এক্সপ্লোর

Kolkata Police Campaign Against Cyber Fraud : করোনাকালে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণা, রাস্তায় নেমে সতর্কবার্তা পুলিশের

সাইবার প্রতারণার বিরুদ্ধে সচেতনতাই যে সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা মনে করিয়ে দেওয়া হয়।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : করোনা (Corona) আবহে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণা (Cyber Fraud)। কলকাতা (Kolkata) থেকে জেলা, বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে একাধিক অভিযোগ। প্রতারিত হয়ে টাকা খোয়ানো থেকে ব্যক্তি তথ্য চুরির পর সম্মানহানির হুমকি দিয়ে ব্ল্যাকমেল (Blackmail), একের পর এক ঘটনা বাড়ছে। কোভিড আবহে ঘরবন্দি মানুষের বেড়েছে মোবাইল-নেট নির্ভরতা। আর সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে একদল প্রতারক। এই অবস্থায় রীতিমতো রাস্তায় নেমে সতর্কতামূলক প্রচার (Cyber Fraud Awareness Campaign) শুরু করল কলকাতা পুলিশ (Kolkata Police)। 

কলকাতার বিভিন্ন এলাকায় দেখা গেল রীতিমতো হ্যান্ড মাইকে প্রচার চালাচ্ছে কলকাতা পুলিশ। সাইবার প্রতারণার বিরুদ্ধে সচেতনতাই যে সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা মনে করিয়ে দেওয়া হয়। পাশাপাশি লিফলেটে প্রচার করা হয় যাতে, ইউনিক পাসওয়ার্ড কোড চালু রাখেন সকলে। ব্যবহার করেন পাসওয়ার্ড ভেরিফিকেশন পদ্ধতি। ভিডিও চ্যাটের ক্ষেত্রে কোনওরকম খোলামেলা উপস্থাপন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। ব্যক্তিগত চ্যাটিংয়ের পর সেই রেকর্ড মুছে ফেলার বার্তাও দেওয়া হয়। অন্তরঙ্গ কোনও ছবি-ভিডিও আদানপ্রদান থেকে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়। সঙ্গে ব্ল্যাকমেলিংয়ের শিকার হলে বিশ্বস্ত কারোর সঙ্গে যোগাযোগ করে দ্রুত পুলিশের দ্বারস্থ হওয়ার কথাও মনে করিয়ে দেওয়া হয়। পাশাপাশি কোনও ট্রায়ালরুমে ক্যামেরা রয়েছে কি না, সেটা দেখে নেওয়া ও সোশ্যাল মাধ্যমে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকার বার্তাও দেওয়া হয় সাইবার অপরাধ বিরোধী প্রচারে।

সম্প্রতি কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা বুস্টার ডোজের আড়ালে চলা প্রতারণা চক্র নিয়ে সাবধান করেন সকলকে। ট্যুইট করে বলেন, প্রতারকরা সাধারণ মানুষকে ঠকানোর নতুন উপায় বের করেছে। কোভিডের বুস্টার ডোজ নেবেন কি না জানতে চেয়ে, ফোন কল কিংবা মেসেজ আসছে। হ্যাঁ বললে মোবাইল ফোনে লিঙ্ক পাঠানো হচ্ছে। সেই লিঙ্কে ক্লিক করলে জানতে চাওয়া হচ্ছে ওটিপি। সাবধান হোন। এটা আপনার টাকা হাতিয়ে নেওয়ার কৌশল। এরকম কোনও ফোন কল বা মেসেজ পেলে লিঙ্ক ডাউনলোড করবেন না, ওটিপিও শেয়ার করবেন না। 

আরও পড়ুন- বুস্টার ডোজ নিয়েছেন? কেউ ফোন করে জানতে চাইলে সাবধান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget