এক্সপ্লোর

Kolkata: খাস কলকাতায় পিটিয়ে খুন! খালের পাশ থেকে দেহ উদ্ধার

Kolkata News: নারকেলডাঙায় (Narkeldanga) রেলের কারশেডের কাছে খালের পাশ থেকে দেহ উদ্ধার হয়েছে।

আবীর দত্ত, কলকাতা: খাস কলকাতায় পিটিয়ে খুন (murder)। মৃতের নাম শেখ শামিম। নারকেলডাঙায় (Narkeldanga) রেলের কারশেডের কাছে খালের পাশ থেকে দেহ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের পর পিটিয়ে খুনের তথ্য উঠে আসে। গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। যে জায়গা থেকে দেহ উদ্ধার হয় সেই স্থান ঘিরে দেওয়া হয়।

কবে উদ্ধার হয় মৃতদেহ? 

ঘটনার সূত্রপাত হয় গত পরশুদিন রাত্রিবেলা। শেখ শামিম নামে এক ব্যক্তিকে নারকেলডাঙার রেলের কারশেডের কাছে খালের পাশ থেকে শায়িত অবস্থায় উদ্ধার করা হয়। রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়। 

এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তিন জনকে। নারকেলডাঙায় তাদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। গত পরশুদিন মৃত্যুর পর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয় যে ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়েছে। 

যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন দীপক রায়, মেহরিলাল চৌধুরী, বিজয় লাল। এই তিনজনই পূর্ব পরিচিত বলে খবর পুলিশ সূত্রে। টাকাপয়সার লেনদেন নিয়ে কোনও সমস্যা তৈরি হয়েছিল বলে সন্দেহ পুলিশের। তবে সেই বিষয়ে নিশ্চিত হতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

আরও পড়ুন: Bhadu Sheikh Murder: ভাদু শেখ খুনেও সিবিআই তদন্ত, নির্দেশ কলকাতা হাইকোর্টের

এছাড়া রেল কারশেডের পাশে যেখানে এই ঘটনা ঘটেছে তা কারা কারা দেখেছে তা জানার চেষ্টা চলছে। তবে যখন মৃতদেহ উদ্ধার করা হয় তখন বোঝাই যায়নি যে এই ব্যাক্তিকে খুন করা হয়েছে। কিন্তু ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে এই ব্যক্তির মৃত্যু অস্বাভাবিক নয়, তাকে খুন করা হয়েছে। এরপর ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন), ২০১ (তথ্য লোপাট) ও ৩৪ ধারায় মামলা করা হয়েছে। এই তিন ব্যক্তি ছাড়াও অন্য কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় লিখিত অভিযোগ জানিয়েছেন শেখ শামিমের স্ত্রী। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শেখ শামিমের মোবাইল ফোন ও ওয়ালেট মিসিং ছিল। সেই ফোনের সূত্র ধরেই এই তিনজনের খোঁজ মিলেছে। শেখ শামিমকে মারধর করে, পিটিয়ে তার মোবাইল ফোন ও পার্স নিয়ে এই তিনজন পালিয়ে গিয়েছিল বলে মনে করা হচ্ছে। এছাড়া প্রত্যক্ষদর্শীর খোঁজ চলছে। খোঁজ হচ্ছে ওই এলাকায় কোনও সিসিটিভি ছিল কি না। ধৃত তিনজনকে ১৮ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget