এক্সপ্লোর

Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?

ফেডারেশনের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির যে অভিযোগ করেছিলেন মেকআপ আর্টিস্ট, আচমকাই সেই মামলা প্রত্যাহার করে নিলেন

কলকাতা: রাজ্যে পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতার কুকীর্তির চিত্র প্রকাশ্যে এনেছেন অনেকেই। সেই তালিকায় যুক্ত হয়েছিলেন তৃণমূলের হেভিওয়েট নেতা স্বরূপ বিশ্বাস। বিভিন্ন মামলার অভিযোগে গ্রেফতার হওয়ার পর বর্তমানে তিনি পুলিশি হেফাজতে। এর মধ্যে এমন একটি তথ্য সামনে এসেছে, যা নিয়ে নতুন করে চর্চার কেন্দ্রে টলিউডের অন্দরমহল। স্বরূপ বিশ্বাসের উপর করা শ্লীলতাহানির অভিযোগ আচমকাই প্রত্যাহার করে নিলেন অভিযোগকারিণী। 

মহিলা মেকআপ আর্টিস্টের সঙ্গে অশালীন আচরণ, খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে, BNS-এর ৩০৮-এর ৪ ও ৫ ধারা অর্থাৎ তোলাবাজি সংক্রান্ত অপরাধ, ১০৯ নম্বর ধারায় খুনের চেষ্টা, ৩৫১(৩) অর্থাৎ অপরাধমূলক ভীতি প্রদর্শন, ৬১ নম্বর ধারা অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র সংক্রান্ত ধারা ও ২৫/২৭ অস্ত্র আইনে মামলা হয়। কিন্তু শনিবার স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেও তা প্রত্যাহারের ঘোষণা করলেন অভিযোগকারী মেকআপ আর্টিস্ট। 

আরও পড়ুন - 'কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও...', স্বরূপ বিশ্বাসের 'স্বরূপ' ফাঁস করলেন অভিযোগকারিণী

তৃণমূল নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহারের ঘোষণা করেন তিনি। অভিযোগকারিণী জানান, 'স্বরূপকে চিনতামই না, আমাকে দিয়ে জোর করে অভিযোগ করানো হয়,' 'আমি অভিযোগপত্রে শ্লীলতাহানির কথাই লিখিনি', 'কিছু মানুষের প্ররোচনায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিলাম।' 'স্বরূপ বিশ্বাসের কাছে হাতজোড় করে ক্ষমা চাইছি।' সোশাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে এমনটা দাবি করেন অভিযোগকারিণী। 

কী জানিয়েছেন অভিযোগকারিণী ?

সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে অভিযোগকারিণী জানান, ''স্বরূপ বিশ্বাস আমার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলেন। কিন্তু বিশ্বাস করুন, আজকে আমার যার সঙ্গে বিবাদ ছিল, বাপি মালাকার, আমাদের গিল্ড সেক্রেটারি এবং শান্তনু দে, এই ২ জনকে নিয়ে আমার ঝগড়া, অশান্তি, বিবাদ এদের দুজনের সঙ্গে ছিল। কিন্তু হঠাৎ করে স্বরূপ বিশ্বাস এখানে কি করে চলে এলো আমি জানিনা। এবং কিছু মানুষের মিথ্যে প্ররোচনায়, মিথ্যে অভিযোগে, যেটা দিতে বলা হয়েছিল আমাকে। যেখানে আমি ওদের কথায় নেচে, কথা শুনে এসব কথাগুলো বলেছিলাম। আমি আমার অভিযোগপত্রে কোথাও বলিনি যে স্বরূপ বিশ্বাস আমায় শ্রীলতাহানি করেছেন। এবং উনি আমায় ডেকে বা ফোনের মধ্যে শ্রীলতাহানি করেছেন এমনটা অভিযোগপত্রে লিখিনি। যে অভিযোগপত্রটি লেখা হয়েছে সেটা কিন্তু আমার না। এবং এই অভিযোগপত্রে সইটা আমায় জোর করে করিয়েছে। আমার যে সব জবানবন্দি, সেগুলো স্বরূপ বিশ্বাসকে নিয়ে নয়। আমার শত্রু নন। স্বরূপ দা কিন্তু আমায় শ্রীলতাহানি করেনি। যেটা করেনি সেটা নিয়ে কেন বলব। না উনি আমায় চেনেন, না আমি উনাকে চিনি। এই জবানবন্দিটা আমি নিউ আলিপুর থানায় দিইনি। তারপরও কেন উনি গ্রেফতার হলেন তা আমি জানিনা। ভয় আউট, ভরসা ইন, তাদের কথা শুনে আমি নিউ আলিপুর থানায় গিয়ে জবানবন্দি দিয়ে এলাম। তারপর রাত ৯ টায় কীভাবে গ্রেফতার হলেন। আমার মূল বিষয়টি স্বরূপ বিশ্বাসকে নিয়ে নয়। আমার অভিযোগটি ছিল বাপি মালাকার ও শান্তনু দে-কে নিয়ে। আমি সেখানে বলেছিলাম, আমায় ভয় দেখাতে এসেছিল, গুলি করতে এসেছিল, এটুকুই বলেছি।'' তিনি আরও জানান, ''আমি ১৫ বছর ধরে এই ইন্ডাট্রিতে আছি। তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ তেমন শুনিনি। কিন্তু এমন দেখান হলো যে আমার অভিযোগের জন্য স্বরূপ বিশ্বাসকে জেল খাটতে হল। বিশ্বাস করুন এটা ঠিক না।'' 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়
Advertisement

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget