এক্সপ্লোর

Kolkata: ফের পথে চাকরিপ্রার্থীরা, মিছিলের আগেই ধরপাকড় পুলিশের

SSC Agitation: সল্টলেকে এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে কড়া ব্যবস্থা নিল পুলিশের।

সঞ্চয়ন মিত্র, ব্রতদীপ ভট্টাচার্য ও রঞ্জিত সাউ: নিয়োগ নিয়ে ফের পথে চাকরিপ্রার্থীরা। ফের আন্দোলনে তাঁরা। এবারও ধরপাকড় করেছে পুলিশ। বৃহস্পতিবার অবিলম্বে নিয়োগের দাবিতে শহরের ২ জায়গায় বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। সল্টলেকে বিক্ষোভ দেখান এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। শিয়ালদা স্টেশন চত্বর থেকে প্রতিবাদ মিছিল করেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। ২ জায়গাতেই পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।  

চাকরির জন্য বছরের পর বছর ধরে প্রতীক্ষা। রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে চলেছে অবস্থান। প্রশাসনের কড়া ব্যবস্থা সত্ত্বেও বারবার রাস্তা নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। যাঁদের আজ ক্লাসঘরে পড়ানোর কথা ছিল, তাঁরাই আজ শহরের রাজপথে চাকরির দাবিতে পথ হাঁটছেন।  বৃহস্পতিবার শহরের ২ জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন চাকরিপ্রার্থীরা।  

সল্টলেকে কড়া পুলিশ:
সল্টলেকে এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে কড়া ব্যবস্থা নিল পুলিশ। শিয়ালদা থেকে আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের মিছিলও পুলিশ আটকে দেয়। শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দেওয়া ও বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখানোর কর্মসূচি ছিল এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীদের। তাঁদের দাবি, পরীক্ষায় পাস করার ৬ বছর পরও চাকরি মেলেনি। কিন্তু সল্টলেকের করুণাময়ী মোড় থেকে ময়ূখ ভবন পর্যন্ত এলাকা পুলিশ পুরোপুরি ঘিরে ফেলে। চাকরিপ্রার্থীরা জড়ো হতে শুরু করা মাত্রই পুলিশ তাঁদের আটক করে। চাকরিপ্রার্থীদের পুলিশ বাসে তুলে নিয়ে যায়। 

করুণাময়ীর সামনেও কড়া নিরাপত্তা:
করুণাময়ী মেট্রো স্টেশনের সামনের চত্বরকে কার্যত দুর্গের চেহারা দেয় পুলিশ। যাঁরা স্টেশন থেকে বেরোচ্ছেন, তাঁদের মোবাইল ফোনে আন্দোলনে যোগ দেওয়ার মেসেজ রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হয়। সল্টলেকে এই পরিস্থিতি চলে সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। এদিনই দুপুর ১টা নাগাদ আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা শিয়ালদা স্টেশন চত্বর থেকে মিছিল বের করেন। তাঁদের অভিযোগ, দীর্ঘ ৮ বছর ধরে টালবাহানা চলছে। অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল করেন তাঁরা। মৌলালি থেকে এসএন ব্যানার্জি রোড ধরে চাকরিপ্রার্থীরা এগোতে থাকেন। এসএন ব্যানার্জি রোডেই পুলিশ মিছিল আটকায়। এখানেও বেশ কয়েকজন চাকরিপ্রার্থীকে আটক করে পুলিশ।  

আরও পড়ুন: মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ পার্থ-অর্পিতাকে? কোন তথ্যের খোঁজ?

সেরা শিরোনাম

অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা! এক লাফে বাড়ল কলেজে ভর্তির সংখ্যা
অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা! এক লাফে বাড়ল কলেজে ভর্তির সংখ্যা
Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
' যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি ... ' বড় আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী, নেওয়া হচ্ছে এই পদক্ষেপ
' যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি ... ' বড় আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী, নেওয়া হচ্ছে এই পদক্ষেপ

ভিডিও

Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ
Debraj Chakraborty News: এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT
Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget