এক্সপ্লোর

Park Street: অস্ত্রভাণ্ডারের চাবি ছিল অভিযুক্তের হাতে, জাদুঘর-কাণ্ডে বড় বিপর্যয় থেকে রক্ষা পুলিশি-তৎপরতায়

Kolkata Police Acts Quickly: গত কাল পার্ক স্ট্রিটে ভারতীয় জাদুঘরে আরও বড় বিপর্যয় ঘটতে পারত, আশঙ্কা তদন্তকারীদের। স্রেফ কলকাতা পুলিশের তৎপরতায় তা এড়ানো গিয়েছে।

ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা:গত কাল পার্ক স্ট্রিটে (park street) ভারতীয় জাদুঘরে (indian museum) আরও বড় বিপর্যয় ঘটতে পারত, আশঙ্কা তদন্তকারীদের। স্রেফ কলকাতা পুলিশের (kolkata police) তৎপরতায় তা এড়ানো গিয়েছে। সূত্রের খবর, অভিযুক্ত জওয়ান অক্ষয়কুমার মিশ্রের দায়িত্বেই ছিল সিআইএসএফ-র (CISF) অস্ত্রভাণ্ডার (armory)। তার চাবি ছিল অক্ষয়ের কাছেই। সেক্ষেত্রে সেই অস্ত্র নিয়ে তিনি আর কী করতে পারতেন, ভেবেই শিউরে উঠছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

কী ভাবে রক্ষা?
যে ভবনে সিআইএসএফ-র হেড কনস্টেবল লুকিয়ে ছিলেন সেখানেই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও বুলেট ঠাসা CISF-এর অস্ত্রভাণ্ডার রয়েছে। ফলে গত কাল ওই জওয়ানের সঙ্গে সংঘাতে গেলে তার ফল যে মারাত্মক কোনও বিপর্যয় হতে পারত, তা একরকম নিশ্চিত। পরিস্থিতি আটকাতে দ্রুত ব্যবস্থা নেয় কলকাতা পুলিশ। প্রথমে অক্ষয়কুমার কোথায় রয়েছেন, তাঁর লোকেশন বুঝে নেওয়া হয়। তার পর তাঁকে আইসোলেট করে ফেলা হয়। একই সঙ্গে জখমদের সরিয়ে নিয়ে যাওয়ারও ব্যবস্থা করে পুলিশ। কিন্তু তখনও যেহেতু অভিযুক্ত কনস্টেবলকে সরানো যায়নি, তাই জখমদের নিতে আসার সাহস পাচ্ছিলেন না অ্য়াম্বুল্যান্সচালক। টানটান পরিস্থিতি। তার মধ্যেই মাইকে ঘোষণা শুরু করে পুলিশ। অভিযুক্তকে বলা হয়, প্রশাসনের আর্জিতে সাড়া দিতে। কিন্তু বেশ কিছু ক্ষণ কোনও জবাব আসেনি। এর পর অক্ষয়কুমারের মোবাইল নম্বর জোগাড় করে ফোন করা শুরু হয়। সূত্রের খবর, প্রথম দুবার ফোন ধরেননি তিনি। তবে তৃতীয় বার ফোন ধরেন। পুলিশ জানায়, চার দিক থেকে তাঁকে ঘিরে ফেলা হয়েছে। তিনি যেন আত্মসমর্পণ করেন। তখনও কথা বলতে রাজি ছিলেন না অভিযুক্ত। শুধু জানান, তাঁকে নানা রকম ভাবে হেনস্থা করা হয়েছে। অবশেষে পুলিশের তরফে তাঁর বার বার সমস্ত অভাব-অভিযোগ শোনার আশ্বাস দেওয়া হলে আত্মসমর্পণ করেন জওয়ান। বড় বিপর্যয় কাটে। যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছিল, সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে। 

যা ঘটেছে...
শনিবার সন্ধেয়  জাদুঘরের আশুতোষ শতবার্ষিকী হলের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ Central Industrial Security Force বা CISF-এর ক্যাম্পে ডিউটি শেষ করে জড়ো হয়েছিলেন জওয়ানরা। ঘড়িতে তখন সাড়ে ছটা। সূত্রের দাবি,হঠাত্‍ই সেখানে AK-47 থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন হেড কনস্টেবল অক্ষয়কুমার মিশ্র। তাঁর গুলিতে মৃত্যু হয় CISF’র ASI রঞ্জিতকুমার সারেঙ্গির। গুলিবিদ্ধ হন সুবীর ঘোষ নামে CISF-এর অ্যাসিন্ট্যান্ট কমান্ডান্ট। তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই এলাকায় ছুটে আসে পুলিশ ও বিপর্যয়য় মোকাবিলা বাহিনী। আসেন কলকাতা পুলিশের কমিশনার। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। প্রায় দেড় ঘণ্টার টানটান উত্তেজনা চলার পর রাত ৮টা নাগাদ অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ। ছুটি না দেওয়া নাকি মানসিক অবসাদ না অন্য কোনও কারণে এই কাণ্ড করলেন অভিযুক্ত, জানতে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা।  

আরও পড়ুন:সহকর্মীদের হাসির খোরাকে মনে ক্ষোভ! রাইফেল ছিনিয়ে এনে এলোপাথাড়ি গুলির প্ল্যান অক্ষয়ের

সেরা শিরোনাম

Hotel Fire: তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
Durga Puja 2026 : কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Kidney Smuggling: চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য
চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget