এক্সপ্লোর

Kolkata: ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত শিয়ালদা ডিভিশনের রেলকর্মী, খবর রেল সূত্রে

Kolkata Update: রেল সূত্রে খবর, কয়েকদিন আগে সিগন্যাল ও টেলিকম বিভাগের ওই কর্মী কোভিডে আক্রান্ত হন। এরপর তাঁর ওমিক্রন পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: শিয়ালদা (Sealdah) ডিভিশনের এক রেলকর্মী কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে (Omicron) আক্রান্ত হয়েছেন বলে রেল সূত্রে দাবি। আক্রান্ত ওই ব্যক্তিকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেল সূত্রে খবর, কয়েকদিন আগে সিগন্যাল ও টেলিকম বিভাগের ওই কর্মী কোভিডে আক্রান্ত (Covid Positive) হন। এরপর তাঁর ওমিক্রন পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে। অন্যদিকে, রেলের আরও ৫-৬ জন কর্মীর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে  বলে রেল সূত্রে খবর।

রেল সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই রেলের একাধিক কর্মী কোভিডে আক্রান্ত হচ্ছেন। এঁদের মধ্যে কিছুজনের উপসর্গ দেখে ওমিক্রন বলে সন্দেহ করা হয়েছিল। সেরকমই সিগন্যাল ও টেলিকম বিভাগের ওই কর্মীর উপসর্গ দেখে সন্দেহ হয় চিকিৎসকদের। এরপর তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়। এরপর সেই রিপোর্ট এলে জানা যায় তিনি ওমিক্রন আক্রান্ত। সম্প্রতি তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইসঙ্গে রেল সূত্রে খবর, ওমিক্রনে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। ওমিক্রন সন্দেহে আরও পাঁচ থেকে ছয় জনের নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। 

আরও পড়ুন: Rahul Gandhi on Vaccination: "কেন প্রত্যেক ভারতীয়কে দুটি করে ভ্যাকসিনের ডোজ দেওয়া গেল না?'' বর্ষশেষে কেন্দ্রকে আক্রমণ রাহুলের

এর আগে, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময়েও একাধিক রেলকর্মী কোভিডে আক্রান্ত হয়েছিলেন। ফলে প্রবলভাবে আঘাতপ্রাপ্ত হয় রেল পরিষেবা। ট্রেন কমিয়ে দেওয়া হয় শিয়ালদা-হাওড়া ডিভিশনে। আবারও ওমিক্রনের হানা আসায়, রেলকর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। উদ্বেগ তৈরি হয়েছে, দ্বিতীয় ঢেউয়ের মতো আবারও ওমিক্রনের বাড়বাড়ন্ত না হয়। শুধু ওমিক্রনই নয়, রেলের প্রায় ১০০ জনেরও বেশি কর্মী করোনা আক্রান্ত হয়েছে। সকলের যদিও উপসর্গ নেই। ফলে সবমিলিয়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: South 24 Pargana: ওমিক্রন বাড়তেই সোনারপুর, রাজপুরে কড়া প্রশাসন, মাস্ক না পরলেই গ্রেফতার

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget