এক্সপ্লোর

ED Investigation: মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ পার্থ-অর্পিতাকে? কোন তথ্যের খোঁজ?

Partha Chatterjee: সম্পত্তি সংক্রান্ত একাধিক তথ্যের খোঁজে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের ভাবনা ইডির।

কলকাতা:ইডি ফের হেফাজতে নিয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। শুক্রবার পর্যন্ত নেওয়া হয়েছে হেফাজত। এবার হেফাজতের দ্বিতীয় দফায় পার্থ ও অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ ও অর্পিতাকে গ্রেফতার করা হয়েছে। সেই সংক্রান্ত বিষয়েই একাধিক প্রশ্নের উত্তর জানতে চাইছে ইডি।

কী কী প্রশ্ন:

  • কার টাকা, কে রেখেছিল অর্পিতার ফ্ল্যাটে?
  • পার্থ-অর্পিতার নামে কতগুলি সম্পত্তি রয়েছে?
  • পার্থ-অর্পিতার কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট?
  • ১০ বছর ধরে কী কাজ করত অপা ইউটিলিটি সার্ভিসেস?

সূত্রের খবর, পার্থ-অর্পিতাকে মুখোমুখি বসিয়ে এগুলিই জানতে চাইছে ইডি। অপা ইউটিলিটি সার্ভিসেসের ডিড দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।

পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়ের (arpita mukherjee) সম্পত্তির (property) খোঁজে বেরিয়ে এদিন সকালে রবীন্দ্র সরোবর (rabindra sarobar) থানায় পৌঁছেছেন ইডি (ED) আধিকারিকরা। সূত্রের খবর, পণ্ডিডিয়া রোডের (Panditia Road) 'ফোর্ট ওয়েসিস' আবাসনের একটি ফ্ল্যাটে তল্লাশির (search) সূত্রেই এদিন রবীন্দ্র সরোবর থানায় কথা বলতে আসেন তাঁরা। ফ্ল্যাটটি পার্থ-অর্পিতারই ছিল, ধারণা ইডির। ইডি সূত্রে জানা গিয়েছে, পণ্ডিতিয়া রোডের ওই আবাসনের ৫০৩ নম্বর ফ্ল্যাটটি সম্ভবত হস্তান্তর করা হয়েছিল। এক নয়, একাধিকবার হস্তান্তরিত হয়েছিল সেটি। কিন্তু এই মুহূর্তে তালাবন্ধ ওই ফ্ল্যাটের ভিতর টাকা বা গয়না কিছু রয়েছে কিনা দেখতে চান ইডি আধিকারিকরা। সে জন্য এক চাবিওয়ালাকে নিয়ে আসা হয়। প্রয়োজনে তালা ভাঙাও হতে পারে। সে জন্য সঙ্গে হাতুড়ি নিয়ে এসেছেন আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বাইরে মোতায়েন করে তল্লাশির কাজ শুরু হয়েছে। আবাসনের ভিতরে কাউকে ঢুকতে হলে রেজিস্টারে এন্ট্রি করতে হবে। তবে ৫০৩ নম্বর ফ্ল্যাটে কাউকে আসতে দেওয়া হবে না, জানিয়ে দিয়েছে ইডি। 

অনেক তল্লাশি:
পার্থ-অর্পিতাকাণ্ডের তদন্তে গত পরশু একসঙ্গে ছটি জায়গায় অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর মধ্যে শুধু পণ্ডিতিয়া রোডের এই আবাসনে তল্লাশি করতে পারেননি তাঁরা। পড়শিদের সঙ্গে কথা বলে চলে আসেন। তবে ফ্ল্যাটের  মালিকানা সংক্রান্ত কিছু জটিলতার কথা জানতে পেরেছিলেন। সেই সূত্রেই এ দিন রবীন্দ্র সরোবর থানায় আসা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের।

আরও পড়ুন: তেলের দাম বৃদ্ধির জের, দুর্গাপুর ডিপো থেকে বন্ধ SBSTC-র একাধিক রুটের বাস

সেরা শিরোনাম

Raiganj News: গণধর্ষণ ও খুনের মামলায় রাজ্য়ে ফের এনকাউন্টার অভিযুক্তকে, নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধারকাণ্ডে বড় পদক্ষেপ
গণধর্ষণ ও খুনের মামলায় রাজ্য়ে ফের এনকাউন্টার অভিযুক্তকে, নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধারকাণ্ডে বড় পদক্ষেপ
Chorbagan Puja Incident: চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ছড়াল আগুন আতঙ্ক,
চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ছড়াল আগুন আতঙ্ক, "প্য়ান্ডেলের পিছনের অংশে আগুনের ফুলকি..."
'কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না', ফেসবুকে পোস্ট করেও ডিলিট করলেন বিজেপি বিধায়ক
'কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না', ফেসবুকে পোস্ট করেও ডিলিট করলেন বিজেপি বিধায়ক
West Bengal News Live : কালীপুজোর রাতে শব্দ-দানবের দৌরাত্ম্য, কলকাতায় ধৃত ৩৪১, বাজেয়াপ্ত ১৩১ কেজি শব্দবাজি
কালীপুজোর রাতে শব্দ-দানবের দৌরাত্ম্য, কলকাতায় ধৃত ৩৪১, বাজেয়াপ্ত ১৩১ কেজি শব্দবাজি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget