এক্সপ্লোর

Kolkata Road Accident:বেঙ্গল কেমিক্যালসের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠল গাড়ি, জখম ২ শিশু-সহ ৩

Bengal Chemical:মানিকতলা মেন রোডে দুর্ঘটনায় ২ শিশু-সহ ১ জন মহিলা আহত আজ। প্রশাসন সূত্রে খবর, বেঙ্গল কেমিক্যালসের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে একটি গাড়ি।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: মানিকতলা মেন রোডে দুর্ঘটনায় (Kolkata Road Accident) ২ শিশু-সহ ১ জন মহিলা আহত আজ। প্রশাসন সূত্রে খবর, বেঙ্গল কেমিক্যালসের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে একটি গাড়ি। তাতেই জখম হন তিন জন। আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পরে পথ অবরোধ করেন স্থানীয়রা। তাঁদের দাবি, যতক্ষণ পর্যন্ত জখমদের খোঁজ না মিলছে ততক্ষণ অবরোধ তোলা হবে না। 

যা জানা গেল...
পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত, এলাকার বাসিন্দারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। কাঁকুরগাছির দিক থেকে যে রাস্তাটি বাইপাসে এসে মিশেছে, সেখানে, বেঙ্গল কেমিক্যালসের কাছে রাস্তার ধারে একটি বেপরোয়া গাড়ি দুজন শিশুকে ধাক্কা মারে। শিশুদুটি তখন খেলা করছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তার পর আর এক প্রাপ্তবয়স্ককেও ধাক্কা মারে গাড়িটি, এমনই অভিযোগ। ধাক্কার জেরে একটি রেলিংও উল্টে পড়ে যায় বলে খবর। এখানে শেষ নয়। গাড়িটির গতিবেগ এত বেশি ছিল যে সেটি একটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়। জখম ৩ জনকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকাবাসীর অবশ্য বক্তব্য, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে আগে একটি 'স্পিডব্রেকার' ছিল। সেই 'স্পিডব্রেকার' আর না থাকায় একদিকে যেমন যান চলাচলের সংখ্যা ও গতিবেগ বেড়েছে, তেমনই বেড়েছে অটোর দাপট। এদিনের ঘটনায় যে দুই শিশু জখম হয়েছে, তাদের খবর না পাওয়া পর্যন্ত পথ অবরোধ উঠবে না বলে জানিয়ে দিয়েছেন এলাকাবাসীরা। ফুলবাগান থানা ও মানিকতলা থানার পুলিশকর্মীরা আপাতত এলাকায় মোতায়েন রয়েছেন। যে গাড়িটি দুর্ঘটনা ঘটায় বলে অভিযোগ, সেটি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। চালককে পুলিশ উদ্ধার করে নিয়ে গিয়েছে বলেও দাবি তাঁদের।

দুর্ঘটনা বার বার...
এই রাজ্যে সড়ক দুর্ঘটনা কার্যত নিত্যদিনের খবর হয়ে উঠেছে। কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তের এমন মর্মান্তিক পরিণতির কথা প্রায়ই শোনা যায়। খাস কলকাতার বেহালায়, গত বছর অগাস্ট মাসে লরির ধাক্কায় বড়িশা হাইস্কুলের প্রাথমিকের পড়ুয়া সৌরনীল সরকারের মৃত্যুর ঘটনা একেবারে হইচই ফেলে দিয়েছিব। প্রতিবাদে পুলিশের গাড়িতে ভাঙচুর, সরকারি দফতরে ভাঙচুর, অগ্নিসংযোগ ঘটায় উত্তেজিত জনতা। তবে তার পরও কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তে একের পর এক এমন ঘটনা প্রমাণ করে দিল যে দুর্ঘটনা নিয়ে প্রশাসনিক ও সাধারণ মানুষের সতর্কতার মাত্রায় তেমন কোনও বদল আসেনি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন:কখনও বাংলাদেশ, কখনও পাকিস্তান, কখনও কাশ্মীর, বারবার অবৈধভাবে সীমান্ত পার ! ত্রিপুরায় পুলিশের জালে পাক-যুবক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget