক। তখনই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা মারে সে।

রঞ্জিৎ সাউ, কলকাতা: ফের সল্টলেক (saltlake) সেক্টর ফাইভে বেপরোয়া ভাবে বাইক চালাতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম নেহাল আহমেদ। তাঁর বয়স ২৫ বছর। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। পুলিশ সূত্রের খবর, কেটিএম (ktm) বাইক নিয়ে বেপোরোয়াভাবে বাইক চালাচ্ছিলেন সেই যুবক। তখনই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা মারে সে। ঘটনাস্থলে থাকা পুলিশ তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। 

গতকালই শহরের বুকে একটি পথ দুর্ঘটনা ঘটেছিল। ফুলবাগানে (Phoolbagan) বিচারকের গাড়ির ধাক্কায় (Car Accident) আহত হয়েছিলেন এক মহিলা-সহ তিন পথচারী। একজনের পায়ের ওপর দিয়ে চলে যায় গাড়ির চাকা। বিচারকের গাড়ির চালককে গ্রেফতার করেছে ফুলবাগান থানার পুলিশ (Phoolbagan Police Station)। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ ফুলবাগানের শিবকৃষ্ণ দাঁ লেনে দুর্ঘটনা ঘটে।

নিম্ন আদালতের বিচারকের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিন পথচারীকে ধাক্কা মারে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন বিচারকের গাড়িচালক। মত্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনা বলে অভিযোগ। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না বিচারক।

অন্যদিকে, গতকালই আরও একটি পথ দুর্ঘটনায় বিকল পুলিশ জিপে লরির ধাক্কায় মৃত্যু হয় এক সিভিক ভলেন্টিয়ারের। গতকাল সকাল ছ-টা নাগাদ ঘটনাটি ঘটে রানিগঞ্জ থানার দু-নম্বর জাতীয় সড়কের মঙ্গলপুর মোড়ে। পুলিশসূত্রে খবর মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম অভিজিৎ মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে জানা গেছে, এ দিন সকাল ছ-টা নাগাদ হঠাৎই পুলিশ জিপটি বিকল হয়ে যায়। জিপটিতে মেরামতির কাজ করছিল গাড়ির চালক। পাশেই দাঁড়িয়েছিল অভিজিৎ। সেই সময়ে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে জিপটিতে ধাক্কা মারে। আর তাতেই গুরুতর জখম হন সিভিক ভলেন্টায়ার অভিজিৎ। আশঙ্কাজনক অবস্থায় রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। লরিটিকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুনঃ করোনার মোকাবিলায় দুর্গাপুরে একাধিক কনটেনমেন্ট জোনের ঘোষণা, জারি একাধিক বিধিনিষেধ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget