এক্সপ্লোর

Kolkata Crime News :দেবতা সেজে পকেটমারি! কলকাতায় ধরা পড়ল বড় ব়্যাকেট, কার্যকলাপ শুনলে তাজ্জব বনে যাবেন

কখনও কালী, কখনও শিব, নানা সাজে চুরি করত এরা। ভিক্ষে করার নাম করে কীভাবে কেটে দিত পকেট, শুনে তাজ্জব বনে যাবেন। 


গুজরাত থেকে এসে বাংলায় চুরির জাল ! তাও আবার সাক্ষাৎ দেবদেবীর বেশে। আপনি যাঁদের গরিব-বহুরূপী ভাবছেন, ধরতেই পারবেন না তারা কখন আপনার পকেট ফাঁকা করে দিয়ে চলে যাবেন। কলকাতা পুলিশ পোস্ট করে জানাল এই সব বহুরূপীদের কুকীর্তির কথা। কখনও কালী, কখনও শিব সেজে এরা দাঁড়াত শহরের বিভিন্ন ট্রাফিক সিগন্যাল বা জনবহুল স্থানে। ভিক্ষে করার নাম করে কীভাবে কেটে দিত পকেট, শুনে তাজ্জব বনে যাবেন। 

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, এরা দেবদেবীর বেশেই চুরির জাল বিছাতো। এমন চার জনের দল এখন পুলিশের হেফাজতে। কলকাতার পুলিশের পোস্ট অনুসারে, 'ধরুন আপনি ট্র‍্যাফিক সিগনালে বা অন্য কোথাও অপেক্ষা করছেন, হয়তো রাস্তা পেরোবেন। আপনার দিকে এগিয়ে এলেন মা কালী, শিবঠাকুর এবং আরও অন্যান্য দেব দেবী। চমকে যাবেন না, এরা ঠাকুর-দেবতার বেশধারী মানুষ মাত্র। উদ্দেশ্য, আপনার কাছে টাকা চাওয়া। অন্তত এই শহরে খুব অপরিচিত দৃশ্য নয়। নানা কথার পর ধর্মীয় বিশ্বাসের বশে আপনি হয়তো কিছু টাকা দিয়েও দিলেন। কিন্তু 'দেবদেবীর' দল উধাও হয়ে যাওয়ার পর আপনি দেখলেন, আপনার মানিব্যাগ বা মোবাইলও উধাও।'

কীভাবে চুরি করত এরা?

কলকাতা পুলিশের কথায় , এরা অভাবনীয় দক্ষতায় মানুষের পকেট গড়ের মাঠ করে দিত। কিছুদিন আগে,  জোড়াসাঁকো থানায় দায়ের হয় একটি অভিযোগ। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়। এই ভেকধারী চারজন আপাতত কলকাতা পুলিশের জিম্মায়। চারজনকেই আটক করা হয় হেস্টিংস এলাকায়।

পুলিশ সূত্রে খবর,  চার জনই গুজরাতের আনন্দ জেলার বাসিন্দা। এদের নাম ,  অনিল রামজু সালাত, ধীরু কালোভাই সালাত, সমীরভাই সালাত, এবং রাজু কুমার। শুধু কলকাতায় শুধু নয়, অন্যান্য শহরেও এই একই 'ব্যবসা' চালাচ্ছিল এই চক্র।

কীভাবে ধরা পড়ল এরা?                         

পুলিশ সূত্রে খবর,  কিছুদিন আগে গিরীশ পার্ক থানায় দায়ের মোবাইল চুরির মামলায় পার্ক স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার হয় মহম্মদ শাহনওয়াজ এবং মহম্মদ সমীর নামে দুই জন। তাদের জিজ্ঞাসাবাদ চলাকালীন কিছু সূত্রের খবর পাওয়া যায় । এর মাধ্যমে আমরা পৌঁছে যাই ওই চারজন পর্যন্ত।  তদন্ত এখনও শেষ হয়নি। এই ব়্যাকেটের বিস্তার কতটা, খতিয়ে দেখছে পুলিশ।            

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget