এক্সপ্লোর

Kolkata Police : কলকাতায় প্রকাশ্য রাজপথে শ্লীলতাহানির চেষ্টা ! বাঁচালেন ট্রাফিক সার্জেন্ট

কাছাকাছিই ছিলেন জোড়াবাগান ট্রাফিক গার্ডের সার্জেন্ট কৌশিক চক্রবর্তী। তিনি ছুটে গিয়ে ছেলেটিকে পাকড়াও করেন।

কলকাতা : পশ্চিমবঙ্গে নারীসুরক্ষা নিয়ে রাজনৈতিক তরজার অন্ত নেই। এরই মাঝে ফের একবার দিনে দুপুরে প্রকাশ্য রাজপথে এক মহিলাকে শ্লীলতাহানির হাত থেকে রক্ষা করলেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট। 

ঘটনাটি ঘটেছে কলকাতার গিরীশ পার্ক সংলগ্ন এলাকায়। কলকাতা পুলিশের তরফে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা হয়েছে। ওই পোস্টে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ বিবেকানন্দ রোড ও চিত্তরঞ্জন এভিনিউ সংলগ্ন এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা। একটি ছেলে বহুক্ষণ ধরেই তাঁর পিছু নেয়। কিছুদূর এগনোর পর তিনি অনুভব করেন, কেউ তাঁকে ফলো করছে। তিনিও গতি বাড়ান। পিছু নেওয়া ব্যক্তির কোনও খারাপ উদ্দেশ্য আছে বুঝলেও, সে যে বিপজ্জনক কিছু করবে তা আন্দাজ করতে পারেননি মহিলা। দিনে দুপুরে কলকাতার রাস্তায় শ্লীলতাহানি করতে পারে কেউ, তা বোঝেননি তিনি। কিন্তু খুবই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হল তাঁকে। 
পিছু নেওয়া ব্যক্তির নাগালের বাইরে যেতে তড়িঘড়ি অটো ধরেন তরুণী। তখনই ছেলেটি ছুটে এসে তাঁর সঙ্গে অশালীন আচরণের চেষ্টা করে। তখন তিনি সাহায্যের জন্য চিত্কার করে ওঠেন। কাছাকাছিই ছিলেন জোড়াবাগান ট্রাফিক গার্ডের সার্জেন্ট কৌশিক চক্রবর্তী। তিনি ছুটে গিয়ে ছেলেটিকে পাকড়াও করেন। পরে ছেলেটিকে গিরিশ পার্ক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।



পরে কলকাতা পুলিশের তরফে একটি ফেসবুক পোস্ট করে জানানো হয়, 
' ' #পাশেআছিসাধ্যমতো
একটি ছেলে পিছু নিয়েছে অনুভব করতে পারলেও, সে যে শ্লীলতাহানির চেষ্টা করবে এমনটি আন্দাজ করতে পারেননি পথচলতি এক মহিলা। এমনই ঘটনা ঘটলো বিবেকানন্দ রোড ও চিত্তরঞ্জন এভিনিউ ক্রসিংয়ে। আজ বেলা সাড়ে বারোটা নাগাদ ছেলেটি পিছু নিয়েছে বুঝতে পেরে যখন ওই মহিলা অটোতে উঠতে যান তখন ছেলেটি দ্রুত এসে মহিলার সঙ্গে অশালীন আচরণ করার চেষ্টা করে। মহিলা চিৎকার করে প্রতিবাদ করেন, সেই চিৎকার শুনে কাছেই কতর্ব্যরত জোড়াবাগান ট্রাফিক গার্ডের সার্জেন্ট কৌশিক চক্রবর্তী ছুটে যান এবং পালানোর আগেই ছেলেটিকে ধরে ফেলেন। পরে ছেলেটিকে গিরিশ পার্ক থানার পুলিশের হাতে তুলে দেন। '' 





WOMEN HELPLINE NUMBERS
Women Helpline ( All India ) - Women In Distress 1091
Women Helpline Domestic Abuse 181
Police 100
National Commison For Women (NCW) ( Domestic voilence 24x7 helpline for Sexual Voilence and harrashment ) 7827170170

সেরা শিরোনাম

Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget