এক্সপ্লোর

Kolkata Police: উৎসবের মরশুমে চাঁদার জুলুম ঠেকাতে কলকাতা পুলিশের বড় উদ্যোগ, চালু টোল ফ্রি নম্বর

Puja Chanda: সাধারণ মানুষ লালবাজার কন্ট্রোল রুমে সরাসরি চাঁদার জুলুমের শিকার হলে অভিযোগ করতে পারবেন।

কলকাতা: উৎসবের মরশুমে চাঁদার জুলুম (Puja Chanda) ঠেকাতে কলকাতা পুলিশের (Kolkata Police) নতুন উদ্যোগ। চালু করা হল টোল ফ্রি নম্বর। সাধারণ মানুষ লালবাজার কন্ট্রোল রুমে সরাসরি চাঁদার জুলুমের শিকার হলে অভিযোগ করতে পারবেন। দিনের মধ্যে যে কোনও সময় এই অভিযোগ করা যাবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাল কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের পোস্টে লেখা হয়, 'জোরপূর্বক চাঁদা আদায়ের কোনও ঘটনা ঘটলে নাগরিকদের অনুরোধ করা হচ্ছে, তাঁরা নিম্নোক্ত নম্বরগুলিতে যোগাযোগ করে বিষয়টি অবিলম্বে জানান।' পুলিশের তরফে জানানো হয় ১৮০০ ৩৪৫ ৫৬৭৮ টোল ফ্রি নম্বরে যে কেউ ফোন করে দিনের যে কোনও সময়ে চাঁদার জুলুমের বিরুদ্ধে নালিশ জানাতে পারেন। তাদের তরফে হোয়াটস অ্যাপে কল করে নালিশ জানানোর জন্যও একটি নম্বর দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে ৯৪৩২৬ ২৪৩৬৫ নম্বরে ফোন করে নালিশ জানানো যাবে।

 

প্রতি বছরই পুজোর সময় চাঁদা নিয়ে জুলুমের অভিযোগ উঠে। দিনকয়েক আগেও কোলাঘাটে চাঁদার জুলুমের ঘটনা ঘটেছিল। ব্যবসায়ীদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল। সেই চাঁদার বিলে আবার বিজেপি বিধায়কের নাম ছিল বলেও অভিযোগ করা হয়। বিল দিয়ে মোটা অঙ্কের চাঁদা তোলার কথা জানানো হয়। কোলাঘাটের দেউলিয়ার 'শতদল পুজো কমিটি'র বিরুদ্ধে অভিযোগ উঠে।

আরও পড়ুন:- 'দেশবিরোধী' জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, বিজেপি ও কমিশনকে একযোগে নিশানা রাহুল গাঁধীর

চাঁদা চেয়ে ব্যবসায়ীদের হুমকির অভিযোগ উঠে। কোলাঘাটের ক্লাবের চাঁদার বিলে চেয়ারম্যান হিসেবে পাঁশকুড়া পূর্বের বিজেপি বিধায়কের নাম উঠে। তবে জবাবে কড়া বার্তা দিয়েছিলেন সুব্রত মাইতি। সেই পুজোর সঙ্গে তিনি সরাসরি যুক্তই নন বলে দাবি ছিল তাঁর। তিনি জানিয়েছিলেন, 'আমি কোনও পুজোর সঙ্গে সরাসরি যুক্ত নই। এই বিষয়ে আমার বিন্দুমাত্র জানা নেই। এসব কোনও ভাবে বরদাস্ত করা হবে না।'             

এবার যাতে আসন্ন দুর্গাপুজোর আগেই বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশও।         

   

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
Samik Bhattacharya: 'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
Advertisement

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget