এক্সপ্লোর

Kolkata Hotel Fire: বড়বাজারে ভয়াবহ আগুনে মৃত্যুমিছিল, কীভাবে চলছে মহানগরের প্রাণকেন্দ্রে থাকা হোটেলগুলি?

Rituraj Hotel Fire: বড়বাজারের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর, সামনে এসেছে নিয়মভঙ্গের গুচ্ছ গুচ্ছ অভিযোগ। আর সেই অভিযোগের তালিকা দীর্ঘ।

সন্দীপ সরকার ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: নিউমার্কেট থেকে শিয়ালদা চত্বর, কীভাবে চলছে মহানগরের প্রাণকেন্দ্রে থাকা হোটেলগুলি (Kolkata Hotel Fire)? এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়ল কলকাতার অতিথিশালাগুলিতে একাধিক অনিয়মের ছবি। কোথাও অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকলেও, কাজ করছে না সেগুলো! কোনও হোটেলে আবার, ঢোকা-বেরনোর একটাই দরজা, নেই কোনও বিকল্প পথ। 

বড়বাজারের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর, সামনে এসেছে নিয়মভঙ্গের গুচ্ছ গুচ্ছ অভিযোগ। অভিযোগের দীর্ঘ তালিকার মধ্যে রয়েছে বেআইনিভাবে পানশালা তৈরি থেকে ২০২২-এর পর NOC রিনিউ না করা। চারতলা অবধি নির্মাণের অনুমতি থাকলেও, অবৈধভাবে ছ'তলা অবধি নির্মাণ। যথাযথ অনুমতি ছাড়া হোটেলের এক একটা ঘর ভেঙে একাধিক ঘর তৈরি, অকেজো অগ্নিনির্বাপন ব্য়বস্থা, আপৎকালীন পরিস্থিতিতে বেরনোর মতো বিকল্প রাস্তা না থাকা। আর এখানেই প্রশ্ন উঠছে, কলকাতাজুড়ে যে শয়ে শয়ে হোটেল চলছে, সেই সব জায়গায় কি নিয়ম মানা হচ্ছে? তা দেখতেই কলকাতার একের পর এক হোটেলে পৌঁছে গেছিল এবিপি আনন্দ। আর এবিপি আনন্দের ক্য়ামেরায় যে ছবি উঠে এসেছে, তা ভয় ধরানোর মতো। অনেক জায়গায় তো অতিথিদের প্রাণ নিয়ে কার্যত ছেলেখেলা চলছে। 

যেমন, মল্লিকবাজারে এজিসি বোস রোডের ওপর শান গেস্ট হাউস। ভিতরে সরু করিডর, বড়জোড় দু'হাত চওড়া! তার দু'পাশে সারি দিয়ে ঘর। অতিথিশালার ঘরে উঁকি মেরে দেখা গেল, AC আছে তবে নেই কোনও জানলা। দুর্ঘটনাবশত কখনও আগুন লাগলে দমবন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে বাধ্য়। হোটেলের অগ্নিনির্বাপক ব্যবস্থাতেও দেখা গেল চরম গাফিলতি। প্রায় একই রকম অবস্থা রিপন স্ট্রিটের 'হোটেল এস আর রয়্যাল'-এ। এই বহুতলের পাঁচতলায় দীর্ঘদিন ধরে চলছে হোটেলটি। এখানেও বহুতলের জানলাগুলি ইটের গাঁথনি দিয়ে সিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ, কোনওভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে, ধোঁয়া বেরনোর জায়গা পর্যন্ত নেই!
পাঁচতলায় যেখানে হোটেলটি চলছে, সেখানে পৌঁছনোর সিঁড়িতে ঠাসা বোতল, পুরনো আসবাব-সহ বাতিল জিনিস।  হোটেলের রান্নার জায়গাও সিঁড়িরই একাংশ জুড়ে।রান্নাঘরের পাশ দিয়ে এঁকেবেঁকে এন্ট্রি নিতে হবে হোটেলের ঘরে। নেই কোনও বিকল্প সিড়ি, এমনকী নেই এমার্জেন্সি এক্সিট। 

মির্জা গালিব স্ট্রিট থেকে সদর স্ট্রিট, শয়ে শয়ে হোটেল, একটার ঘাড়ে যেন উঠে পড়ছে আরেকটা। মাঝখান থেকে আকাশ প্রায় দেখাই যায় না। হোটেল গ্রিনস্টার, হাবিব হোটেল, মিলন গেস্টহাউস, হোটেল আফ্রা, প্রায় ঘেঁষাঘেঁষি ৪ হোটেলে একাধিক অনিয়ম। কোথাও আশেপাশে তারের জঙ্গল, কোথাও আবার হোটেলে ঢোকার রাস্তাজুড়ে প্লাস্টিকের বালতি-ড্রাম থেকে বাতিল টায়ারের পাহাড়! নিরাপত্তা শিকেয়! শিয়ালদা চত্বরেই ফুটপাত সংলগ্ন সরু গলি দিয়ে গেলে 'হোটেল আশালতা'। যেখানে ঢোকার জায়গা থাকলেও, নেই এমার্জেন্সি এক্সিট। আগুন লাগলে ছাদ থেকে লাফ দেওয়া ছাড়া আর কোনও উপায় থাকবে না।

শিয়ালদা মৌলালি-এজেসি বোস রোডে চত্বরে রাজদূত রেসিডেন্সি হোটেল।দুদিকে হকার, অপরিসর গলি। হোটেল কর্তৃপক্ষ এমার্জেন্সি এক্সিট দেখালেও, সেটা তালাবন্ধ, বাইরে আবর্জনার স্তূপ। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে যারা আশেপাশের হোটেলগুলিতে ওঠেন, তাঁরাও কার্যত প্রাণের ঝুঁকি নিয়েই ওঠেন। একদিকে স্টেশন, উল্টোদিকে মহাত্মা গান্ধী রোডে পরপর হোটেল, যেখানে রাস্তা কার্যত দখল করে সারি দেওয়া দোকান। 
চারপাশে বহু দাহ্য পদার্থ থেকে তারের কুণ্ডলী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget