এক্সপ্লোর

SSC Teachers Protest: শিক্ষক-শিক্ষিকাদের হেলমেট দিয়ে মার! সব্যসাচী দত্তের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ, বিকাশ ভবনে ধুন্ধুমার

SSC Protesters: এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন সব্যসাচী দত্তও। তিনি বলেন, 'ভাই, আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে তো আর আদর করবে না'।

কলকাতা: চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন ঘেরাও অভিযানে ধুন্ধুমার। চাকরিহারাদের বিকাশভবন ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সব্যসাচী দত্ত। বিধাননগর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল কাউন্সিলর সব্যসাচী দত্তকে চোর স্লোগানও দেওয়া হয়। পাল্টা চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের দিকে তেড়ে গেলেন তৃণমূল নেতা।  বিক্ষোভরত চাকরিহারা শিক্ষকদের মারধর তৃণমূল নেতার অনুগামীদের, উঠল এমনই অভিযোগ। 

এদিন বিকাশভবনে গিয়ে চাকরিহারাদের ক্ষোভের মুখে পড়েন সব্যসাচী দত্ত। গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি চোর স্লোগানও ওঠে। এরপরই বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকদের দিকে তেড়ে গেলেন পুর-চেয়ারম্যান ও তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। নিরাপত্তরক্ষী ও পুলিশ কোনওরকমে তাঁকে ভিড় ঠেলে বের করে আনলেও গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারী চাকহিরারা। অভিযোগ, চাকরিহারা শিক্ষকদের হেলমেট দিয়ে মারধর করে তৃণমূল নেতার অনুগামীরা।                                          

আর এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন সব্যসাচী দত্তও। তিনি বলেন, 'ভাই, আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে তো আর আদর করবে না'।                                 
 
হকের চাকরি খুইয়ে বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযানের ডাক দেন চাকরিহারা শিক্ষকরা। সেখানে তৃণমূল নেতা ও পুর চেয়ারম্যান সব্যসাচী দত্তকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন তাঁরা। তাঁদের বক্তব্য, 'রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধি সব্যসাচী দত্ত শিক্ষক-শিক্ষিকাদের হেলমেট দিয়ে মারলেন। যাদের অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে, উনিও কি এভাবেই চাকরি দিয়েছেন? আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতেই দেব না। কীভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়, রাজ্যের সঙ্গে বুঝে নেব'। 

হকের চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা। আন্দোলনকারী চাকরিহারাদের কথায়, নেতা-মন্ত্রী ধরে ঘুষ দিয়ে চাকরি পাইনি, কেন বার বার পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে? প্রশ্ন চাকরিহারা শিক্ষকদের। উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগানও।                                                                

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget