এক্সপ্লোর

Patient Harassment : বয়স্কা রোগিণীকে হেনস্থা, পরিবারের লোকজনকে বেধড়ক মারধর, আরজি কর হাসপাতালে ধুন্ধুমার

Kolkata News : টালা থানায় অভিযোগ দায়ের হয়েছে। আরজি কর হাসপাতাল ও পুলিশের (Police) তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

সৌমিত্র কুমার রায়, কলকাতা : চিকিৎসা করাতে গিয়ে হেনস্থার শিকার ! আরজি কর মেডিক্যাল কলেজ (R G Kar Medical College and Hospital) হাসপাতালে আশি ঊর্ধ্ব রোগিণীকে ট্রলি দেওয়া নিয়ে টালবাহানার প্রতিবাদ করায়, নিরাপত্তা রক্ষী ও পুলিশ কর্মীদের বিরুদ্ধে রোগিণীর আত্মীয়দের মারধরের অভিযোগ উঠল।

পরিবার সূত্রে খবর, মানিকতলার বাসিন্দা ওই রোগিণীর কোমরে গতকাল অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। অভিযোগ, রোগিণীকে ওটি-তে নিয়ে যাওয়ার জন্য ট্রলি পেতে হয়রানির শিকার হন আত্মীয়রা। এই নিয়ে বচসার জেরে, হাসপাতালের লিফটের মধ্যে রোগিণীর মেয়ে-জামাই ও নাতনিকে নিরাপত্তা রক্ষী, সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) ও পুলিশ কর্মীরা মারধর করেন বলে অভিযোগ। রোগিণীর এক আত্মীয়ের কথায়, 'ট্রলি চাওয়া নিয়ে টালবাহানা শুরুর পর অকথ্য ভাষায় গালিগালাজ করা শুরু হয়। লিফটের মধ্যে ফেলে পরিবারের লোকজনকে মারধর করা হয়। সঙ্গে হুমকি দিতে থাকে তোমরা কিছুই করতে পারবে না।' টালা থানায় অভিযোগ দায়ের হয়েছে। আরজি কর হাসপাতাল ও পুলিশের (Police) তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

গত ফেব্রুয়ারি মাসের শেষে এক রোগী পাইপ বেয়ে ৪ তলার কার্ণিশে উঠে পড়া পরে মৃত্যু ঘিরে আরজি করে চাঞ্চল্য ছড়িয়েছিল। অর্থোমেডিসিন বিভাগে যে রোগীর চলছিল চিকিৎসা। কিন্তু সেখান থেকে সিনেম্যাটিক কায়দায় কার্ণিশ বেয়ে, পাইপ বেয়ে পালানোর চেষ্টা করেছিলেন ওই রোগী। শেষপর্যন্ত দমকল কর্মীরা চারতলার কার্ণিশ থেকে উদ্ধার করেছিলেন রোগীকে। কিন্তু শেষরক্ষা হয়নি। কিছুটা পরই মারা যান ওই রোগী। 

এদিকে, গত ডিসেম্বরে চিকিত্‍সায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে SSKM হাসপাতালে ধুন্ধুমার (SSKM Hospital) হয়েছিল। ট্রমা কেয়ার সেন্টারে ৪ জন চিকিত্‍সককে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে মৃতের আত্মীয়দের বিরুদ্ধে। রোগীর মৃত্যুর পরই আত্মীয়রা চড়াও হন ট্রমা কেয়ার সেন্টারে। অভিযোগ, শুধু চিকিত্‍সদের মারধরই নয়, ভাঙচুর করা হয় হাসপাতালের ভিতরেও। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি করেছিল, চেয়ার টেবিলের পাশাপাশি, ভাঙা হয় এক্স রে মেশিনের ভিউয়ার।  ট্রমা কেয়ার সেন্টারে ভাঙচুর চালানো হয়। যে ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ঘটনায় পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ।              

আরও পড়ুন- আজকেও স্বস্তির আবহাওয়া, দুর্যোগ বাড়বে উত্তরে, দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টি ?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget