এক্সপ্লোর

কখনও বাংলাদেশ, কখনও পাকিস্তান, কখনও কাশ্মীর, বারবার অবৈধভাবে সীমান্ত পার ! ত্রিপুরায় পুলিশের জালে পাক-যুবক

Pakistani Youth Arrested From Tripura : বৃহস্পতিবার ত্রিপুরার সাব্রুম থানার পুলিশ আটক করে আয়ান আলম ওরফে আল আমিন নামের এক পঁচিশ বছরের যুবককে।

প্রসেনজিত, ত্রিপুরা :  ভোটের আগের দিন ত্রিপুরায় আটক এক পাকিস্তানী যুবক ! পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বেশ কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে বলে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। বৃহস্পতিবার ত্রিপুরার সাব্রুম থানার পুলিশ আটক করে আয়ান আলম ওরফে আল আমিন নামের এক পঁচিশ বছরের যুবককে।

জেরায় আয়ান জানান, তাঁর জন্ম পাকিস্তানে। বাবার বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিকের মায়াপুরে।  প্রায় ২৫ থেকে ৩০ বছর আগে ভারতের পার করে অবৈধভাবে পাকিস্তানে চলে যান তাঁর বাবা - মা। পাকিস্তানের করাচিতে জন্ম হয় আয়ানের। পুনরায় অবৈধভাবে ২০১১ সালে আয়ানকে নিয়ে তাঁর বাবা চলে আসেন বাংলাদেশে। কিন্তু তাঁর মা ও আরও চার ভাই এবং চার বোন থেকে যান পাকিস্তানে। কিছুদিন বাংলাদেশে থাকার পর পুনরায় বন্ধু-বান্ধবসহ আয়ান বাঁকা পথে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং দক্ষিণ ভারতের কেরলে গিয়ে অবৈধভাবে ভারতীয় পরিচয় পত্র জোগাড় করে। তারপর তা দেখিয়ে সেখানে কাজ করতে থাকেন। এরপর চলে আসেন দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনিতে।  দীর্ঘদিন দিল্লিতে থাকার পর চলতি বছরের ২০ ফেব্রুয়ারি আয়ান কাশ্মীর চলে যান। উদ্দেশ্য ছিল যেভাবেই হোক, পাকিস্তানে যাওয়া।  কিন্তু চেষ্টা করেও লাভ হয়নি। 

বার বার ব্যর্থ হয়ে তাঁকে ফিরে আসতে হয় পুনরায় দিল্লিতে। দিল্লি স্টেশনে নামতেই ১৫ মার্চ দিল্লি স্পেশাল ব্রাঞ্চ স্টেশনেই আটক করে আয়ানকে। এক মাস টানা জেরার পর ১৫ ই এপ্রিল তাঁকে নাকি ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন আয়ান। বলা হয়, বাংলাদেশের ফিরে যেতে। সাব্রুম থানার পুলিশ সূত্রে খবর, তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল, ভারতীয় আধার কার্ড সহ বিভিন্ন কাগজপত্র। সাব্রুম মহকুমা পুলিশ প্রশাসক নিত্যানন্দ সরকার জানান, তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রজু করা হয়েছে।                  

আরও পড়ুন :                                 

কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet Dipke : ১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget