এক্সপ্লোর

Job Seekers News: চাকরি চেয়ে ফের পথে, সল্টলেকে চপ ভেজেও প্রতিবাদ TET উত্তীর্ণদের; বসল বেকার মেলাও; 'কাতর আবেদন...'

TET 2022: তাঁদের ইচ্ছা ছিল, এটা তাঁরা বিকাশ ভবনে করবেন। কিন্তু, এখন তাঁরা সেই অনুমতি পাননি। তাই ইন্দিরা ভবনের সামনে অনুমতির ভিত্তিতে কর্মসূচি পালন করেন। 

অর্ণব মুখোপাধ্যায়, সল্টলেক : চাকরি চেয়ে ফের পথে ২০২২-এর TET উত্তীর্ণরা । দ্রুত নিয়োগের দাবিতে পথে নামেন তাঁরা। কবে মিলবে চাকরি ? সেই প্রশ্ন তুলে সরব হন। সল্টলেকে প্রতীকী বেকার মেলা ও চপ ভেজেও প্রতিবাদ জানান TET উত্তীর্ণরা।

এদিন নিয়োগের দাবিতে পথে নামেন ২০২২-এর টেট উত্তীর্ণরা । সেখানে তাঁরা আলাদাভাবে চপ ভাজার আয়োজন করেন। প্রতীকী বেকার মেলা করেন তাঁরা। একাধিক স্টলে চপ ভাজার সরঞ্জামই শুধু নয়, তা তৈরি করতেও দেখা যায়। তাঁদের বক্তব্য, ২০২২-এ তাঁরা টেট উত্তীর্ণ হয়েছেন। তাঁরা আদালতেও গিয়েছিলেন। যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই কোনও মাইক ব্যবহার বা এই জাতীয় কোনও বিশেষ কর্মসূচিতে না গিয়ে, আদালতের অনুমতির ভিত্তিতে তাঁরা ইন্দিরা ভবনের সামনে কর্মসূচি পালন করেন। তাঁদের ইচ্ছা ছিল, এটা তাঁরা বিকাশ ভবনে করবেন। কিন্তু, এখন তাঁরা সেই অনুমতি পাননি। তাই ইন্দিরা ভবনের সামনে অনুমতির ভিত্তিতে কর্মসূচি পালন করেন। 

এক আন্দোলনকারী TET উত্তীর্ণ চাকরিপ্রার্থী বলেন, "২০১৭ সালের পর দীর্ঘ ৫ বছর রাজ্যে টেট ছিল না। ২০২২-এর ডিসেম্বর মাসে টেট হল। রেজাল্ট পাবলিশ করে দাবি করা হয়েছিল, বছরে ২ বার নিয়োগ। টেট পাস করে কেউ বসে থাকবে না। কিন্তু, টেট পাস করে আমরা অলরেডি দুই বছর পার করে ফেলেছি। ইন্টারভিউ হয়নি। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কাতর আবেদন, নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউটুকু দিন। "

গত বছরও ফেব্রুয়ারিতেই নিয়োগের দাবিতে পথে নেমেছিলেন চাকরিপ্রার্থীরা ( KarunamoyeeTeacher Agitation)। বিক্ষোভে উত্তাল হয়েছিল করুণাময়ী। রাস্তায় নেমে বিক্ষোভ দেখান ২০২২-এর টেট পরীক্ষায় উত্তীর্ণরা। একেবারে করুণাময়ী মোড়ে বসে পড়ে বিক্ষোভ দেখান তাঁরা। টেনেহিঁচড়ে চাকরিপ্রার্থী বিক্ষোভকারীদের সরানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

তৈরি ছিল বিশাল বাহিনী, RAF। দাঁড় করিয়ে রাখা ছিল বেশ কয়েকটি বাস। কিন্তু, কোনও ব্যবস্থাই শেষমেশ কাজে আসেনি। রীতিমতো পুলিশের চোখে ধুলো দিয়ে রাস্তায় নেমে পড়েন চাকরিপ্রার্থীরা। আর এর পর চলে টানাহেঁচড়া, চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া। সব মিলিয়ে সন্দেশখালিকাণ্ড নিয়ে যখন রাজ্যজুড়ে শোরগোল পরিস্থিতি ছিল, ঠিক সেই সময় নিয়োগের দাবিতে ফের পথে নামেন চাকরিপ্রার্থীরা। অবিলম্বে ইন্টারভিউয়ের দাবিতে, সল্টলেকের এপিসি ভবন অভিযানের ডাক দেন ২০২২ সালের টেট উত্তীর্ণরা। সেই কর্মসূচি ঘিরে তুমুল গণ্ডগোলের সাক্ষী থাকেন রাজ্যের মানুষ।

তবে এ রাজ্যে গত কয়েক বছর ধরে শিক্ষায় নিয়োগ ক্ষেত্রে বিক্ষোভ নতুন নয়। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget