এক্সপ্লোর

Job Seeker Protest: অবিলম্বে নিয়োগের দাবিতে ফের চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে ধুন্ধুমার

অভিযোগ, বাম আমলে প্রাথমিকে শিক্ষক পদে প্রশিক্ষণ নিলেও, দীর্ঘ কয়েক বছর কেটে গেলেও নিয়োগ হয়নি। আদালতে ঝুলছে মামলা।

কলকাতা: অবিলম্বে নিয়োগের দাবিতে বিকাশ ভবনের (Bikash Bhawan) সামনে প্রাথমিকে প্রশিক্ষিত চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পিটিটিআই (PTTI) চাকরিপ্রার্থীদের। কয়েকজনকে আটক করে পুলিশ। অভিযোগ, বাম আমলে প্রাথমিকে শিক্ষক পদে প্রশিক্ষণ নিলেও, দীর্ঘ কয়েক বছর কেটে গেলেও নিয়োগ হয়নি। আদালতে ঝুলছে মামলা। এর প্রেক্ষিতে আজ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেনড টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয়। অবিলম্বে নিয়োগের দাবি জানানোর পাশাপাশি, বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিকাশ ভবনে (Bikash Bhawan) চাকরি-দুর্নীতি (Job Scam) হয়েছে। শিক্ষকদের ডিএ দিতে না পারলেও, তৃণমূল সরকার খেলা-মেলায় ব্যস্ত বলে পিটিটিআই চাকরিপ্রার্থীদের দাবি।

অন্যদিকে ১৩ বছর আগে পাস করলেও, নিয়োগ না হওয়ার অভিযোগে বালিগঞ্জে দক্ষিণ ২৪ পরগনা (North 24 Pargana) প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। প্রাথমিকে চাকরিপ্রার্থীদের অভিযোগ, ২০০৯ সালে পরীক্ষায় পাস করলেও, আদালতে মামলা বিচারাধীন থাকার কারণ দেখিয়ে তাঁদের নিয়োগ নিয়ে টালবাহানা চলছে। অবিলম্বে নিয়োগের দাবি জানিয়ে এদিন বালিগঞ্জে দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। 

সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ: স্কুলের পোশাক নীল-সাদা করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কোচবিহার শহরে পথে নামল ৩টি স্কুলের পড়ুয়া ও প্রাক্তনীরা। মিছিল করে জেলাশাসকের দফতরে গিয়ে দেখানো হয় বিক্ষোভ, জমা দেওয়া হয় ডেপুটেশন। এদিকে বকেয়া রয়েছে ৩১ শতাংশ ডিএ। তা মেটানোর দাবিতে, আজ বিভিন্ন জায়গায় ২ ঘণ্টার কর্মবিরতি পালন করল বিভিন্ন সরকারি কর্মী সংগঠন। বিকাশভবন, খাদ্যভবন থেকে কলকাতা হাইকোর্ট, NRS হাসপাতাল। বকেয়া DA-এর দাবিতে আন্দোলনে সামিল হলেন অনেকে।

দিল্লিতেও একই ছবি। নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল দিল্লি (Delhi) বিধানসভা (Assembly)। একে অপরের দিকে দুর্নীতির অভিযোগ তুলে বিধানসভা চত্বরে রাতভর অবস্থান বিক্ষোভে সামিল শাসকদল আম আদমি পার্টি ও বিরোধী বিজেপি (BJP)। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনার বিরুদ্ধে ১৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে তাঁর পদত্যাগ দাবি করেছে আপ। অন্যদিকে, কেজরিওয়াল মন্ত্রিসভা থেকে উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া ও আরেক মন্ত্রী সত্যেন্দ্র জৈনের অপসারণের দাবিতে সরব হয়েছেন বিজেপি বিধায়করা। 

আরও পড়ুন: Jay Prakash Majumdar: 'সাধু সাজছে বিজেপি', দিলীপের মঞ্চ থেকে মহিলাকে মারের ঘটনায় বিস্ফোরক জয়প্রকাশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget