এক্সপ্লোর

Bhadu Sheikh Murder: ভাদু শেখ খুনেও সিবিআই তদন্ত, নির্দেশ কলকাতা হাইকোর্টের

Rampurhat Murder Case:শনিবার সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দিল কলকাতা হাইকোর্ট। 

কলকাতা: প্রয়াত তৃণমূল নেতা ভাদু শেখ খুনের (Bhadu Sheikh Murder) তদন্তও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) হাতে গেল।  শনিবার সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালত জানিয়েছে, রামপুরহাট হত্যাকাণ্ডের পাশাপাশি এবার তৃণমূল উপ প্রধান ভাদু শেখের খুনেরও তদন্ত করবে সিবিআই। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ভাদু শেখের খুন ও বগটুই হত্যাকাণ্ডের ঘটনার মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। ভাদু শেখ খুনের তদন্তভার হাতে নিতে আপত্তি নেই বলে এর আগে জানিয়েছিল সিবিআই। 

দাবি মেনেই ভাদু খুনের তদন্তভার সিবিআই-কে

এ যাবৎ আদালতে ভাদু খুনের দায়িত্ব সিবিআই-এর হাতেই তুলে দেওয়ার দাবি উঠছিল। তার সপক্ষে যুক্তি ছিল, ভাদু শেখ খুন হওয়ার এক ঘণ্টার মধ্যেই রামপুরহাটের বগটুই গ্রামে জতুগৃহে পুড়িয়ে মারা হয় ন'জনকে। এই দুই ঘটনার মধ্যে সংযোগ রয়েছে বলে শুরু থেকেই অভিযোগ উঠছিল। তাই ঘটনার শিকড়ে পৌঁছতে হলে দুই ঘটনার তদন্তভারই নিতে হবে কেন্দ্রীয় গোয়েন্দাদের। সেই নিয়ে শুক্রবারও একদফা শুনানি হয় কলকাতা হাইকোর্টে। শেষ মেশ শনিবার সিবিআই-এর হাতেই ভাদু খুনের তদন্তভার তুলে দিল আদালত। পাশাপাশি, আগামী ২ মে-র মধ্যে বগটুই হত্যাকাণ্ড ও ভাদু শেখ খুনের তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট একইসঙ্গে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

আরও পড়ুন: Jhalda Murder Update: তপন কান্দু খুনের ঘটনায় আজ ঝালদা থানার আইসিকে তলব সিবিআইয়ের। Bangla News

এ দিন আদালত জানিয়েছে, বগটুইয়ের হত্যাকাণ্ড এবং ভাদু খুন—একত্রে দুই ঘটনার তদন্ত করবে সিবিআই। প্রকৃত অপরাধীদের খুঁজে বার করতে হবে তাদের। তাদের খুঁজে বার করে নিরপেক্ষতা এবং স্বচ্ছতার সঙ্গে গোটা ঘটনার তদন্ত সারতে হবে। শুরু থেকে মামলাকারীরা জানিয়ে আসছিলেন যে, দুই ঘটনার মধ্য যোগসূত্র ছিন্ন করতে তথ্য-প্রমাণ নষ্ট করা গতে পারে। এ ব্যাপারে রাজ্য পুলিশ পক্ষপাতিত্ব করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। 

বালি-পাথর খাদানের বখরা নিয়ে খুন এবং প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ

গত ২১ মার্চ রাতে রাস্তার ধারের দোকানে চায় খেতে গিয়ে খুন হন ভাদু। তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে একদল দুষ্কৃতী। ওই বোমার আঘাতেই মারা যান তৃণমূল পরিচালিক পঞ্চায়েতের উপপ্রধান ভাদু। এর পর এক ঘণ্টাও কাটেনি, বগটুইয়ে পর পর বেশ রয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা সামনে আসে। তাতে শিশু-সহ আট জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। পরে হাসপাতালে মৃত্যু হয় এক মহিলার। তার পর থেকেই দুই ঘটনার মধ্যে সংযোগের তত্ত্ব উঠে আসছিল। বালি-পাথর খআদানের বখরা নিয়ে দ্বন্দ্ব থেকেই প্রথমে ভাদুকে খুন করা হয় এবং তার প্রতিহিংসা 

অন্যদিকে, নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের রাজনৈতিক উত্থান ছিল নজরকাড়া। ভাদুকে প্রথমে লোকে চিনত থানার গাড়িচালক হিসেবে। সেখান থেকে থানার ডাক মাস্টার হন ভাদু। ১০ বছর আগে তৃণমূলের পঞ্চায়েত সদস্য হওয়ার পর ৫ বছর আগে ভাদুকে উপপ্রধান করা হয়। স্থানীয় সূত্রে খবর, ভাদু শেখ খুনে অভিযুক্ত সোনা শেখ, পলাশ শেখ, নিউটন শেখরা একসময় তৃণমূল নেতার ঘনিষ্ঠ ছিলেন। এদের বিরুদ্ধেই গত জানুয়ারি মাসে ভাদুর দাদা বাবর শেখকে খুনের অভিযোগ ওঠে। স্থানীয়দের একাংশের দাবি, বালি খাদান নিয়ে দু’টি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। তার জেরেই খুন হন ভাদু শেখ এবং পরবর্তীতে প্রতিহিংসা নিতে ন'জনকে পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ ওঠে।

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget